বাংলাদেশ

গ্রামীণ কল্যাণের কর্মকাণ্ডকে ‘কর ফাঁকির ধ্রুপদি উদাহরণ’ বললেন হাইকোর্ট

  • 6:05 pm - October 13, 2026
  • পঠিত হয়েছে:৪৬ বার
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট। ছবি : সংগৃহীত

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের কর্মকাণ্ডকে ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’ বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবিকৃত ৬৬৬ কোটি টাকা আয়কর আদায়সংক্রান্ত মামলার পূর্ণাঙ্গ রায়ে এ পর্যবেক্ষণ তুলে ধরেছেন আদালত। একই সঙ্গে আইন অনুযায়ী দ্রুত বকেয়া কর আদায়ের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এনবিআরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের বিচারকদের স্বাক্ষরের পর রায় দুটি প্রকাশিত হয়। এর আগে গত ১০ সেপ্টেম্বর গ্রামীণ কল্যাণের দায়ের করা দুটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে জারি করা রুল খারিজ করে রায় দিয়েছিলেন আদালত।

পূর্ণাঙ্গ রায়ে হাইকোর্ট বলেন, জাতীয় রাজস্ব বোর্ডকে ন্যায্য রাজস্ব পাওয়া থেকে বঞ্চিত করতে গ্রামীণ কল্যাণ কোনো চেষ্টার ঘাটতি রাখেনি বলে আদালতের পর্যবেক্ষণ। আদালতের মতে, নিষ্পত্তি হয়ে যাওয়া একটি বিষয় দীর্ঘায়িত করে কর পরিশোধ এড়ানোর চেষ্টা করেছে প্রতিষ্ঠানটি। দীর্ঘদিন ধরে বিষয়টি ঝুলিয়ে রাখার মাধ্যমে সরকারকে প্রাপ্য রাজস্ব থেকে বঞ্চিত করার চেষ্টা করা হয়েছে বলেও রায়ে উল্লেখ করা হয়।

মামলাটি ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষ পর্যন্ত পাঁচ বছরের আয়কর দাবি নিয়ে। এই সময়ের জন্য গ্রামীণ কল্যাণের কাছে ৬৬৬ কোটি টাকা আয়কর দাবি করে জাতীয় রাজস্ব বোর্ড। ওই দাবির বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৭ সালে প্রতিষ্ঠানটি হাইকোর্টে পৃথক দুটি রিট আবেদন করে।

আদালত রায়ে আরও উল্লেখ করেন, একই প্রতিষ্ঠান ২০১৭-১৮ ও ২০১৮-১৯ করবর্ষের জন্য একই ধরনের আয়কর পরিশোধ করেছিল। পরবর্তী সময়ে ওই করের বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৯ সালে ৩৬৩ নম্বর ইনকাম ট্যাক্স রেফারেন্স দায়ের করা হলেও পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়। আদালতের মতে, এ অবস্থানের সঙ্গে আগের অবস্থানের অসংগতি রয়েছে।

রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, আবেদনকারী নিজের অবস্থানের বিপরীতে গিয়ে একই বিষয় নিয়ে বারবার বক্তব্য দিচ্ছে। পাশাপাশি আদালতের আদেশের প্রতি অবজ্ঞা প্রদর্শনের প্রবণতার কথাও উল্লেখ করা হয়।

রায়ে জাতীয় রাজস্ব বোর্ডসহ সংশ্লিষ্ট বিবাদীদের আইন অনুযায়ী এবং যথাসম্ভব দ্রুত গ্রামীণ কল্যাণের কাছ থেকে বকেয়া কর আদায়ের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। রিট আবেদন খারিজ হওয়ায় প্রতিষ্ঠানটির কাছ থেকে ওই অর্থ আদায়ের পথ উন্মুক্ত হয়েছে বলে সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন।

এ বিষয়ে ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন জানান, পূর্ণাঙ্গ রায় বিস্তারিত পর্যালোচনা করার পর তাঁরা আপিল করবেন।

এর আগে ২০২৪ সালের ৪ অক্টোবর গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের দাবিকৃত ৬৬৬ কোটি টাকা আদায়ের বিষয়ে দেওয়া একটি রায় স্বপ্রণোদিতভাবে প্রত্যাহার করেছিলেন হাইকোর্টের একটি বেঞ্চ। বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ ওই সিদ্ধান্ত নেন। একই সঙ্গে মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়।

পরবর্তী সময়ে মামলাটি নতুন বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়। পুনর্মূল্যায়নের পর গ্রামীণ কল্যাণের দায়ের করা দুটি রিট আবেদনের শুনানি শেষে নতুন বেঞ্চ রুল খারিজ করে রায় দেন। ফলে ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষের জন্য দাবিকৃত ৬৬৬ কোটি টাকা আদায়ে জাতীয় রাজস্ব বোর্ড আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে।

এই শাখার আরও খবর

স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় হিন্দু যুবককে কুপিয়ে হত্যা

সিলেট নগরীতে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় হৃদয় কুমার হরিজন (৩৫) নামে এক পরিচ্ছন্নতাকর্মীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (১১ অক্টোবর) রাত ৮টার দিকে নগরীর…

গুরুদুয়ারা নানক শাহী পরিদর্শনে কানাডার প্রতিমন্ত্রী রণদ্বীপ সিং সারাই

বাংলাদেশ সফররত কানাডা সরকারের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদ্বীপ সিং সারাই ঢাকার ঐতিহাসিক শিখ ধর্মীয় উপাসনালয় গুরুদুয়ারা নানক শাহী পরিদর্শন করেছেন। সোমবার (১২ অক্টোবর) তাঁর এ…

শেখ হাসিনার দণ্ড কার্যকরের সক্ষমতা এই সরকারের নেই: রুমিন ফারহানা

সাবেনাক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দণ্ড কার্যকর করার সক্ষমতা বর্তমান সরকারের নেই বলে মনে করেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তাঁর মতে, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, আওয়ামী লীগের দীর্ঘ…

ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরের গ্রিল কেটে প্রতিমা ও স্বর্ণালংকার চুরি

ব্রাহ্মণবাড়িয়ার আখড়াউড়ায় শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরের গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। এ সময় মন্দির থেকে স্বর্ণ ও রুপার অলংকার, পিতলের প্রতিমা এবং প্রণামি…

দুর্গাপূজায় চার দিন ছুটি পেলেন পোশাক শ্রমিকরা

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিন দিনের ছুটি ঘোষণা করেছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি শুক্রবার…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au