দুই মাসের কম সময়ে ফের ঢাকায় ভুটানের রাজা, যাত্রাবিরতির আড়ালে কি ঘটছে?
দুই মাসেরও কম সময়ের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের রাজধানী ঢাকায় অবতরণ করেছে ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুককে বহনকারী একটি বিমান। শুক্রবার দুপুরে ড্রুক এয়ারের…
যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের বেন্ড শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় এক শিক্ষক ও তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। হামলাকারী ১৬ বছর বয়সী এক কিশোরও নিহত হয়েছে। পুলিশের দাবি, স্থানীয় এক বাসিন্দার গুলিতে তার মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক শিক্ষার্থী ও এক শিক্ষক।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে বেন্ড শহরের সিলভার রেল এলিমেন্টারি স্কুলে এ হামলার ঘটনা ঘটে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, হামলাকারী কিশোর স্কুলের একটি বন্ধ দরজায় গুলি চালিয়ে সেটি ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর সে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এতে ঘটনাস্থলেই এক শিক্ষক ও তিন শিক্ষার্থীর মৃত্যু হয়।
বেন্ড শহরের পুলিশপ্রধান মাইক ক্রান্টজ জানান, হামলাকারীকে অনুসরণ করে স্থানীয় এক বাসিন্দা স্কুলের ভেতরে প্রবেশ করেন। পরে তাঁর ছোড়া গুলিতে হামলাকারী কিশোর নিহত হয়। তবে ওই বাসিন্দার পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
নিহত তিন শিক্ষার্থীর বয়স ছিল পাঁচ, আট ও ১১ বছর। এ ছাড়া সাত বছর বয়সী এক শিক্ষার্থী এবং ৫৪ বছর বয়সী আরেক শিক্ষক গুরুতর আহত হয়েছেন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলাকারী কিশোরের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। একই সঙ্গে তার সঙ্গে ওই বিদ্যালয়ের কোনো সম্পর্ক ছিল কি না, তা-ও এখনো স্পষ্ট নয়।
হামলার কারণ এবং এ ঘটনার পেছনে অন্য কেউ জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সূত্র:আনন্দবাজার.কম
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au