Breaking News

আমির হামজার ওয়াজ মাহফিলে সংঘর্ষের আশঙ্কা, দেওয়া হয়নি অনুমতি

  • 12:56 am - October 19, 2026
  • পঠিত হয়েছে:৮০ বার
আমির হামজা। ফাইল ছবি

রাজশাহীর গোদাগাড়ীতে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজার তাফসির মাহফিল ঘিরে সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে। পুলিশের নিরাপত্তা প্রতিবেদন না পাওয়ায় মাহফিল আয়োজনের অনুমতি দেয়নি উপজেলা প্রশাসন।

ফলে সোমবার (১৯ অক্টোবর) রাতের নির্ধারিত অনুষ্ঠানটি হচ্ছে না। আয়োজকেরা ইতিমধ্যে প্যান্ডেল গুটিয়ে নিয়েছেন এবং অতিথিদের আসতে নিষেধ করেছেন।

গোদাগাড়ী মহিলা কলেজ মাঠে সোমবার বিকেল থেকে মাহফিলটি শুরু হওয়ার কথা ছিল। ‘মানব কল্যাণ পরিষদ’ নামের একটি সংগঠন এ তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করার কথা ছিল রেলবাজার দারুস সুন্নাহ ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ আবু মুহাম্মদ বজলুর রহমান মাদানীর। প্রধান অতিথি হিসেবে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমানের নাম ঘোষণা করা হয়েছিল।

মাহফিলের প্রধান আলোচক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল সংসদ সদস্য মুফতি আমির হামজাকে। এ ছাড়া স্থানীয় জামায়াত নেতা ওবাইদুল্লাহরও অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।

গত ১৩ অক্টোবর মাহফিল আয়োজনের অনুমতি চেয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে আবেদন করেন আয়োজকেরা। গত শনিবার অনুমতির বিষয়ে ইউএনওর সঙ্গে দেখা করতে গেলে পুলিশি নিরাপত্তা প্রতিবেদন না আসার বিষয়টি জানানো হয়।

মানব কল্যাণ পরিষদের সভাপতি ইসমাইল হক বলেন, ইউএনও তাঁকে জানিয়েছেন, পুলিশ প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মাহফিলের অনুমতি দেওয়া সম্ভব নয়। এরপর অনুষ্ঠানটি না হওয়ার আশঙ্কায় অতিথিদের ফোন করে দুঃখ প্রকাশ করা হয় এবং প্যান্ডেল গুটিয়ে নেওয়া হয়।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বলেন, পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া এত বড় জনসমাগমের অনুমতি দেওয়ার নিয়ম নেই। পুলিশি প্রতিবেদন চাওয়া হয়েছে। সেটি হাতে না পাওয়া পর্যন্ত এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়।

রাজশাহী জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদ বলেন, বিষয়টি তাঁর জানা নেই। উপজেলা বা জেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশের কাছে প্রতিবেদন চাওয়া হয়ে থাকলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এই শাখার আরও খবর

ফজলে করিমের জামিনে ঘুষ দাবি, বাংলাদেশের বিচারব্যবস্থা নিয়ে ব্রিটিশ প্রতিবেদনে উদ্বেগ

বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর বিচারব্যবস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা, রাজনৈতিক সহিংসতা এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটি অনুসন্ধান প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২০২৬ সালের…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

এটিওতে ক্রেডিট কার্ডে কর পরিশোধ বন্ধের সিদ্ধান্ত স্থগিত, আলবানিজ-চালমার্সের দ্বন্দ্বের খবর নাকচ শ্রমমন্ত্রীর

অস্ট্রেলিয়ার কর দপ্তরে (এটিও) ক্রেডিট কার্ডের মাধ্যমে কর পরিশোধ বন্ধের সিদ্ধান্ত স্থগিত করা নিয়ে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ও অর্থমন্ত্রী জিম চালমার্সের মধ্যে মতবিরোধের গুঞ্জন উঠেছে।…

বিতর্কের মুখে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে অংশগ্রহণ এবং অভিযানের সময় কয়েকজনকে ধরতে যাওয়ার ভিডিও প্রকাশের পর বিতর্কের মুখে পড়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য…

জানুয়ারিতে শুরু ‘একুশের’ বইমেলা, ফেব্রুয়ারির ঐতিহ্য থেকে সরে যাওয়ার প্রশ্ন

অমর একুশে বইমেলা মানেই ফেব্রুয়ারি, ভাষা আন্দোলনের চেতনা এবং বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে গভীর সংযোগ। দীর্ঘদিন ধরে ফেব্রুয়ারি মাসজুড়ে আয়োজিত এই বইমেলা লেখক, পাঠক ও…

বেঁচে থাকলে দেশ ও মানুষের সেবায় শেখ হাসিনার একনিষ্ঠ ছায়াসঙ্গী হতেন শেখ রাসেল

কিছু মৃত্যু কেবল একটি জীবনের অবসান ঘটায় না, থামিয়ে দেয় অসংখ্য সম্ভাবনার অঙ্কুরোদ্গম। কিছু হত্যাকাণ্ড শুধু একটি পরিবারকে নিঃস্ব করে না, একটি জাতির বিবেককে চিরদিনের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au