খেলা

ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

  • 3:35 am - October 04, 2026
  • পঠিত হয়েছে:১৫ বার
ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল। ছবিঃ সংগৃহীত

কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ইতিহাসের সাক্ষী হলো ভারতীয় ফুটবল। প্রথমবারের মতো ভারতের মাটিতে খেলতে নেমে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল স্বাগতিক ভারতকে ৪-০ গোলে হারিয়েছে। ম্যাচে ভারত কয়েকটি ভালো আক্রমণ তৈরি করলেও সুযোগ কাজে লাগাতে না পারা এবং রক্ষণভাগের একাধিক ভুলের কারণে বড় ব্যবধানে হারতে হয়েছে খালিদ জামিলের দলকে।

ফিফা র‍্যাঙ্কিংয়ে ব্রাজিল ষষ্ঠ এবং ভারত ১৩৮তম অবস্থানে। শক্তির পার্থক্যের কারণে ম্যাচে ব্রাজিলের আধিপত্যের প্রত্যাশা থাকলেও শুরুতে ভারত নিজেদের মাঠে বেশ আত্মবিশ্বাসের সঙ্গে খেলেছে। প্রথম ২৫ মিনিটে একাধিকবার ব্রাজিলের রক্ষণে চাপ তৈরি করে স্বাগতিকরা। শেষ পর্যন্ত অবশ্য ব্রাজিলের ব্যক্তিগত দক্ষতা ও ভারতের ভুলের সুযোগ নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয়।

ম্যাচের শুরু থেকেই ভারত আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করে। পঞ্চম মিনিটেই আশিক কুরুনিয়নের তৎপরতায় প্রথম কর্নার আদায় করে নেয় স্বাগতিক দল।

দুই মিনিট পর অবশ্য প্রথম বড় সুযোগ তৈরি করে ব্রাজিল। বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে ভিনিসিয়ুস জুনিয়র জোরালো শট নেন। তবে ভারতীয় গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু দারুণভাবে তা ঠেকিয়ে দেন।

১৩ মিনিটে ভারতের হয়ে আক্রমণে আলো ছড়ান মনবীর সিং। মাঝমাঠ থেকে বাড়ানো থ্রু বল ধরে দুই ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের দিকে এগিয়ে যান তিনি। দুই মিনিট পর আবারও সুযোগ তৈরি হয়। বিজয় ভার্গেসের উঁচু করে বাড়ানো বলে মনবীর বল দখলে নেওয়ার চেষ্টা করেন। তবে পেছন থেকে এসে ব্রাজিলের অভিজ্ঞ ডিফেন্ডার মার্কিনিওস শেষ মুহূর্তে বল সরিয়ে দেন।

প্রথম ২৫ মিনিট পর্যন্ত ভারতের খেলা ছিল পরিকল্পনামাফিক। ব্রাজিলকে স্বাভাবিক ছন্দে খেলতে না দিয়ে নিজেদের আক্রমণ সাজানোর চেষ্টা করছিল স্বাগতিকরা। কিন্তু ২৮ মিনিটে একটি দুর্ভাগ্যজনক ঘটনায় ম্যাচের গতিপথ বদলে যায়।

ডান দিক থেকে বক্সের কিনারায় উঠে বাঁ পায়ের শট নেন এস্তেভাও। গুরপ্রীত সিং সান্ধু জায়গামতোই ছিলেন। কিন্তু বল তার হাতে লেগে দিক পরিবর্তন করে জালে জড়িয়ে যায়। এগিয়ে যায় ব্রাজিল।

গোলের পর থেকেই ভারতের ওপর চাপ বাড়াতে থাকে ব্রাজিল। ৩৬ মিনিটে পেদ্রোর হেড পোস্টে লেগে ফিরে আসে। তবে এর কিছুক্ষণ পরই দ্বিতীয় গোল পেয়ে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

৪২ মিনিটে এস্তেভাওর বাড়ানো বল ধরে বক্সে ঢুকে পড়েন পেদ্রো। তার নেওয়া শট খুব জোরালো না হলেও গুরপ্রীতের হাত ছুঁয়ে বল জালে চলে যায়। প্রথমার্ধ শেষ হয় ২-০ ব্যবধানে।

বিরতির পর দুই দলই একাধিক পরিবর্তন আনে। ভারতীয় কোচ খালিদ জামিল গোলরক্ষক গুরপ্রীতকে তুলে প্রভসুখান গিলকে মাঠে নামান। ব্রাজিলও ভিনিসিয়ুস জুনিয়রসহ কয়েকজন খেলোয়াড়কে বদলি করে।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান কমানোর সুযোগ তৈরি করতে থাকে ভারত। ৫৩ মিনিটে ডান দিক দিয়ে বক্সে ঢুকে রায়ান উইলিয়ামস নিচু শট নেন। তবে ব্রাজিলের গোলরক্ষক সহজেই তা ধরে ফেলেন।

দুই মিনিট পর বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে শট নেন মনবীর সিং। সেটিও ব্রাজিলের গোলরক্ষক ঠেকিয়ে দেন।

৬৪ মিনিটে ভারতের সামনে আসে বড় একটি সুযোগ। বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে ব্রাজিলের গোলরক্ষককে কাটিয়ে শট নেওয়ার চেষ্টা করেন রায়ান উইলিয়ামস। কিন্তু গোললাইনের সামনে মাওরো এসে তা আটকে দেন।

এর মাত্র তিন মিনিট পর আবারও গোলের সুযোগ তৈরি করে ভারত। মনবীর সিং ও রায়ান উইলিয়ামসের সমন্বয়ে ব্রাজিলের বক্সে ঢুকে পড়ে ভারত। মনবীরকে বল বাড়িয়ে সামনে এগিয়ে যান রায়ান। পরে ফিরতি বল পেয়ে মাটিতে পড়ার আগেই শট নেন তিনি। তবে বল পোস্টের বাইরে দিয়ে চলে যায়।

ভারত যখন গোলের ব্যবধান কমানোর চেষ্টা করছিল, তখনই নিজেদের রক্ষণভাগের ভুলে তৃতীয় গোল হজম করে তারা।

৬৮ মিনিটে পেছন থেকে আক্রমণ গড়ার সময় বল হারায় ভারত। সেই ভুলের সুযোগ নেন ভিনিসিয়ুস জুনিয়রের বদলি হিসেবে মাঠে নামা সামুয়েল লিনো। বক্সের ভেতর থেকে বাঁকানো শটে প্রভসুখান গিলকে পরাস্ত করেন তিনি। ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল।

ম্যাচের বাকি সময়ে ব্যবধান কমানোর জন্য ভারত চেষ্টা করলেও ব্রাজিলের রক্ষণ ভাঙতে পারেনি। বরং যোগ করা সময়ের পঞ্চম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ভারতের পরাজয় আরও বড় করে দেন লিনো।

শেষ পর্যন্ত ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

ঐতিহাসিক এই ম্যাচে ভারত কিছু সময় ভালো লড়াই করলেও আক্রমণে তৈরি করা সুযোগগুলো কাজে লাগাতে পারেনি। পাশাপাশি নিজেদের রক্ষণ থেকে খেলা তৈরির সময় করা ভুলও তাদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়ায়। অন্যদিকে ব্রাজিল সুযোগগুলো কাজে লাগিয়ে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।

ভারতের সামনে এখন আরেকটি কঠিন পরীক্ষা। আগামী ৬ অক্টোবর আরেক বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের মুখোমুখি হবে খালিদ জামিলের দল। ব্রাজিলের বিপক্ষে ম্যাচের ভুলগুলো কাটিয়ে ওই ম্যাচে ভারত কীভাবে ঘুরে দাঁড়ায়, সেটিই এখন দেখার বিষয়।

এই শাখার আরও খবর

অর্থনীতিতে একাধিক চ্যালেঞ্জের কথা স্বীকার করলেন অর্থমন্ত্রী

দেশের অর্থনীতি বর্তমানে একাধিক অভ্যন্তরীণ ও বৈশ্বিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, মূল্যস্ফীতি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার ওপর…

ঢাকায় পুলিশ পরিচয়ে সৌদি প্রবাসীর ছয় বছরের উপার্জন ছিনতাই

ছয় বছরের বেশি সময় সৌদি আরবে কাটিয়ে দেশে ফিরেছিলেন ওমার ফারুক। সঙ্গে ছিল দীর্ঘ প্রবাসজীবনের সঞ্চয়, ৪ হাজার ৭০০ সৌদি রিয়াল এবং প্রায় ৮৮ গ্রাম…

পাকিস্তান বিপক্ষে বাংলাদেশের ম্যাচ স্থগিত

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (WCL) এবারের আসরে বাংলাদেশ চ্যাম্পিয়নসের প্রথম ম্যাচ স্থগিত করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান চ্যাম্পিয়নসের…

বঙ্গোপসাগরকে সামরিক হস্তক্ষেপমুক্ত রাখতে চায় বাংলাদেশ

বঙ্গোপসাগরকে যেকোনো ধরনের বাহ্যিক সামরিক হস্তক্ষেপমুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলাদেশ। একই সঙ্গে বঙ্গোপসাগরে সামুদ্রিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং আঞ্চলিক সংযোগ বাড়ানোর…

চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ

বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার (৩ অক্টোবর) ‘বিবেকানন্দ মিশন…

মমতার নন্দীগ্রামের পায়ের চোট ‘ভুয়া’, প্রমাণের দাবি শুভেন্দুর

২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে লাগা চোট নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, ওই চোটের ঘটনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au