আসন্ন বড় খাদ্য সংকটের জন্য কতটা প্রস্তুত বাংলাদেশ?
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সতর্ক করে বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যেই বিশ্ব বড় ধরনের খাদ্য সংকটের মুখে পড়তে পারে। যুদ্ধ, জ্বালানি ও সার সরবরাহে চাপ,…
মস্তিষ্কের স্নায়ুকোষ কীভাবে সক্রিয় ও নিষ্ক্রিয় হয়, সেই প্রক্রিয়া নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ পদ্ধতি আবিষ্কারের জন্য এ বছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন কার্ল ডেইসেরথ, পিটার হেগেমান ও জর্জ নাগেল।
সোমবার (৫ অক্টোবর) সুইডেনের স্টকহোমে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট চিকিৎসাবিজ্ঞানে এ বছরের নোবেল পুরস্কার ঘোষণা করে। এর মধ্য দিয়ে শুরু হলো চলতি বছরের নোবেল পুরস্কার ঘোষণার সপ্তাহ।
পুরস্কারজয়ী কার্ল ডেইসেরথ যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক। পিটার হেগেমান জার্মানির হামবোল্ট বিশ্ববিদ্যালয়ে এবং জর্জ নাগেল ভুরৎসবুর্গ বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছেন।
তারা ‘লাইট-গেটেড আয়ন চ্যানেল’ এবং ‘অপটোজেনেটিকস’ নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা করেছেন। এ গবেষণার ফলে আলো ব্যবহার করে নির্দিষ্ট স্নায়ুকোষের কার্যক্রম নিয়ন্ত্রণের প্রযুক্তি তৈরি হয়েছে। এর মাধ্যমে মস্তিষ্কের জটিল কার্যক্রম পর্যবেক্ষণ ও বোঝার নতুন পথ তৈরি হয়।
নোবেল কমিটি জানিয়েছে, তাদের উদ্ভাবিত পদ্ধতি বর্তমানে বিশ্বের বিভিন্ন গবেষণাগারে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। মস্তিষ্কের বিভিন্ন স্নায়ুকোষ কীভাবে কাজ করে এবং আচরণ ও বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় কীভাবে ভূমিকা রাখে, তা বোঝার ক্ষেত্রে প্রযুক্তিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সূত্র: এনডিটিভি
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au