বাংলাদেশ

রবীন্দ্রনাথের ছবি পায়ের নিচে রেখে পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার

  • 9:35 pm - October 14, 2026
  • পঠিত হয়েছে:৭৮ বার
রবীন্দ্রনাথের ছবি পায়ের নিচে রেখে ফেসবুকে পোস্ট দেবার ঘটনায় বহিষ্কার ছাত্রদল নেতা হাসিবুল ইসলাম মারুফ। ছবি: সংগৃহীত

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পায়ের নিচে রেখে ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় নোয়াখালীর বাঁধের হাট আব্দুল মালেক ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি হাসিবুল ইসলাম মারুফকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাঁকে সংগঠনের পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কারের কথা জানানো হয়।

এর আগে গত রোববার (১১ অক্টোবর) রাত ১০টার দিকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পায়ের নিচে রেখে ফেসবুকে পোস্ট দেন মারুফ। বিষয়টি জানাজানি হওয়ার পর তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেয় নোয়াখালী জেলা ছাত্রদল।

বহিষ্কারের পর জেলা ছাত্রদলকে ‘ভারতীয় দালাল দল’ আখ্যা দিয়ে ফেসবুকে আরেকটি পোস্ট দেন মারুফ। তাঁর এ বক্তব্য নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে।

নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল স্ট্রিমকে বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে অবমাননাকর পোস্ট দেওয়ার ঘটনায় মারুফকে প্রথমে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশ দেওয়ার এক ঘণ্টার মধ্যে ফেসবুকে ছাত্রদলকে নিয়ে অশালীন মন্তব্য করায় তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিষ্কারের বিষয়ে হাসিবুল ইসলাম মারুফ বলেন, ‘ছাত্রদল একটি দালাল সংগঠন। এই সংগঠন আমাকে বহিষ্কার করলেও কী, না করলেও কী! আমি নিজেই এ সংগঠনে থাকতে চাই না।’

এই শাখার আরও খবর

সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতার জন্য অন্তর্বর্তী সরকারকে দায়ী করলেন শেখ হাসিনা

শারদীয় দুর্গোৎসব এমন এক সময়ে এসেছে, যখন বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীসহ ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুরা গভীর নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন বলে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী…

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পশু জবাইয়ের নিষেধাজ্ঞার পর সাম্প্রদায়িক উত্তেজনার আশঙ্কা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পশু জবাইয়ে প্রশাসনের নিষেধাজ্ঞার পরদিন প্রকাশ্যে গরু জবাই করে ভোজ আয়োজনের ঘোষণাকে কেন্দ্র করে হিন্দু শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। একই…

সুনামগঞ্জে পারিবারিক মন্দির থেকে দেড় শ বছরের পুরনো ৩ প্রতিমা চুরি

সুনামগঞ্জ পৌর শহরের বাধনপাড়ায় একটি পারিবারিক মন্দিরের তালা ভেঙে দেড় শ বছরের বেশি পুরনো তিনটি প্রতিমা চুরির অভিযোগ উঠেছে। এ সময় মন্দির থেকে সোনা, রুপা,…

গরুর মাংসের বিতর্কের পর এবার ক্যাম্পাসে যেকোনো পশু জবাই নিষিদ্ধ করল জবি প্রশাসন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মন্দিরের সামনে গরুর মাংস রান্না করে পিকনিক আয়োজনের ঘটনাকে কেন্দ্র করে বিতর্কের মধ্যে এবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেকোনো ধরনের পশু জবাই থেকে…

ধর্ম অবমাননার অভিযোগে হাসপাতালে ঢুকে যুবককে পিটিয়ে হত্যা, মানসিক অসুস্থতার কথা বলছে পরিবার

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম (৪০) নামে এক ব্যক্তিকে দুই দফায় গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যার আগে উপজেলার…

শিক্ষক দিবসের র‍্যালিতে শেখ হাসিনার নামে ব্যানার, প্রধান শিক্ষক আটক

মানিকগঞ্জের সাটুরিয়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামসংবলিত ব্যানার ব্যবহারের অভিযোগে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ। এ সময়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au