বাংলাদেশ

বিশ্ব বাটপার ইউনূসের এবার পাপের হিসাব দেওয়ার পালা: আনিস আলমগীর

  • 8:04 pm - October 14, 2026
  • পঠিত হয়েছে:৯৪ বার
মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করেছেন বিশিষ্ট সাংবাদিক আনিস আলমগীর। ইউনূসের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে তিনি বলেছেন, এবার তাঁর পাপের হিসাব দেওয়ার পালা এসেছে। একই সঙ্গে ইউনূসের সাবেক ১২ উপদেষ্টার যৌথ বিবৃতি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

বুধবার (১৪ অক্টোবর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন আনিস আলমগীর। পোস্টের শিরোনামে তিনি লেখেন, ‘বিশ্ব বাটপার ইউনূসের এবার পাপের হিসাব দেওয়ার পালা’।

পোস্টে আনিস আলমগীর দাবি করেন, নিউইয়র্কে ড. ইউনূসকে ঘিরে একটি পরিস্থিতি তৈরি হওয়ার পর তাঁর সাবেক ১২ উপদেষ্টা উদ্বেগ প্রকাশ করে যৌথ বিবৃতি দিয়েছেন। তাঁদের এই অবস্থান নিয়ে কটাক্ষ করে তিনি প্রশ্ন তোলেন, ইউনূসের বিরুদ্ধে সমালোচনা হলে তাঁরা কেন উদ্বিগ্ন হয়ে পড়ছেন।

ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের শাসনামল নিয়েও নানা অভিযোগ তোলেন এই সাংবাদিক। তাঁর অভিযোগ, ওই সময়ে গণতন্ত্র, মানবাধিকার ও ভিন্নমতের মানুষের অধিকার ক্ষুণ্ন হয়েছে। পাশাপাশি মব সংস্কৃতির মাধ্যমে মানুষ হত্যা এবং বিরোধী মতের লোকজনকে কারাগারে পাঠানোর অভিযোগও তুলে ধরেন তিনি।

আনিস আলমগীরের দাবি, এসব ঘটনা ঘটার সময় সাবেক উপদেষ্টারা নীরব ছিলেন। অথচ এখন ইউনূসকে নিয়ে পরিস্থিতি তৈরি হওয়ায় তাঁরা হয়রানির অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করছেন বলে মন্তব্য করেন তিনি।

পোস্টে তিনি আরও অভিযোগ করেন, প্রচার-প্রচারণার মাধ্যমে অন্তর্বর্তী সরকারের সময়কার বিভিন্ন কর্মকাণ্ড আড়াল করার চেষ্টা করা হয়েছিল। তবে এসব কর্মকাণ্ডের বিচার ও জবাবদিহির প্রশ্ন এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলে তাঁর বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়।

সাবেক উপদেষ্টাদের উদ্দেশে কটাক্ষ করে আনিস আলমগীর লেখেন, ড. ইউনূসের বর্তমান পরিস্থিতি দেখে তাঁরা বুঝতে পেরেছেন, এবার তাঁদেরও পাপের হিসাব দেওয়ার পালা আসছে। এ কারণে তাঁদের উদ্বিগ্ন হওয়াটা স্বাভাবিক বলেও মন্তব্য করেন তিনি।

এই শাখার আরও খবর

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…

ফ্রান্সজুড়ে চলছে দাঙ্গা-লুটপাট, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

ফ্রান্সজুড়ে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজধানী প্যারিসের কয়েকটি এলাকা এবং দেশটির বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ৩২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের স্থানীয় বিভিন্ন…

পূজা দেখে ফেরার পথে ট্রলারডুবি, মেয়ে নিহত মা নিখোঁজ

ওটিএন বাংলা ডেস্ক :  পিরোজপুরে দুর্গাপূজা দেখে বাড়ি ফেরার পথে অতিরিক্ত যাত্রীবোঝাই ট্রলারডুবিতে প্রাণ গেছে আট বছরের শিশু অর্পিতা বেপারীর। এ ঘটনায় তার মা রিনা…

রেমিট্যান্স নেবে সরকার, প্রবাসীদের মরদেহের দায় কেন নেবে না?

সৌদি আরবে দুই চ নাগরিক নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আখতারের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা, প্রবাসীদের আইনি সুরক্ষা এবং সৌদি কর্তৃপক্ষের কাছে…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au