বিশ্ব

আবাসন সংকটে স্পেনের রাজপথে হাজারো মানুষ

  • 11:57 am - October 04, 2026
  • পঠিত হয়েছে:৯১ বার
রাজধানী মাদ্রিদসহ দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ ।ছবিঃ রয়টার্স

স্পেনের ক্রমবর্ধমান আবাসন সংকট মোকাবিলায় সরকারের কার্যকর পদক্ষেপের দাবিতে রাজধানী মাদ্রিদসহ দেশটির বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। শুক্রবার পার্লামেন্টে সরকারের প্রস্তাবিত আবাসনসংক্রান্ত পদক্ষেপ আটকে যাওয়ার পর শনিবার নতুন করে রাজপথে নামেন বিক্ষোভকারীরা।

মাদ্রিদে বিক্ষোভকারীদের অনেকের হাতে সাধারণ ধর্মঘটের দাবিসংবলিত পোস্টার দেখা যায়। স্পেন সরকারের হিসাব অনুযায়ী, শুধু মাদ্রিদেই শনিবারের বিক্ষোভে প্রায় ৭০ হাজার মানুষ অংশ নেন। দেশটির আরও প্রায় ৫০টি শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বেশির ভাগ কর্মসূচি শান্তিপূর্ণ থাকলেও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ভ্যালেন্সিয়ায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

সম্প্রতি মাদ্রিদে ৮৭ বছর বয়সী মারিকারমেন আবাসকালকে তাঁর দীর্ঘদিনের বাসা থেকে উচ্ছেদের ঘটনা দেশজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে। এরপর আবাসন সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকার কিছু জরুরি পদক্ষেপের প্রস্তাব দেয়। এর মধ্যে ঝুঁকিপূর্ণ ভাড়াটিয়াদের উচ্ছেদ ২০৩০ সাল পর্যন্ত বন্ধ রাখা, বিদ্যমান ভাড়ার চুক্তিতে দুই বছরের জন্য ভাড়া স্থগিত রাখা এবং স্বল্পমেয়াদি ভাড়ার ওপর আরও কঠোর নিয়ন্ত্রণের মতো বিষয় ছিল। তবে শুক্রবার পার্লামেন্টে প্রস্তাবগুলো অনুমোদন পায়নি।

এই সিদ্ধান্তের পর বিক্ষোভকারীদের মধ্যে ক্ষোভ আরও বেড়ে যায়। মাদ্রিদের বিক্ষোভে অংশ নেওয়া ২৬ বছর বয়সী নান্দো দে আঙ্গুলো বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, বিষয়টি ‘লজ্জাজনক’। তাঁর ভাষ্য, জনগণকে রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে, অথচ রাজনীতিবিদদেরই জনগণের চাহিদার সঙ্গে মানিয়ে নেওয়া উচিত।

ভ্যালেন্সিয়ায় পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। প্রায় ৩০ জন বিক্ষোভকারী শহরের বিখ্যাত ‘সিটি অব আর্টস অ্যান্ড সায়েন্সেস’ এলাকায় ঢুকে পড়লেও পরে পুলিশ তাদের সরিয়ে দেয়।

এদিকে মাদ্রিদে ভাড়াটিয়া ইউনিয়নের মুখপাত্র ভ্যালেরিয়া রাকু জানিয়েছেন, শ্রমিক ইউনিয়নগুলোর সঙ্গে আলোচনা শেষে সাধারণ ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করা হতে পারে। আবাসন সংকটের প্রতিবাদে বিক্ষোভকারীরা এরই মধ্যে মাদ্রিদের কেন্দ্রীয় এলাকায় অবস্থান কর্মসূচিও চালিয়ে যাচ্ছেন।

স্পেনে আবাসন সংকটের পেছনে বাড়ির ঘাটতি ও দ্রুত বাড়তে থাকা ভাড়াকে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে।  প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে বর্তমানে প্রায় ৭ লাখ ৫০ হাজার বাড়ির ঘাটতি রয়েছে, যা ২০২৮ সালের মধ্যে ১০ লাখ ছাড়িয়ে যেতে পারে। একই সময়ে গড়ে মাসিক ভাড়া প্রায় ১ হাজার ১৭৬ ইউরো, যা দেশটির তরুণদের গড় মাসিক বেতনের প্রায় ৯৮ দশমিক ৭ শতাংশের সমান।

অন্যদিকে, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকার পার্লামেন্টে প্রস্তাবিত আইন পাস করাতে ব্যর্থ হওয়ায় নভেম্বরে আগাম নির্বাচন আয়োজন করতে পারেন বলে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমে আলোচনা চলছে। শনিবারের বিক্ষোভে কত মানুষ অংশ নিয়েছেন, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, এসব বিষয়ও তিনি সিদ্ধান্ত নেওয়ার সময় বিবেচনায় নিতে পারেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। তবে সানচেজের কার্যালয় আগাম নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করেনি।

শহর হসপিতালেত দে লোব্রেগাতে নির্ধারিত বিক্ষোভ অবশ্য বাতিল করা হয়। তবু দেশটির বিভিন্ন শহরে শনিবারের ব্যাপক বিক্ষোভ স্পেনের আবাসন সংকট নিয়ে সাধারণ মানুষের অসন্তোষ যে আরও গভীর হয়েছে, তারই প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

রেমিট্যান্স নেবে সরকার, প্রবাসীদের মরদেহের দায় কেন নেবে না?

সৌদি আরবে দুই চ নাগরিক নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আখতারের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা, প্রবাসীদের আইনি সুরক্ষা এবং সৌদি কর্তৃপক্ষের কাছে…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

সিডনি ও পার্থে বিএইচএসএএ’র শারদীয় পূজা পরিক্রমা সম্পন্ন

শতদল তালুকদার, সিডনি, অস্ট্রেলিয়ার সিডনি ও পার্থে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বাংলাদেশি হিন্দু শিক্ষার্থীদের সংগঠন বিএইচএসএএ’র (BHSAA) শারদীয় দুর্গাপূজা পরিক্রমা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, পারস্পরিক সৌহার্দ্য…

মহানবমী আজ, কাল প্রতিমা বিসর্জনে শেষ হবে দুর্গোৎসব

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ মঙ্গলবার (২০ অক্টোবর)। দিনভর নানা ধর্মীয় আচার, পূজা-অর্চনা, অঞ্জলি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উদ্‌যাপিত…

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ঝরল ১০ প্রাণ, আহত আরও ২০

ওটিএন বাংলা ডেস্ক: নাটোরের বড়াইগ্রামে ভোরের আলো ফোটার আগেই সড়কে ঝরল ১০ প্রাণ। যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন।…

‘আমি ভয় পাই না’, ডিসেম্বরে দেশে ফেরার কথা আবারও বললেন শেখ হাসিনা

ওটিএন বাংলা ডেস্ক: আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা আবারও জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফিরলে গ্রেপ্তার, নির্যাতন কিংবা হত্যার শিকার হতে পারেন বলে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au