বাংলাদেশ

আনোয়ারায় দুর্গাপ্রতিমা তৈরির কারখানায় হামলা, আহত ১

  • 11:49 pm - October 16, 2026
  • পঠিত হয়েছে:১০৪ বার
চট্টগ্রামের আনোয়ারায় শারদীয় দূর্গাপুজার প্রতিমা নিতে আসা গাড়ির সাথে এক ভ্যান গাড়ির ধাক্কাকে কেন্দ্র করে প্রতিমা তৈরীর শিল্পালয়ে হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় ভ্যানগাড়ির সঙ্গে প্রতিমা নিতে আসা গাড়ির ধাক্কাকে কেন্দ্র করে দুর্গাপ্রতিমা তৈরির একটি কারখানায় হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এতে অপু সরকার আকাশ (২২) নামে এক যুবক আহত হয়েছেন। হামলাকারীরা তৈরির কাজ শেষ হওয়া একটি প্রতিমার কার্তিকের হাতও ভেঙে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জয়কালী বাজার এলাকায় লোকনাথ আশ্রমের পাশে গৌরী শিল্পালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আনোয়ারা থানা-পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

কারখানার কারিগর কাঞ্চন চক্রবর্তীর স্ত্রী মুক্তা চক্রবর্তী জানান, ঘটনার সময় তাঁরা প্রতিমায় রং করা ও সাজসজ্জার কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ ১০ থেকে ১৫ জনের একটি দল শিল্পালয়ে ঢুকে প্রতিমা নিতে আসা আকাশকে মারধর করে। তাঁকে রক্ষা করতে এগিয়ে গেলে তাঁদেরও ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় এবং গালাগাল করা হয়। এ সময় তৈরি করা প্রতিমার কার্তিকের হাত ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

আহত অপু সরকার আকাশ বলেন, দুর্গাপূজার প্রতিমা নিতে তাঁরা গৌরী শিল্পালয়ে এসেছিলেন। পথে সড়কের পুকুরপাড়ে কয়েকজন ভ্যানচালকের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে কিছুক্ষণ পর ১০ থেকে ১৫ জন একত্র হয়ে শিল্পালয়ে এসে তাঁদের ওপর হামলা চালান।

আনোয়ারা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক প্রদীপ ধর বলেন, কথা-কাটাকাটির জেরেই এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। শিল্পালয়ের লোকজন হামলাকারীদের প্রতিহত করায় বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই শাখার আরও খবর

দুই মাসের কম সময়ে ফের ঢাকায় ভুটানের রাজা, যাত্রাবিরতির আড়ালে কি ঘটছে?

দুই মাসেরও কম সময়ের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের রাজধানী ঢাকায় অবতরণ করেছে ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুককে বহনকারী একটি বিমান। শুক্রবার দুপুরে ড্রুক এয়ারের…

‘মব’ তকমায় যেভাবে আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে ধর্ম অবমাননার অভিযোগ। এরপর ফেসবুক লাইভে মানুষকে জড়ো হওয়ার আহ্বান। অভিযোগের সত্যতা যাচাই কিংবা আত্মপক্ষ সমর্থনের…

দুই সাবেক সেনা কর্মকর্তার গ্রেপ্তারের নেপথ্যে তুরস্ক-পাকিস্তানের গোয়েন্দা তৎপরতা?

বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক দুই কর্মকর্তা লেফটেন্যান্ট কাজী গুলশান আরা ও লেফটেন্যান্ট কর্নেল বিজয় দেবাশীষ নারায়ণ পালকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। গত ১২ অক্টোবর তাঁদের…

তারেক রহমানকে সরিয়ে ‘মাইনাস টু’ পরিকল্পনা, সক্রিয় ‘ডিপ স্টেট’?

সেনাবাহিনী ও সরকারের মধ্যে টানাপোড়েন, রাষ্ট্রপতির সঙ্গে সাবেক সামরিক কর্মকর্তাদের বৈঠক এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সম্ভাব্য বিশেষ বৈঠকের খবর ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণের জল্পনা।…

আইএমএফের ঋণের শর্ত বাস্তবায়নে বাড়তি চাপের ঝুঁকিতে বাংলাদেশ

ঋণচুক্তি চূড়ান্ত করতে আগামী সপ্তাহে আলোচনা শুরু করবে বাংলাদেশ ও আইএমএফ। বৈদেশিক মুদ্রার চাপ সামলানো ও উন্নয়ন সহযোগীদের আস্থা ধরে রাখার সুযোগ থাকলেও রাজস্ব সংস্কার,…

নিশ্চিন্তে উৎসব করুন, হিন্দু সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au