মৃত্যুর আগে তাজমিনের চলাচলের সিসিটিভি ফুটেজ, তদন্তে নতুন সূত্র
কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় নতুন সূত্র পেয়েছে পুলিশ। মৃত্যুর আগের রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় তার…
যুক্তরাষ্ট্রের হুমকি ও চাপ সত্ত্বেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করবে না ইরান। একই সঙ্গে দেশটির মজুত করা ইউরেনিয়ামও হস্তান্তর করা হবে না। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি এ অবস্থানের কথা জানিয়েছেন।
মোহাম্মদ ইসলামি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও মজুত করা ইরানের বৈধ অধিকার। দেশটির শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির জন্য এ কার্যক্রম অপরিহার্য এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) মেনেই তা পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, ‘আবারও ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়টি সামনে আনা হয়েছে। বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার এজেন্ডায় এটি রাখতে হবে। কিন্তু পারমাণবিক কার্যক্রমের অবিচ্ছেদ্য অংশ হলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ।’
যুক্তরাষ্ট্রের পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের প্রসঙ্গ তুলে ইসলামি বলেন, দেশটির জাতীয় উন্নয়ন, নিরাপত্তা ও প্রতিরক্ষা নীতিতেও পারমাণবিক প্রযুক্তিকে গুরুত্ব দেওয়া হয়েছে। এ অবস্থায় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের দাবিগুলোকে প্রতারণামূলক ও মিথ্যা বলে মন্তব্য করেন তিনি।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলে আসছেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের দাবিও জানিয়ে আসছে ওয়াশিংটন। সংঘাতের সময় ইরানের পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করেও একাধিক হামলা চালানো হয়।
তবে ইরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। পারমাণবিক অস্ত্র তৈরির কোনো ইচ্ছা বা পরিকল্পনা তেহরানের নেই বলেও জানিয়েছে দেশটি।
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের এই বিরোধ দুই দেশের মধ্যকার পারমাণবিক আলোচনার অন্যতম প্রধান ইস্যু হয়ে রয়েছে।
সূত্র: আলজাজিরা
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au