আসন্ন বড় খাদ্য সংকটের জন্য কতটা প্রস্তুত বাংলাদেশ?
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সতর্ক করে বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যেই বিশ্ব বড় ধরনের খাদ্য সংকটের মুখে পড়তে পারে। যুদ্ধ, জ্বালানি ও সার সরবরাহে চাপ,…
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (WCL) ম্যাচে আজ সোমবার (৫ অক্টোবর) ইংল্যান্ড চ্যাম্পিয়নসের মুখোমুখি হবে বাংলাদেশ চ্যাম্পিয়নস। ম্যাচটি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে।
টুর্নামেন্টের অফিসিয়াল সূচি অনুযায়ী, বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচটি। সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় তখন সন্ধ্যা সাড়ে ৭টা।
এটি টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেটে পরিচিত একাধিক সাবেক তারকার উপস্থিতিতে দুই দলই শক্তিশালী স্কোয়াড নিয়ে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
বাংলাদেশ চ্যাম্পিয়নসের স্কোয়াডে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মোহাম্মদ আশরাফুল, ইমরুল কায়েস, নাসির হোসেন ও আরাফাত সানি।
অন্যদিকে ইংল্যান্ড চ্যাম্পিয়নস দলে রয়েছেন জেসন রয়, ডেভিড মালান, মঈন আলী, রবি বোপারা, সামিত প্যাটেল ও জেমস অ্যান্ডারসন।
তবে স্কোয়াডে থাকা খেলোয়াড়দের তালিকাই সোমবারের ম্যাচের চূড়ান্ত একাদশ নয়। ম্যাচের আগে দুই দলের মূল একাদশ নিশ্চিত হবে।
শারজাহতে আয়োজিত দিনের দ্বিতীয় ম্যাচ এটি। এর আগে দিনের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নসের মুখোমুখি হবে পাকিস্তান চ্যাম্পিয়নস।
টুর্নামেন্টের তৃতীয় আসর ৩ অক্টোবর শুরু হয়ে চলবে ১৮ অক্টোবর পর্যন্ত। সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত এবারের আসরে অংশ নিচ্ছে মোট সাতটি দল।
বাংলাদেশ ও ইংল্যান্ডের পাশাপাশি প্রতিযোগিতায় রয়েছে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নস।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au