কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ২০, আহত বহু
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার উত্তরাঞ্চলে দুর্গাপূজার মণ্ডপে দর্শনার্থীদের ভিড়ের মধ্যে পদদলিত হয়ে অন্তত ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন নারী ও এক শিশু রয়েছে।…
ভারতের রাজস্থানে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে ১৫ ফুট গভীর খাদে পড়েছে তীর্থযাত্রীবাহী একটি বাস। এ দুর্ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। শনিবার (১৭ অক্টোবর) ভোরে কোটা জেলায় এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, বাসটি মধ্যপ্রদেশের ভোপাল থেকে রাজস্থানের খাতু শ্যাম মন্দিরের উদ্দেশে যাচ্ছিল। এতে নারী, পুরুষ, বয়স্ক ও শিশুসহ ২৫ জন যাত্রী ছিলেন।
প্রতিবেদনে বলা হয়, শনিবার ভোর ৬টার দিকে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়ের ৩৮৪ নম্বর পোলের কাছে বাসটি সড়ক থেকে ছিটকে প্রায় ১৫ ফুট গভীর একটি খাদে পড়ে যায়।
কোটা জেলার কালেক্টর পীযূষ সামারিয়া আটজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে নিউ মেডিকেল কলেজ হাসপাতাল (এনএমসিএইচ) ও এমবিএস হাসপাতালে নেওয়া হয়। এনএমসিএইচে নেওয়া ব্যক্তিদের মধ্যে সাতজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। অন্যদিকে এমবিএস হাসপাতালে একজনের মৃত্যু হয়।
আহতদের চিকিৎসার অগ্রগতি জানতে জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে সঙ্গে নিয়ে হাসপাতাল পরিদর্শন করেন পীযূষ সামারিয়া। এ সময় তিনি আহতদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ নেন।
দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু হয়। তবে খাদে পলি ও পানি জমে থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হয়। জরুরি সেবাকর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে অংশ নেন। দুর্ঘটনাকবলিত বাসটি খাদ থেকে তুলতে ক্রেন ব্যবহার করে কর্তৃপক্ষ। প্রথম দিকে কিছু সমস্যার মুখে পড়লেও পরে বাসটি ওপরে তোলা সম্ভব হয়।
দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা জানতে তদন্ত চলছে।
সূত্র: ইন্ডিয়া টুডে
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au