ইউনূস কি অবস্থা, তোমার কপালে হেনস্তা আরো লেখা আছে : মেঘনা আলম
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কপালে আরও হেনস্তা রয়েছে বলে মন্তব্য করেছেন আলোচিত মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ…
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের শাসনামলে মব সন্ত্রাস একটি সংস্কৃতিতে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন বিশিষ্ট লেখিকা তসলিমা নাসরিন। তার দাবি, এ কারণেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তার শিকার হয়েছেন ইউনূস।
মঙ্গলবার (১৩ আগস্ট) নিজের ফেসবুক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তসলিমা নাসরিন। এ সময় তিনি বিমানবন্দরে ইউনূসকে হেনস্তার শিকার হওয়ার একটি ভিডিও শেয়ার করেন।
স্ট্যাটাসে তসলিমা নাসরিন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, মব সন্ত্রাস, মুক্তিযুদ্ধের ইতিহাস এবং নারীবিদ্বেষী ধর্মান্ধদের পৃষ্ঠপোষকতা নিয়ে ইউনূসের শাসনামলের সমালোচনা করেন।
তিনি লেখেন, বাংলাদেশে সন্ত্রাস আগেও হয়েছে। তবে মব সন্ত্রাসকে সংস্কৃতিতে পরিণত করা, জঙ্গিদের জেলমুক্ত করা, মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেওয়ার চেষ্টা এবং নারীবিদ্বেষী ধর্মান্ধদের পৃষ্ঠপোষকতা করার অভিযোগ রয়েছে ইউনূসের বিরুদ্ধে।
তসলিমা নাসরিনের ভাষ্য, বিমানবন্দরে ইউনূসকে ধিক্কার শুনতে হয়েছে। তার অনুসারীদের বিরুদ্ধে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যার অভিযোগ রয়েছে বলেও স্ট্যাটাসে উল্লেখ করেন তিনি।
ইউনূসের শাসনামলে রাজনৈতিক প্রতিপক্ষকে দমনপীড়ন ও কারাবন্দি করার অভিযোগও তোলেন এই লেখিকা। তার মতে, বিমানবন্দরে মানুষ ইউনূসকে ধিক্কার জানিয়েছে, কিন্তু তার গায়ে হাত তোলেনি।
স্ট্যাটাসে তসলিমা নাসরিন আরও লেখেন, অন্যের জীবনে মব সন্ত্রাস নেমে আসার ঘটনাকে প্রশ্রয় দেওয়া সহজ, যখন নিজের নিরাপত্তাব্যবস্থা অটুট থাকে। তার বক্তব্য, যারা এ ধরনের সন্ত্রাসে স্বজন ও ঘরবাড়ি হারিয়েছেন, তাদের কাছে বিমানবন্দরের এই ধিক্কার সামান্য ঘটনা।
তিনি বলেন, মব সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বিচার করতে হবে। ক্ষমতার ছায়ায় যে সন্ত্রাস বেড়ে ওঠে, তার দায় থেকে ক্ষমতাবানদের মুক্তি দেওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au