বাংলাদেশ

ঝাড়ফুঁকের আড়ালে কিশোরীকে ধর্ষণচেষ্টা, মাদরাসার হুজুর গ্রেপ্তার

  • 12:30 am - October 14, 2026
  • পঠিত হয়েছে:২৩ বার
গ্রেপ্তার হুজুর হোসাইন আহম্মেদ। ছবি : সংগৃহীত

শরীয়তপুরের নড়িয়ায় অসুস্থ কিশোরীকে ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসা দেওয়ার কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে হোসাইন আহম্মেদ (৫৫) নামে এক মাদরাসার হুজুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে মামলা করেছেন।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে শরীয়তপুর পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার হোসাইন আহম্মেদ নড়িয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বৈশাখীপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার জামিয়া ইমদাদিয়া কওমি মাদরাসার অধ্যক্ষ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর পেটব্যথায় অসুস্থ হয়ে পড়ে ১৪ বছর বয়সী ওই কিশোরী। মেয়েকে সুস্থ করার আশায় তার মা তাকে হোসাইন আহম্মেদের কাছে নিয়ে যান।

এজাহারে বলা হয়, কিশোরীকে দেখার পর অভিযুক্ত ব্যক্তি তার মাকে সরিষার তেল ও পানির বোতল আনতে বাড়িতে পাঠান। এ সময় কিশোরীকে তার কাছে রেখে যান মা।

অভিযোগ অনুযায়ী, কিশোরীর মা বাড়িতে যাওয়ার পর হোসাইন আহম্মেদ ঘরের দরজা বন্ধ করে তাকে ধর্ষণের চেষ্টা করেন। বিষয়টি বুঝতে পেরে কিশোরীর মা ও স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পেছনের দরজা দিয়ে পালিয়ে যান।

কিশোরীর মায়ের ভাষ্য, মেয়ের অসুস্থতার কারণে চিকিৎসার আশায় তিনি অভিযুক্তের কাছে গিয়েছিলেন। সেখানে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, তা তিনি কল্পনাও করেননি। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ভুক্তভোগী কিশোরীর মা এ ঘটনায় আদালতে মামলা করেছেন। আদালতের নির্দেশনা অনুযায়ী অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আরও জানান, গ্রেপ্তারের পর হোসাইন আহম্মেদকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটির তদন্ত চলছে।

এই শাখার আরও খবর

নিরাপত্তার কারণে সৌদি যুবরাজকে সরিয়ে নেওয়া হচ্ছে এ প্রাসাদ থেকে ও প্রাসাদে

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মধ্যে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতির কারণে তাঁকে কড়া…

ইউনূস কি অবস্থা, তোমার কপালে হেনস্তা আরো লেখা আছে : মেঘনা আলম

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কপালে আরও হেনস্তা রয়েছে বলে মন্তব্য করেছেন আলোচিত মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ…

অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলা, মাথায় দেওয়া হয়েছে সেলাই

চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরীর (৬০) মাথায় লাঠি দিয়ে আঘাত করে জখম করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে যশোর শহরের বেজপাড়া…

ইউনূসের শাসনামলে মব সন্ত্রাস সংস্কৃতিতে পরিণত হয়েছিল: তসলিমা নাসরিন

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের শাসনামলে মব সন্ত্রাস একটি সংস্কৃতিতে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন বিশিষ্ট লেখিকা তসলিমা নাসরিন। তার দাবি, এ…

জাতীয় সংগীতের রচয়িতা রবীন্দ্রনাথকে অবমাননা: অসাম্প্রদায়িক বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয়ে আঘাত

কোনো মহান স্রষ্টার মুখচ্ছবি মুছে দেওয়ার চেষ্টা করা যায়, কিন্তু তাঁর সৃষ্টির আলো নিভিয়ে দেওয়া যায় না। সংস্কৃতির বুকে কালি লেপে সাময়িকভাবে একটি প্রতিকৃতি আড়াল…

চুয়েটে ২১ ঘণ্টায়ও বের হতে পারেননি অবরুদ্ধ উপাচার্য

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম প্রায় ২১ ঘণ্টা ধরে নিজ কার্যালয়ে অবরুদ্ধ রয়েছেন। সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au