বিশ্ব

হরমুজে নৌ চলাচলের নিরাপদ করিডর গঠনে ওমানের সঙ্গে ইরানের সমঝোতা

  • 8:34 pm - October 08, 2026
  • পঠিত হয়েছে:৮৫ বার
নিরাপদ চলাচলের পথ বা করিডর গঠন করতে প্রণালির অপর তীরের দেশ ওমানের সঙ্গে চুক্তি করেছে ইরান। ছবি: সংগৃহীত

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজের প্রবেশ ও বের হওয়ার জন্য নিরাপদ নৌ চলাচলের করিডর গঠনে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান। তেহরান বলছে, প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল সহজ করতে ধাপে ধাপে এই করিডর ব্যবস্থা গড়ে তোলা হবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়েই বুধবার (৭ অক্টোবর) এ তথ্য জানান। এর আগে মঙ্গলবার তেহরানে এক সংবাদ ব্রিফিংয়েও তিনি বিষয়টি তুলে ধরেন।

বাঘায়েই বলেন, নিরাপদ নৌপথের রুট চূড়ান্ত হওয়ার পর আন্তর্জাতিক সামুদ্রিক জাহাজ চলাচল-সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সংস্থাগুলোকে এসব রুট সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

ইরানের এই মুখপাত্রের ভাষ্য, হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে ইরান ও ওমান একটি পর্যায়ক্রমিক কাঠামোর আওতায় কাজ করছে। এর অংশ হিসেবে নিরাপদ নৌপথ নির্ধারণ এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে দুই দেশ একমত হয়েছে।

স্থায়ী নৌপথ তৈরির উদ্যোগ

হরমুজ প্রণালিতে নৌ চলাচল নিয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনা কয়েক মাস ধরেই চলছে। গত আগস্টে দুই দেশ একটি অস্থায়ী নৌপথ চালু, মাইন অপসারণ, জাহাজ চলাচল ব্যবস্থাপনা এবং তথ্য আদান-প্রদানের মাধ্যমে পরবর্তী সময়ে একটি স্থায়ী নৌপথ গড়ে তোলার বিষয়ে কাজ করতে সম্মত হয়।

২৫ আগস্ট ওমান জানায়, হরমুজে একটি যৌথ অস্থায়ী নৌপথের কাঠামো নিয়ে তেহরানের সঙ্গে সমঝোতা হয়েছে। এর আওতায় স্থায়ী নৌপথ, জাহাজ চলাচল ব্যবস্থাপনা এবং তথ্য বিনিময় নিয়ে কারিগরি আলোচনা করার কথা রয়েছে।

পরদিন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি জানান, প্রস্তাবিত অস্থায়ী নৌপথটির প্রস্থ হবে প্রায় সাত মাইল। এর প্রবেশ ও বহির্গমন পথের একটি অংশ ইরানের আঞ্চলিক জলসীমার মধ্য দিয়ে যাবে।

তবে তিনি স্পষ্ট করে বলেন, এই ব্যবস্থা হরমুজ প্রণালীকে পুরোপুরি উন্মুক্ত করে দেওয়ার অর্থ নয়।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও ওমানের সঙ্গে নৌ চলাচলের পথ নিয়ে সমঝোতার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার বিষয়টি তিনি নির্দিষ্ট কিছু শর্ত পূরণের সঙ্গে যুক্ত করেছেন।

আইআরজিসির সতর্কবার্তা

এদিকে হরমুজ প্রণালিতে নৌ চলাচল নিয়ে ইরানের সামরিক অবস্থানও কঠোর রয়েছে।

বুধবারই ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদি সতর্ক করে বলেছেন, তেহরানের দৃষ্টিতে ‘অবৈধ’ হিসেবে বিবেচিত হরমুজ প্রণালির কিছু নৌপথ শিগগির বন্ধ করে দেওয়া হবে।

তিনি বিশেষ করে ওমানের উপকূলসংলগ্ন বিকল্প দক্ষিণ নৌপথটির কথা উল্লেখ করেন।

এর আগে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্সকে নাকদি জানিয়েছিলেন, হরমুজ প্রণালির পাথুরে অংশ বিস্ফোরণের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করে কয়েকটি নৌপথ তৈরি করা হয়েছে। তার দাবি, এসব পথ ছোট নৌযানে তেল পাচার করে পরে ট্যাংকারে স্থানান্তরের কাজে ব্যবহৃত হচ্ছিল।

নাকদি আরও বলেন, ইরানের ভূরাজনৈতিক দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি আইআরজিসির পূর্ণ নিয়ন্ত্রণে এবং ‘বন্ধ’ থাকবে।

ফলে একদিকে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য নিরাপদ করিডর তৈরিতে ইরান ও ওমানের সমঝোতা হলেও, অন্যদিকে হরমুজ প্রণালির সামগ্রিক পরিস্থিতি এখনো অনিশ্চিত রয়ে গেছে।

সূত্র : এএফপি

এই শাখার আরও খবর

তুচ্ছ ঘটনায় ঢাবি অধ্যাপককে সব ক্লাস থেকে অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবকে সব ধরনের ক্লাস থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। নেকাব পরা…

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সেনা কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক বাংলাদেশ সেনাপ্রধানের

অস্ট্রেলিয়ার পার্থে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার অনুষ্ঠিত এসব বৈঠক ‘ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল…

তিন ঘণ্টা ব্যবধানে জাপানের পূর্বাঞ্চলে জোড়া ভূমিকম্প

জাপানের পূর্বাঞ্চলে বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে চিবা ও ইবারাকি প্রিফেকচারের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। তবে কোনো…

​হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি ও বাস্তবতা: খণ্ডিত নিন্দা নয়, প্রয়োজন গত দুই বছরের নির্যাতনের সামগ্রিক শ্বেতপত্র

​৫ অক্টোবর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যে উদ্বেগ প্রকাশ করেছে, তা যেন এক অন্তহীন নাটকের চিরচেনা দৃশ্যপট। ২৬…

নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দাবি ট্রাম্পের, সিদ্ধান্ত নিয়ে সংশয়ও

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বিশ্বে কয়েকটি সংঘাত নিরসনে ভূমিকা রাখার কারণে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য তিনি। তবে ২০২৬ সালের পুরস্কার শেষ পর্যন্ত…

শিশু নির্যাতনকারী সন্ন্যাসীর প্রশংসাকারী ‘উন্মাদ’ সমর্থকের নিন্দায় ভুক্তভোগীরা

অস্ট্রেলিয়ায় শিশুদের যৌন নির্যাতনের দায়ে কারাদণ্ড পাওয়া সাবেক বৌদ্ধ প্রধান সন্ন্যাসী নাওতুনে বিজিথাকে কারাগারে নেওয়ার সময় তার সমর্থকদের উচ্ছ্বসিত আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। ৭১…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au