বিশ্ব

অভিজিৎ দিপকে ও ছাত্রনেতা নেহা বোরা আটক

  • 12:33 am - October 17, 2026
  • পঠিত হয়েছে:৬৫ বার
অভিজিৎ দিপকে ও ছাত্রনেতা নেহা বোরা আটক। ছবি: সংগৃহীত

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে ও ছাত্রনেতা নেহা বোরাকে আটক করেছে দিল্লি পুলিশ। একই সঙ্গে দিল্লির কনট প্লেস এলাকায় জড়ো হওয়া জনতাকে ছত্রভঙ্গ করার কার্যক্রমও শুরু করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৬ অক্টোবর) দিল্লির কারোলবাগে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (শরদ পাওয়ার) মুখপাত্র আনিস গাওয়ান্ডের বাড়ি থেকে অভিজিৎ দিপকেকে আটক করা হয়।

সিজেপির ইনস্টাগ্রাম পেজে সরাসরি সম্প্রচার করা একটি ভিডিওতে দেখা যায়, আটকের সময় কর্মসূচিতে বাধা দেওয়ার কারণ জানতে চান দিপকে। এক পুলিশ কর্মকর্তাকে তিনি বলেন, ‘আমরা তো বলিনি যে বিক্ষোভ করব। আমরা শুধু জাতীয় পতাকা ওড়াব। সেটাও কি করার অনুমতি নেই?’

তেরঙ্গা যাত্রা বন্ধে পুলিশের নোটিশ

অভিজিৎ দিপকেকে আটকের প্রায় এক ঘণ্টা আগে তাঁর অবস্থান করা বাড়িতে গিয়ে সিজেপির সেন্ট্রাল পার্কে তেরঙ্গা যাত্রার কর্মসূচি বন্ধের নোটিশ দিয়েছিল পুলিশ। তবে ওই নোটিশ প্রত্যাখ্যান করেন দিপকে।

ককরোচ জনতা পার্টির প্রকাশ করা একটি ভিডিওতে পুলিশ ও দিপকের কথোপকথন দেখা যায়। এ বিষয়ে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিও। ভিডিওতে এক পুলিশ কর্মকর্তাকে দিপকেকে বিকেলে তেরঙ্গা যাত্রা বের না করার নির্দেশ দিতে দেখা যায়।

জবাবে দিপকে বলেন, ‘আমরা কোনো লাউডস্পিকার রাখিনি। আমরা একে বিক্ষোভ সমাবেশও বলছি না। আমরা শুধু যাব, জাতীয় পতাকা ওড়াব, তারপর চলে আসব। জাতীয় পতাকা ওড়ানো কি বেআইনি?’

ভিডিওতে দিপকের পরনে সাদা টি-শার্ট ও নীল ডেনিম দেখা যায়। টি-শার্টে ছিল মহাত্মা গান্ধীর ছবি এবং কাঁধে রাখা ছিল জাতীয় পতাকা। পুলিশের দেওয়া কাগজপত্র দেখে তাঁকে বলতে শোনা যায়, ‘এসব কী ধরনের অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে?’

নির্বাচন কমিশনের প্রধানের পদত্যাগের দাবিতে কর্মসূচি

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে আসছে সিজেপি।

চলতি সপ্তাহের শুরুর দিকে দলটির নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে গ্রেপ্তারের প্রতিবাদে শুক্রবারের কর্মসূচি ঘোষণা করেছিল দলটি। সেই কর্মসূচির অংশ হিসেবেই সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা নিয়ে তেরঙ্গা যাত্রা করার পরিকল্পনা ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এই শাখার আরও খবর

দুই মাসের কম সময়ে ফের ঢাকায় ভুটানের রাজা, যাত্রাবিরতির আড়ালে কি ঘটছে?

দুই মাসেরও কম সময়ের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের রাজধানী ঢাকায় অবতরণ করেছে ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুককে বহনকারী একটি বিমান। শুক্রবার দুপুরে ড্রুক এয়ারের…

‘মব’ তকমায় যেভাবে আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে ধর্ম অবমাননার অভিযোগ। এরপর ফেসবুক লাইভে মানুষকে জড়ো হওয়ার আহ্বান। অভিযোগের সত্যতা যাচাই কিংবা আত্মপক্ষ সমর্থনের…

দুই সাবেক সেনা কর্মকর্তার গ্রেপ্তারের নেপথ্যে তুরস্ক-পাকিস্তানের গোয়েন্দা তৎপরতা?

বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক দুই কর্মকর্তা লেফটেন্যান্ট কাজী গুলশান আরা ও লেফটেন্যান্ট কর্নেল বিজয় দেবাশীষ নারায়ণ পালকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। গত ১২ অক্টোবর তাঁদের…

তারেক রহমানকে সরিয়ে ‘মাইনাস টু’ পরিকল্পনা, সক্রিয় ‘ডিপ স্টেট’?

সেনাবাহিনী ও সরকারের মধ্যে টানাপোড়েন, রাষ্ট্রপতির সঙ্গে সাবেক সামরিক কর্মকর্তাদের বৈঠক এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সম্ভাব্য বিশেষ বৈঠকের খবর ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণের জল্পনা।…

আইএমএফের ঋণের শর্ত বাস্তবায়নে বাড়তি চাপের ঝুঁকিতে বাংলাদেশ

ঋণচুক্তি চূড়ান্ত করতে আগামী সপ্তাহে আলোচনা শুরু করবে বাংলাদেশ ও আইএমএফ। বৈদেশিক মুদ্রার চাপ সামলানো ও উন্নয়ন সহযোগীদের আস্থা ধরে রাখার সুযোগ থাকলেও রাজস্ব সংস্কার,…

নিশ্চিন্তে উৎসব করুন, হিন্দু সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au