এনসিটি ইজারা বাতিলের দাবি, প্রয়োজনে হরতালে যাওয়ার ঘোষণা জোটের
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার চুক্তি বাতিলের দাবি জানিয়েছে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট। একই সঙ্গে সোমবার (১২ অক্টোবর) বন্দর…
নারায়ণগঞ্জের ফতুল্লায় রাস্তার পাশের ঝোপ থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তরুণীর বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছর। তাঁকে অন্য কোথাও হত্যা করে মরদেহ বস্তাবন্দি অবস্থায় সেখানে ফেলে রাখা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে ফতুল্লার ভূইগড় সোনালী মার্কেটসংলগ্ন রাস্তার পাশের একটি ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তরুণীর পরনে ছিল সালোয়ার-কামিজ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে রাস্তার পাশের ঝোপে পড়ে থাকা একটি বস্তা খুলে হাত-পা বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ দেখতে পায় পুলিশ।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মিলন ফকির জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও তরুণীকে শ্বাসরোধে হত্যার পর তাঁর মরদেহ বস্তাবন্দি করে রাতের কোনো একসময় ঝোপে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয়।
তিনি আরও জানান, নিহত তরুণীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে এবং এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখছে পুলিশ।
মরদেহ উদ্ধারের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au