বাংলাদেশ

খুলনায় যুবককে প্রকাশ্যে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

  • 6:45 pm - October 18, 2026
  • পঠিত হয়েছে:৯২ বার
শেখ জুম্মান রহমান বিশাল। ছবি : সংগৃহীত

খুলনা মহানগরীর পশ্চিম টুটপাড়া আমতলা মোড় এলাকায় দুর্বৃত্তদের গুলিতে শেখ জুম্মান রহমান বিশাল (২৭) নামে এক যুবক আহত হয়েছেন। মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

গুলিবিদ্ধ বিশালকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) রাত ১টা ৫৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিশাল পশ্চিম টুটপাড়া দারোগা বস্তি এলাকার বাসিন্দা। তার বাবার নাম লুৎফর শেখ।

ঘটনার সময় বিশাল আমতলা মোড় এলাকায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে তিন ব্যক্তি সেখানে আসে। তাদের সবার মাথায় হেলমেট ও মুখে মাস্ক ছিল।

একপর্যায়ে দুর্বৃত্তরা বিশালকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার বাম পায়ের ঊরুতে গুলি লাগে। পরে তার কাছে থাকা একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।

গুলিবিদ্ধ হওয়ার পর স্বজনরা বিশালকে উদ্ধার করে রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে তাকে হাসপাতালের সার্জারি বিভাগের ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, ঘটনার সময় বিশাল ওই এলাকায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা তিন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।

ওসি জানান, হামলার কারণ এখনো জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

এই শাখার আরও খবর

ফজলে করিমের জামিনে ঘুষ দাবি, বাংলাদেশের বিচারব্যবস্থা নিয়ে ব্রিটিশ প্রতিবেদনে উদ্বেগ

বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর বিচারব্যবস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা, রাজনৈতিক সহিংসতা এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটি অনুসন্ধান প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২০২৬ সালের…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

এটিওতে ক্রেডিট কার্ডে কর পরিশোধ বন্ধের সিদ্ধান্ত স্থগিত, আলবানিজ-চালমার্সের দ্বন্দ্বের খবর নাকচ শ্রমমন্ত্রীর

অস্ট্রেলিয়ার কর দপ্তরে (এটিও) ক্রেডিট কার্ডের মাধ্যমে কর পরিশোধ বন্ধের সিদ্ধান্ত স্থগিত করা নিয়ে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ও অর্থমন্ত্রী জিম চালমার্সের মধ্যে মতবিরোধের গুঞ্জন উঠেছে।…

বিতর্কের মুখে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে অংশগ্রহণ এবং অভিযানের সময় কয়েকজনকে ধরতে যাওয়ার ভিডিও প্রকাশের পর বিতর্কের মুখে পড়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য…

জানুয়ারিতে শুরু ‘একুশের’ বইমেলা, ফেব্রুয়ারির ঐতিহ্য থেকে সরে যাওয়ার প্রশ্ন

অমর একুশে বইমেলা মানেই ফেব্রুয়ারি, ভাষা আন্দোলনের চেতনা এবং বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে গভীর সংযোগ। দীর্ঘদিন ধরে ফেব্রুয়ারি মাসজুড়ে আয়োজিত এই বইমেলা লেখক, পাঠক ও…

বেঁচে থাকলে দেশ ও মানুষের সেবায় শেখ হাসিনার একনিষ্ঠ ছায়াসঙ্গী হতেন শেখ রাসেল

কিছু মৃত্যু কেবল একটি জীবনের অবসান ঘটায় না, থামিয়ে দেয় অসংখ্য সম্ভাবনার অঙ্কুরোদ্গম। কিছু হত্যাকাণ্ড শুধু একটি পরিবারকে নিঃস্ব করে না, একটি জাতির বিবেককে চিরদিনের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au