বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরের গ্রিল কেটে প্রতিমা ও স্বর্ণালংকার চুরি

  • 4:09 pm - October 13, 2026
  • পঠিত হয়েছে:৪৮ বার
ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরের গ্রিল কেটে প্রতিমা ও স্বর্ণালংকার চুরি।ছবিঃ সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার আখড়াউড়ায় শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরের গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। এ সময় মন্দির থেকে স্বর্ণ ও রুপার অলংকার, পিতলের প্রতিমা এবং প্রণামি বাক্সের টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। গত রোববার (১১ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।

সোমবার (১২ অক্টোবর) সকালে মন্দিরে পূজা দিতে এসে চুরির বিষয়টি প্রথম দেখতে পান পুরোহিত বিমল চক্রবর্তী। পরে তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে।

মন্দির পরিচালনা কমিটি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, চোরেরা মন্দিরের পেছনের দিকের গ্রিলের একটি অংশ কেটে ভেতরে প্রবেশ করে। এরপর তারা মন্দিরে থাকা স্বর্ণ ও রুপার অলংকার, পিতলের প্রতিমা এবং প্রণামি বাক্সের টাকা নিয়ে পালিয়ে যায়।

মন্দিরের পুরোহিত বিমল চক্রবর্তী বলেন, সকালে পূজা দিতে এসে তিনি চুরির বিষয়টি দেখতে পান। পরে সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানো হলে পুলিশ ঘটনাস্থলে আসে। রোববার রাত ৯টার পর থেকে সোমবার সকালের মধ্যে কোনো একসময় চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

মন্দির পরিচালনা কমিটির সভাপতি দীপক কুমার ঘোষ জানান, সোমবার সকালে চুরির খবর পেয়ে তাঁরা বিষয়টি জানতে পারেন। মন্দিরের পেছনের দিকের গ্রিল কেটে চোরেরা ভেতরে প্রবেশ করেছিল। তবে ওই পাশের সিসিটিভি ক্যামেরা মেরামতকাজের জন্য খোলা থাকায় চোরদের শনাক্ত করা কঠিন হতে পারে।

খবর পেয়ে সোমবার সকাল ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় পূজা উদযাপন পরিষদ ও আখড়া পরিচালনা কমিটির সদস্যরাও সেখানে উপস্থিত হন। চুরির ঘটনায় মন্দির-সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

তবে মন্দির থেকে ঠিক কত পরিমাণ স্বর্ণ ও রুপার অলংকার এবং কত টাকা চুরি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আখাউড়া থানার উপপরিদর্শক আলী রেজা মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। কীভাবে চুরির ঘটনা ঘটেছে, তা জানার চেষ্টা চলছে।

 

এই শাখার আরও খবর

শেখ হাসিনার দণ্ড কার্যকরের সক্ষমতা এই সরকারের নেই: রুমিন ফারহা

সাবেনাক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দণ্ড কার্যকর করার সক্ষমতা বর্তমান সরকারের নেই বলে মনে করেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তাঁর মতে, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, আওয়ামী লীগের দীর্ঘ…

দুর্গাপূজায় চার দিন ছুটি পেলেন পোশাক শ্রমিকরা

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিন দিনের ছুটি ঘোষণা করেছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি শুক্রবার…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

যুক্তরাজ্যের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়াল আইএমএফ, ২০২৭ সালে কমার আশঙ্কা

চলতি বছর যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে দেশটির অর্থনীতি ১ দশমিক ৩ শতাংশ হারে বাড়তে…

বেতন নেই, কাজ নেই: মাথার ওপর যুদ্ধের আতঙ্ক

সৌদি আরবে কাজের সংকট, মাসের পর মাস বেতন আটকে থাকা, ইকামা জটিলতা এবং যুদ্ধের আতঙ্কে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন বাংলাদেশি প্রবাসীরা। একদিকে কর্মস্থলে কাজ…

পানামায় ফের শক্তিশালী ভূমিকম্পের আঘাত

মধ্য আমেরিকার দেশ পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবার এই ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র। এর আগে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au