খেলা

মেসিকে রোনালদোর শ্রদ্ধা, ‘আপনার কীর্তি চিরকাল ইতিহাস হয়ে থাকবে’

  • 5:18 pm - October 08, 2026
  • পঠিত হয়েছে:১২৪ বার
লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী। তবে লিওনেল মেসির জাতীয় দল থেকে বিদায়ের আবেগঘন মুহূর্তে সেই প্রতিদ্বন্দ্বিতা পাশে সরিয়ে রেখে আর্জেন্টাইন কিংবদন্তির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

মঙ্গলবার বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে আর্জেন্টিনার হয়ে শেষবারের মতো মাঠে নামেন মেসি। ৮৫ হাজারের বেশি দর্শকের সামনে বিদায়ী ম্যাচে একটি গোল করার পাশাপাশি দুটি গোলে সহায়তা করেন তিনি। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ২১ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের আবেগঘন সমাপ্তি টানেন আর্জেন্টিনার অধিনায়ক।

ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক পোস্টে মেসি লেখেন, ‘গতকাল ছিল আমার শেষ ম্যাচ। এরই মধ্যে আর্জেন্টিনার নীল-সাদা জার্সিটাকে মিস করছি। আমি জানি, এটাই সঠিক সিদ্ধান্ত।’

তিনি আরও বলেন, ‘এটা ছিল অসাধারণ এক যাত্রা। এখানে যেমন অনেক আনন্দ ছিল, তেমনি ছিল কিছু দুঃখও। তবে আমি নিশ্চিত, এই যাত্রায় নেওয়া প্রতিটি পদক্ষেপই সার্থক ছিল।’

নিজের বার্তায় আর্জেন্টিনার প্রয়াত কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকেও স্মরণ করেন মেসি। তিনি বলেন, ‘আমি দিয়েগোকে ভুলতে চাই না। তিনিই আমাদের দেশকে তার প্রাপ্য জায়গায় পৌঁছে দিয়েছিলেন। আমি সবসময় বলি, আমাদের প্রতিটি পদক্ষেপে তিনি পাশে থেকে সাহায্য করেছেন, কখনো আমাদের সঙ্গে থেকে, আবার কখনো আকাশ থেকে।’

জাতীয় দলের হয়ে খেলার সুযোগ করে দেওয়ার জন্য নিজের সাবেক ক্লাবগুলোর প্রতিও কৃতজ্ঞতা জানান মেসি। একই সঙ্গে সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আমি কৃতজ্ঞ। আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। তোমাদের মিস করব। আমার এবং আমাদের পাশে থাকার জন্য সবসময় তোমাদের ধন্যবাদ জানাব।’

আর্জেন্টিনার হয়ে মেসির অর্জনের তালিকাও দীর্ঘ। তাঁর নেতৃত্বে ২০২২ সালে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। এর আগে ২০২১ ও ২০২৪ সালে কোপা আমেরিকা এবং ২০২২ সালে ফাইনালিসিমার শিরোপাও জেতে দলটি।

মেসির পোস্টে প্রতিক্রিয়া জানানোদের মধ্যে ছিলেন তাঁর ক্যারিয়ারের অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী রোনালদোও। পর্তুগালের ৪১ বছর বয়সী তারকা মেসির দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রশংসা করে লেখেন, ‘লিও, এত বছর নিজের দেশকে প্রতিনিধিত্ব করার পর তুমি এমন ইতিহাস তৈরি করেছ, যা চিরকাল থেকে যাবে। আর্জেন্টিনার হয়ে তুমি যা অর্জন করেছ, তার প্রতি আমার সর্বোচ্চ সম্মান। আলিঙ্গন।’

ক্লাব ফুটবল ও ব্যক্তিগত পুরস্কারের লড়াইয়ে প্রায় দুই দশক ধরে মেসি-রোনালদো ছিলেন ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত দুই নাম। তাদের দ্বৈরথকে আধুনিক ফুটবলের অন্যতম সেরা প্রতিদ্বন্দ্বিতা হিসেবে দেখা হয়। তবে মেসির বিদায়ের মুহূর্তে সেই প্রতিদ্বন্দ্বিতার বাইরে গিয়ে রোনালদোর এই শ্রদ্ধা দুই মহাতারকার সম্পর্কের অন্য একটি দিকই সামনে আনল।

এদিকে জাতীয় দলের বিষয়েও রোনালদো নিজেই আলোচনায় রয়েছেন। পর্তুগাল দলের অনুশীলন ক্যাম্প থেকে আকস্মিকভাবে চলে যাওয়ার পর কোচ জর্জ জেসুসের সঙ্গে তাঁর বিরোধ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এই শাখার আরও খবর

কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে অস্ট্রেলিয়ায় আদিবাসী নেতার বিরুদ্ধে মামলা

অস্ট্রেলিয়ার সিডনির প্রভাবশালী আদিবাসী নেতা মিক মান্ডিনের বিরুদ্ধে ৪০ বছরেরও বেশি আগে এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা হয়েছে। ৭৯ বছর বয়সী মান্ডিনকে বৃহস্পতিবার সকাল…

চাকরিচ্যুত, হামলার শিকার, বেতনহীন: চাপের মধ্যে রয়েছেন শিক্ষকরা

কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে কার্যালয়ে ঢুকে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করার অভিযোগ উঠেছে। কোথাও কলেজের অধ্যক্ষকে প্রতিষ্ঠানে ঢুকতে দেওয়া হয়নি। আবার পদত্যাগের দাবিতে শিক্ষকদের ধাক্কাধাক্কি ও…

হুথিদের হামলায় সৌদির দুই বিমানবন্দরে নিহত ৩, আহত ৩৬

সৌদি আরবের দুই আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি সশস্ত্র গোষ্ঠী। বুধবার (৭ অক্টোবর) রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং…

বলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেই

বলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ভারতের গোয়ার ডোনা পাওলায় নিজ বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে মারা যান…

রোহিঙ্গা সহায়তায় ব্র্যাকের মাধ্যমে বাংলাদেশকে ১৮ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার দিচ্ছে অস্ট্রেলিয়া

রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে অস্ট্রেলিয়া। এ লক্ষ্যে ব্র্যাকের সঙ্গে ১৮ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের (প্রায় ১৫৫ কোটি টাকা) নতুন একটি…

বিদেশি সহায়তা কমায় ঝুঁকিতে বাংলাদেশের ২ হাজারের বেশি এনজিও

বিদেশি অনুদান কমে যাওয়ায় বাংলাদেশের দুই হাজারের বেশি ছোট ও মাঝারি আকারের বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ঝুঁকির মধ্যে পড়েছে। এর ফলে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au