বাংলাদেশ

জুয়ার বিজ্ঞাপনের প্রমোশন: বাংলাদেশে এক টিকটকার কারাগারে

  • 7:02 pm - April 15, 2025
  • পঠিত হয়েছে:১২৬ বার

মেলবোর্ন, ১৫ এপ্রিল— ফেসবুক ও টিকটকে জুয়ার বিজ্ঞাপনের প্রমোশন করার অভিযোগে দায়ের করা সাইবার আইন ও প্রতারণার মামলায় বাংলাদেশে এক টিকটকারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তার নাম তোহা হোসাইন। তিনি আরেক জনপ্রিয় টিকটকার হুর-ই জান্নাতের স্বামী।

সোমবার (১৪ এপ্রিল) তোহার জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান।

এর আগে তোহাকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

অপরদিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মিরপুর মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (১৩ এপ্রিল) টিকটকার তোহা হোসাইন (২২) ও তার স্ত্রী হুর-ই জান্নাতের (১৯) নামে মিরপুর থানায় সাইবার সিকিউরিটি আইন ও প্রতারণার অভিযোগে মামলা করা হয়। মামলার পর সোমবার তোহাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, তোহা হোসাইনের ফেসবুক পেজ ও টিকটকের আইডি থেকে জুয়ার সাইট প্রমোশন করে অল্প টাকায় অধিক মুনাফার লোভ দেখিয়ে যুব সমাজকে জুয়া ও অনৈতিক আয়ে প্রলুব্ধ করা হচ্ছে। তার প্রমোশন করা আইডির মাধ্যমে প্রলুব্ধ হয়ে যুব সমাজ ও বিভিন্ন বয়সী মানুষ প্রতারিত হয়ে অল্প টাকায় অধিক মুনাফার আশায় সর্বস্ব হারিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।

এই শাখার আরও খবর

একাত্তরে শান্তি কমিটিতে বাবার থাকার কারণ জানালেন আসিফ আকবর

সংগীতশিল্পী আসিফ আকবরের বাবা অ্যাডভোকেট আলী আকবর ১৯৭১ সালে কুমিল্লা জেলা মুসলিম লীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং দলটির সঙ্গে সম্পৃক্ততার কারণে শান্তি কমিটির সঙ্গেও যুক্ত…

​শুভ জন্মাষ্টমী ও অসাম্প্রদায়িক বাংলাদেশ: সম্প্রীতির আলোয় ঘুচুক অন্ধত্ব

​জন্মাষ্টমী, অসাম্প্রদায়িক চেতনা এবং আমাদের বাংলাদেশ ​সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী। পরম অবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি হিসেবে দিনটি পালিত হয়ে আসছে গভীর…

পাঁচ মাস আগে জামিনে বেরিয়ে এবার নিজের ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা

নরসিংদীর শিবপুরে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত বাবাকে ছুরিকাঘাত ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর বড় ছেলের বিরুদ্ধে। এ সময় বাবাকে রক্ষা করতে…

কোপানোর পর গুলি, ঘটনাস্থলেই যুবদল কর্মীর মৃত্যু

চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে মুহাম্মদ করিম নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে একদল সন্ত্রাসী। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ৪ থেকে ৫টি মোটরসাইকেলে করে আসা…

আইসিটি শুনানিতে জলদস্যুকে কীভাবে রাষ্ট্রপক্ষের সাক্ষী বানানো হলো?

আলকাস মালিকের মৃত্যুর ১৫ বছর পর সেই ঘটনার বর্ণনা কি হঠাৎ বদলে গেছে? সুন্দরবনের জলদস্যু দল ‘রাজু বাহিনী’র সঙ্গে যুক্ত ট্রলারচালক আব্বাস মালিক এখন মানবতাবিরোধী…

সাভারে শিশু ধর্ষণ মামলায় এক সপ্তাহ পর মাদ্রাসায় অভিযান, গ্রেপ্তার নেই

ঢাকার সাভারে এক শিশু মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা হওয়ার এক সপ্তাহ পর মারকাযুল উলুম আশ-শরইয়্যাহ মাদ্রাসায় অভিযান চালিয়েছে পুলিশ। তবে অভিযুক্ত ১০ জনের কাউকেই এ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au