দিনে দুপুরে তুলে নিয়ে যাওয়ার পর ফিরে এসে চুপচাপ সাব-রেজিস্টার
খুলনা জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থেকে সদর সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রায় ৪০…
শিশুদের একটি হাসপাতালের জন্য সংগ্রহ করা দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থী রাজাপাকসেকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা। বুধবার রাজধানী কলম্বো থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, শিরান্থী সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের স্ত্রী। রাজাপাকসে পরিবারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ নতুন করে তদন্ত করছে বর্তমান প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকের সরকার।
গ্রেপ্তারের পর শিরান্থীকে জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি ও ঘুষের অভিযোগ তদন্তকারী সংস্থা সিআইএবিওসির কার্যালয়ে নেওয়া হয়। সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন, তার দাতব্য প্রতিষ্ঠান ‘সিজিলিয়া স্যাভিয়া ফাউন্ডেশন’-এর কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে হাজির করা হবে এবং জামিনের বিষয়ে ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত দেবেন।
শিরান্থীর আইনজীবী মনোজ গামাগে জানিয়েছেন, তার মক্কেল সব অভিযোগ অস্বীকার করেছেন। দাতব্য কর্মকাণ্ডের জন্য সংগ্রহ করা অর্থ আত্মসাতের অভিযোগের বিরুদ্ধে তিনি আইনি লড়াই চালিয়ে যাবেন।
সিআইএবিওসি জানিয়েছে, শিরান্থীর দাতব্য সংস্থায় প্রায় ১ কোটি শ্রীলঙ্কান রুপি, অর্থাৎ প্রায় ৩০ হাজার মার্কিন ডলার অনুদান দেওয়ার ঘটনায় রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল সেভিংস ব্যাংকের সাবেক চেয়ারম্যান প্রদীপ কারিয়াবাসামকেও গ্রেপ্তার করা হয়েছে।
তার বিরুদ্ধে অভিযোগ, যথাযথ আর্থিক বিধি না মেনে সরকারি অর্থ শিরান্থীর দাতব্য সংস্থায় অনুদান হিসেবে দেওয়া হয়েছিল।
তদন্তকারীদের ভাষ্য অনুযায়ী, স্থানীয় শিশুদের একটি ক্যানসার হাসপাতালের জন্য পিইটি স্ক্যানার কেনার কথা বলে ওই অর্থ সংগ্রহ করা হয়েছিল। তবে তদন্তে জানা গেছে, চীন সরকার এরই মধ্যে হাসপাতালটিকে একটি পিইটি স্ক্যানার অনুদান দিয়েছিল। এরপরও শিরান্থীর দাতব্য সংস্থা অর্থ সংগ্রহ অব্যাহত রাখে এবং সেই অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শিরান্থী অবশ্য কোনো ধরনের অর্থ আত্মসাতের অভিযোগ স্বীকার করেননি।
চিকিৎসার জন্য গত ১৬ সেপ্টেম্বর সিঙ্গাপুরে গিয়েছিলেন শিরান্থী। দাতব্য সংস্থাটির বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে দেশে ফিরে পুলিশের কাছে হাজির হতে বলা হয়েছিল।
গ্রেপ্তার এড়াতে তিনি আদালতের দ্বারস্থ হন এবং গত সোমবার দেশে ফেরেন। তার আগাম জামিনের আবেদনের শুনানি আগামী ১২ অক্টোবর হওয়ার কথা রয়েছে।
শিরান্থীর গ্রেপ্তারের পাশাপাশি রাজাপাকসে পরিবারের আরও কয়েকজন সদস্য আইনি জটিলতার মুখে রয়েছেন। তার বড় ছেলে ও বিরোধীদলীয় আইনপ্রণেতা নামাল রাজাপাকসে বর্তমানে রিমান্ডে আছেন। ২০১৩ সালে তার বাবার শাসনামলে স্বাক্ষরিত একটি এয়ারবাস বিমান চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগে তাকে রিমান্ডে নেওয়া হয়েছে।
রাজাপাকসে পরিবার বরাবরই তাদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অস্বীকার করে আসছে। এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
মাহিন্দা রাজাপাকসে ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ছিলেন। ২০২২ সালে ব্যাপক গণবিক্ষোভের মুখে তার ভাই গোতাবায়া রাজাপাকসে প্রেসিডেন্টের পদ ছাড়তে বাধ্য হন। এরপর রাজাপাকসে পরিবারের রাজনৈতিক প্রভাব উল্লেখযোগ্যভাবে কমে যায়। তবে মাহিন্দা এখনো দেশটির রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাবশালী ব্যক্তি হিসেবে বিবেচিত।
রাজাপাকসে পরিবারের বিরুদ্ধে দুর্নীতির পাশাপাশি মুসলিমবিদ্বেষ উসকে দেওয়ার অভিযোগও রয়েছে। ২০১৯ সালের ইস্টার সানডেতে শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলায় প্রায় ২৭০ জন নিহত হওয়ার পর ওই হামলার জন্য দ্রুত মুসলিমদের দায়ী করার অভিযোগ ওঠে রাজাপাকসে পরিবারের বিরুদ্ধে।
এর কয়েক মাস পর গোতাবায়া রাজাপাকসে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হন। সন্ত্রাসবাদ দমনের প্রতিশ্রুতি দিয়ে ওই বছরের নভেম্বরের নির্বাচনে তিনি বড় ব্যবধানে জয়ী হন।
পরবর্তী সময়ে শ্রীলঙ্কার অপরাধ তদন্ত বিভাগ ওই বোমা হামলায় ষড়যন্ত্র ও সহায়তার অভিযোগে দেশটির সাবেক গোয়েন্দাপ্রধানকেও গ্রেপ্তার করে।
সূত্র: এএফপি
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au