অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় বাংলাদেশি চিকিৎসকদের নতুন নেতৃত্বে রশিদ–সারওয়ার

অস্ট্রেলিয়াজুড়ে বাংলাদেশি চিকিৎসকদের পেশাগত সহযোগিতা জোরদার, নতুন চিকিৎসকদের সহায়তা এবং বাংলাদেশ–অস্ট্রেলিয়ার স্বাস্থ্যখাতে জ্ঞান ও দক্ষতা বিনিময় বাড়াতে কাজ করবে নতুন কমিটি।

  • 12:28 pm - October 03, 2026
  • পঠিত হয়েছে:৯৮ বার
অস্ট্রেলিয়ায় বাংলাদেশি চিকিৎসকদের ফেডারেশনের নতুন নেতৃত্বে রশিদ আহমেদ ও গোলাম সারওয়ার. Photo: Supplied

OTN Bangla Desk: অস্ট্রেলিয়ায় বাংলাদেশি চিকিৎসকদের জাতীয় সংগঠন ফেডারেশন অফ বাংলাদেশ মেডিকেল সোসাইটিস অফ অস্ট্রেলিয়া (FBMSA)-এর ২০২৬–২০২৭ মেয়াদের নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নিউ সাউথ ওয়েলসের ডা. রশিদ আহমেদ সভাপতি এবং কুইন্সল্যান্ডের ডা. গোলাম সারওয়ার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত ২৭ সেপ্টেম্বর সিডনিতে অনুষ্ঠিত FBMSA-এর বার্ষিক সাধারণ সভা, বার্ষিক সম্মেলন ও বৈজ্ঞানিক সিম্পোজিয়ামে নতুন কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ডা. মোহাম্মদ শহীদ রাজু এবং ভিক্টোরিয়ার ডা. মাহফুজ চৌধুরী। যুগ্ম সম্পাদক তাসমানিয়ার ডা. মো. লুৎফর রহমান, কোষাধ্যক্ষ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ডা. ফারহানা রওশন খান, শিক্ষা সম্পাদক ACT-এর ডা. সাতিলা জাফরিন, সাংগঠনিক সম্পাদক সাউথ অস্ট্রেলিয়ার ডা. মোহাম্মদ ইমতিয়াজ চৌধুরী এবং প্রকাশনা সম্পাদক ভিক্টোরিয়ার ডা. আশরাফ উল ইসলাম।

FBMSA-এর সভাপতি ডা. রশিদ আহমেদ, সাধারণ সম্পাদক ডা. গোলাম সারওয়ার

এ ছাড়া অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্য ও অঞ্চল থেকে নির্বাহী সদস্য হিসেবে একাধিক চিকিৎসক নতুন কমিটিতে যুক্ত হয়েছেন। তাৎক্ষণিক সাবেক সভাপতি হিসেবে রয়েছেন ডা. মোসাররফ হোসাইন খান। নির্বাচন পরিচালনা করেন FBMSA-এর নির্বাচন কমিশনার ডা. মো. ওয়াজিদ।

অস্ট্রেলিয়ায় প্রায় ১,৮০০ বাংলাদেশি চিকিৎসকের প্ল্যাটফর্ম

FBMSA-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার ছয়টি রাজ্য ও দুটি অঞ্চলে বর্তমানে আনুমানিক ১,৮০০ বাংলাদেশি বংশোদ্ভূত চিকিৎসক বসবাস ও কর্মরত রয়েছেন। তাঁরা হাসপাতাল, জেনারেল প্র্যাকটিস, বিশ্ববিদ্যালয়, গবেষণা এবং স্বাস্থ্যসেবার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছেন। এই চিকিৎসকদের পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতাকে বাংলাদেশের চিকিৎসা শিক্ষা, স্বাস্থ্যসেবা, গবেষণা ও কারিগরি সক্ষমতা বৃদ্ধির কাজেও যুক্ত করতে চায় সংগঠনটি।

বিশেষ করে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় আসা চিকিৎসকদের ক্যারিয়ার প্রতিষ্ঠায় আরও কার্যকর সহায়তার পরিকল্পনা করেছে FBMSA। অস্ট্রেলিয়ার স্বাস্থ্যব্যবস্থা ও মেডিকেল প্র্যাকটিসে প্রবেশের পথ সম্পর্কে দিকনির্দেশনা, পেশাগত নেটওয়ার্কিং, মেন্টরিং এবং নতুন চিকিৎসকদের কর্মক্ষেত্রে কার্যকরভাবে যুক্ত হওয়ার জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

একই সঙ্গে অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত নতুন প্রজন্মের চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের সঙ্গে অভিজ্ঞ চিকিৎসকদের সংযোগ আরও শক্তিশালী করার পরিকল্পনাও রয়েছে। শিক্ষা, নেতৃত্ব ও পেশাগত উন্নয়নে নতুন প্রজন্মকে সহায়তা করাকে গুরুত্ব দিচ্ছে সংগঠনটি।

বাংলাদেশ-অস্ট্রেলিয়া স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়ানোর লক্ষ্য

FBMSA বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের চিকিৎসা ও পেশাজীবী সংগঠনগুলোর সঙ্গে কাজ করে দুই দেশের স্বাস্থ্যখাতে পেশাগত সহযোগিতা আরও সম্প্রসারণ করতে চায়। বিশেষ করে প্রাইমারি কেয়ার, জেনারেল প্র্যাকটিস, চিকিৎসা শিক্ষা, চিকিৎসকদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের সুযোগ বাড়ানো সংগঠনটির অন্যতম অগ্রাধিকার।

বৈজ্ঞানিক সম্মেলন, সিম্পোজিয়াম, শিক্ষা কার্যক্রম এবং পেশাগত উন্নয়নমূলক উদ্যোগের মাধ্যমে অস্ট্রেলিয়াজুড়ে বাংলাদেশি চিকিৎসকদের মধ্যে যোগাযোগ, জ্ঞান বিনিময় ও সহযোগিতা আরও শক্তিশালী করার কথাও জানিয়েছে FBMSA।

নতুন নির্বাহী কমিটি এসব কার্যক্রম আরও সম্প্রসারণের পাশাপাশি অস্ট্রেলিয়ার বাংলাদেশি চিকিৎসক সমাজ ও বাংলাদেশের স্বাস্থ্যখাতের মধ্যে জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা বিনিমনের মাধ্যমে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

FBMSA Press release

এই শাখার আরও খবর

ইসরায়েলে উড়োজাহাজ বিধ্বস্তের চেষ্টা করেছিলেন ওমানি সহকারী পাইলট

দুবাই থেকে তেলআবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজ ইসরায়েলে বিধ্বস্ত করার চেষ্টা করেছিলেন ওমানের নাগরিক সহকারী পাইলট হামাম আলহামামি। উড়োজাহাজটিতে ১৭০ জনের বেশি যাত্রী ছিলেন, যাদের মধ্যে…

এলপিজি পাওয়া যাচ্ছে না দোকানে, বেশি দামে মিলছে ডিলারের কাছে

বরিশাল নগরীতে তীব্র সংকট দেখা দিয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি সিলিন্ডারের। খুচরা দোকানগুলোতে গ্যাস পাওয়া যাচ্ছে না। তবে অতিরিক্ত টাকা দিলে ডিলারের মাধ্যমে সিলিন্ডার…

ঢাকার মাদক ব্যবসায় জড়িতদের ২৭.৪ শতাংশের বয়স ১৫ বছর বা তারও কম

ঢাকার মাদক ব্যবসায় জড়িতদের একটি বড় অংশ শিশু। একটি গবেষণায় অংশ নেওয়া মাদক বিক্রেতাদের ২৭ দশমিক ৪ শতাংশের বয়স ১৫ বছর বা তার কম বলে…

আয়ারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শুরু

আয়ারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার (১ অক্টোবর) ডাবলিনে নতুন এই দূতাবাসের কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ ও আয়ারল্যান্ডের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার…

তিস্তার ভাঙনের কবলে হিন্দুপাড়া, ঝুঁকিতে পাঁচ শতাধিক পরিবার

তিস্তার ভাঙনে বিপর্যস্ত কুড়িগ্রামের উলিপুর উপজেলার দলদলিয়া এলাকার হিন্দুপাড়া। গত কয়েক দিনে এই পাড়ার একাধিক বসতভিটা নদীতে বিলীন হয়ে গেছে। ঘর হারিয়ে কেউ উঠেছেন আত্মীয়ের…

ব্রোঞ্জ জিততে বাংলাদেশকে করতে হবে ১৬৬ রান

এশিয়ান গেমসের ক্রিকেটে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে বাংলাদেশকে জিততে হলে ১৬৬ রান করতে হবে। শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করেছে। ফলে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au