শেখ হাসিনা প্রসঙ্গে আসলে কি বোঝাতে চাচ্ছেন ভারতীয় হাইকমিশনার
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০২৪ সালের ৫ আগস্ট ভারতে যাওয়া এবং তাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাম্প্রতিক মন্তব্য নিয়ে নতুন করে…
ওটিএন বাংলা ডেস্ক: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাবেক রাষ্ট্রদূত এবং বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক পরলোকগমন করেছেন।
প্রাপ্ত শোকবার্তা অনুযায়ী, ০৩/১০/২০২৬ শনিবার দিবাগত রাত ১২.৩০টায় ঢাকার জাতীয় ক্যান্সার হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ কোথায় রাখা হবে, সে বিষয়ে রবিবার সকালে জানানো হবে বলে উল্লেখ করা হয়।
শিক্ষা, কূটনীতি এবং সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিকের ছিল বর্ণাঢ্য কর্মজীবন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিদ্যা বিভাগে শিক্ষকতার পাশাপাশি তিনি বিভাগীয় চেয়ারম্যান ও জগন্নাথ হলের প্রাধ্যক্ষ হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
২০০৯ সালের ২২ জুলাই তাঁকে নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়। সে সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিদ্যা, ইলেকট্রনিকস ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং নবায়নযোগ্য শক্তি গবেষণা কেন্দ্রের পরিচালক ছিলেন।
সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনেও তিনি দীর্ঘদিন সক্রিয় ছিলেন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে সংগঠন গড়ে তোলায় ভূমিকা রাখেন। ১৯৯৬ সালেও তিনি সংগঠনটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২২ সালের জানুয়ারিতে তিনি পুনরায় ঐক্য পরিষদের সভাপতি নির্বাচিত হন।
এ ছাড়া তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১০ সালে তিনি মাদার তেরেসা স্বর্ণপদক লাভ করেন।
শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, কূটনীতিক ও সংগঠক হিসেবে তাঁর দীর্ঘ কর্মজীবন বাংলাদেশের শিক্ষা ও সামাজিক আন্দোলনের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিল।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au