খেলা

মেসির বিদায়ি ম্যাচ, আর্জেন্টিনা দলে যোগ দিলেন অধিনায়ক

  • 3:35 pm - October 05, 2026
  • পঠিত হয়েছে:১৬০ বার
মেসির বিদায়ি ম্যাচ, আর্জেন্টিনা দলে যোগ দিলেন অধিনায়ক। ছবি : সংগৃহীত

আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামার অপেক্ষায় রয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। বিদায়ি ম্যাচকে সামনে রেখে জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা।

জন্মশহর রোজারিও থেকে রাজধানী বুয়েনস অ্যাইরেসে পৌঁছে সতীর্থদের সঙ্গে অনুশীলনেও অংশ নিয়েছেন মেসি। গতকাল বুয়েনস অ্যাইরেসে পৌঁছানোর পর এজেইজা অনুশীলন ক্যাম্পে দলের সঙ্গে যোগ দেন তিনি।

বাংলাদেশ সময় আগামী বুধবার (৭ অক্টোবর) ভোরে বুয়েনস অ্যাইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচের মধ্য দিয়েই জাতীয় দলের জার্সিতে মেসির দীর্ঘ ও বর্ণাঢ্য অধ্যায়ের শেষ হতে যাচ্ছে। ম্যাচকে ঘিরে তাই আর্জেন্টিনা ও মেসিভক্তদের মধ্যে তৈরি হয়েছে বিশেষ আবেগ ও প্রত্যাশা।

বিদায়ি ম্যাচের আগে দুই দিন আগে নিজের জন্মশহর রোজারিওতে পৌঁছেছিলেন মেসি। সেখান থেকে বুয়েনস অ্যাইরেসে গিয়ে জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে যোগ দেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।

মেসির শেষ ম্যাচকে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজনও করেছে আর্জেন্টিনা ফুটবল কর্তৃপক্ষ। তার জন্য তৈরি করা হয়েছে বিশেষ একটি জার্সি। জার্সিতে থাকবে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশি-সাদা তিনটি উল্লম্ব অংশ। মাঝের সাদা অংশে থাকবে জাতীয় পতাকার সূর্যের প্রতীক। মেসির নাম ও ঐতিহাসিক ১০ নম্বরটিও থাকবে সোনালি রঙে।

এই বিশেষ জার্সিটি ম্যাচ শেষে মেসির ব্যক্তিগত জাদুঘরে সংরক্ষণ করা হবে। সেখানে তার অসংখ্য ট্রফি ও ব্যক্তিগত অর্জনের স্মারকের পাশে জায়গা করে নেবে আর্জেন্টিনার জার্সিতে খেলা শেষ ম্যাচের স্মারক হিসেবে এই বিশেষ পোশাকটিও।

এদিকে বেনিনের বিপক্ষে ম্যাচ সামনে রেখে গতকাল স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় অনুশীলন করেছে আর্জেন্টিনা দল। আজ সোমবার (৫ অক্টোবর) ম্যাচের আগে শেষবারের মতো অনুশীলনে নামবে দলটি। অনুশীলনের পর মেসি ও আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনির সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা রয়েছে।

আর্জেন্টিনার হয়ে মেসির এই বিদায়ি ম্যাচ ঘিরে এরই মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। দেশের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সাফল্য এনে দেওয়া এই কিংবদন্তি অধিনায়ক শেষবারের মতো আকাশি-সাদা জার্সিতে মাঠে নামবেন, আর সেই মুহূর্তের সাক্ষী হতে প্রস্তুত তার কোটি কোটি ভক্ত।

এই শাখার আরও খবর

আসন্ন বড় খাদ্য সংকটের জন্য কতটা প্রস্তুত বাংলাদেশ?

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সতর্ক করে বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যেই বিশ্ব বড় ধরনের খাদ্য সংকটের মুখে পড়তে পারে। যুদ্ধ, জ্বালানি ও সার সরবরাহে চাপ,…

‘আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’

হবিগঞ্জের চুনারুঘাট থানার এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসাইনকে বলতে শোনা যায়, ‘আমি পোশাক লাগিয়েছি ঘুষের…

ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা

খুলনার রূপসা উপজেলায় ছেলে হত্যার ৫০ দিনের মাথায় তার বাবা আক্তার ঢালীকেও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল গ্রামে মাগরিবের…

ইতিহাসের মহানায়ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

কেউ কেউ ইতিহাসে স্থান করে নেন; আবার কেউ এমনভাবে একটি জাতির জীবনে আবির্ভূত হন, যাঁকে বাদ দিয়ে সেই জাতির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টিই লেখা যায়…

অস্ট্রেলিয়ার বাড়ি নিয়ে দ্বন্দ্ব, ভাঙল ফারুকী-তিশার সংসার?

শোবিজ অঙ্গনের জনপ্রিয় দম্পতি নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সংসারে ভাঙনের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। অস্ট্রেলিয়ায় তিশার নামে থাকা একটি বাড়ি বিক্রি…

শেখ হাসিনার প্রত্যর্পণ ও তারেকের ভারত সফর কি একই সূত্রে গাঁথা?

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবি এবং বিএনপি সরকারের প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরকে কেন্দ্র করে ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক নতুন করে জটিল হয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au