বাংলাদেশ

অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলা, মাথায় দেওয়া হয়েছে সেলাই

  • 11:09 pm - October 13, 2026
  • পঠিত হয়েছে:৪৯ বার
অভিনেতা সমু চৌধুরী। ছবিঃ সংগৃহীত

চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরীর (৬০) মাথায় লাঠি দিয়ে আঘাত করে জখম করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে যশোর শহরের বেজপাড়া নলডাঙ্গা সড়কে তার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত সমু চৌধুরীর মাথার ক্ষতস্থানে কয়েকটি সেলাই দেওয়া হয়েছে।

সমু চৌধুরী ওই এলাকার মৃত আবুল কাশেম চৌধুরীর ছেলে।

স্থানীয়দের অভিযোগ, বাড়ির সামনে একটি মোটরসাইকেল গ্যারেজের কর্মচারীদের সঙ্গে ময়লা-আবর্জনা ফেলা ও পরিচ্ছন্নতা বজায় রাখা নিয়ে সমু চৌধুরীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে গ্যারেজের দুই কর্মচারী জাহাঙ্গীর ও হৃদয় লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এতে তিনি আহত হন।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসা শেষে দুপুর ১টা ২০ মিনিটের দিকে তিনি বাড়িতে ফিরে যান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিঠুন কুমার দে জানান, সমু চৌধুরীর মাথায় কাটা জখম ছিল। ক্ষতস্থানে কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে দুপুরে তাকে বাড়িতে পাঠানো হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে আহত সমু চৌধুরী ও অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, অভিনেতার ওপর হামলার ঘটনা সম্পর্কে তিনি অবগত নন। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগও করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই শাখার আরও খবর

ঝাড়ফুঁকের আড়ালে কিশোরীকে ধর্ষণচেষ্টা, মাদরাসার হুজুর গ্রেপ্তার

শরীয়তপুরের নড়িয়ায় অসুস্থ কিশোরীকে ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসা দেওয়ার কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে হোসাইন আহম্মেদ (৫৫) নামে এক মাদরাসার হুজুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায়…

নিরাপত্তার কারণে সৌদি যুবরাজকে সরিয়ে নেওয়া হচ্ছে এ প্রাসাদ থেকে ও প্রাসাদে

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মধ্যে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতির কারণে তাঁকে কড়া…

ইউনূস কি অবস্থা, তোমার কপালে হেনস্তা আরো লেখা আছে : মেঘনা আলম

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কপালে আরও হেনস্তা রয়েছে বলে মন্তব্য করেছেন আলোচিত মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ…

ইউনূসের শাসনামলে মব সন্ত্রাস সংস্কৃতিতে পরিণত হয়েছিল: তসলিমা নাসরিন

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের শাসনামলে মব সন্ত্রাস একটি সংস্কৃতিতে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন বিশিষ্ট লেখিকা তসলিমা নাসরিন। তার দাবি, এ…

জাতীয় সংগীতের রচয়িতা রবীন্দ্রনাথকে অবমাননা: অসাম্প্রদায়িক বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয়ে আঘাত

কোনো মহান স্রষ্টার মুখচ্ছবি মুছে দেওয়ার চেষ্টা করা যায়, কিন্তু তাঁর সৃষ্টির আলো নিভিয়ে দেওয়া যায় না। সংস্কৃতির বুকে কালি লেপে সাময়িকভাবে একটি প্রতিকৃতি আড়াল…

চুয়েটে ২১ ঘণ্টায়ও বের হতে পারেননি অবরুদ্ধ উপাচার্য

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম প্রায় ২১ ঘণ্টা ধরে নিজ কার্যালয়ে অবরুদ্ধ রয়েছেন। সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au