দুই মাসের কম সময়ে ফের ঢাকায় ভুটানের রাজা, যাত্রাবিরতির আড়ালে কি ঘটছে?
দুই মাসেরও কম সময়ের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের রাজধানী ঢাকায় অবতরণ করেছে ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুককে বহনকারী একটি বিমান। শুক্রবার দুপুরে ড্রুক এয়ারের…
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির আহ্বায়ক খোমেনী ইহসান। তিনি বলেন, ভারতীয় প্রভাব বিস্তারের প্রতিবাদ এবং হাইকমিশনারের কথিত অপতৎপরতা বন্ধের দাবিতে ১৫ দিন আগে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করা হয়েছিল। তবে তাঁদের দাবি পূরণ না হওয়ায় এবার ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খোমেনী ইহসান অভিযোগ করেন, ভারতের সমর্থনে দেশ-বিদেশে আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা বেড়েছে। তাঁর দাবি, ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের মাধ্যমে বাংলাদেশ সরকারের উচিত এ বিষয়ে স্পষ্ট অবস্থান জানানো।
সমাবেশে তিনি আরও বলেন, নিউইয়র্কে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনার মধ্য দিয়ে ভারত ও আওয়ামী লীগ সীমা অতিক্রম করেছে বলে তাঁরা মনে করেন। এ ঘটনার প্রতিবাদে ভারতীয় প্রভাব বিস্তার এবং আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিষয়ে সরকার, বিরোধী দল ও নাগরিক সমাজকে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।
খোমেনী ইহসান আরও দাবি করেন, আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এ জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও যুক্তরাষ্ট্রের মাধ্যমে বিষয়টি উত্থাপন এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপের ভূখণ্ড ব্যবহার করে সংঘটিত কথিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর কাছে জবাবদিহি চাওয়ার আহ্বান জানান তিনি।
নিউইয়র্কে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার প্রতিবাদ, আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ভারতীয় হাইকমিশনারের কথিত অপতৎপরতা বন্ধের দাবিতে আয়োজিত এ সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় বিপ্লবী পরিষদের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন, সহকারী সদস্যসচিব গালীব ইহসান ও আবদুস সালাম, বাংলাদেশ মুসলিম লীগের নেতা খাইরুল ইসলাম এবং বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল ওয়াহেদসহ অন্যরা।
উল্লেখ্য, সমাবেশে উত্থাপিত ভারত ও ভারতীয় হাইকমিশনারের বিরুদ্ধে অভিযোগগুলো আয়োজকদের বক্তব্যের ভিত্তিতে তুলে ধরা হয়েছে। এসব অভিযোগের বিষয়ে প্রতিবেদনে ভারতীয় হাইকমিশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য উল্লেখ করা হয়নি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au