বিশ্ব

গুলিতে প্রাণ হারালেন কানাডায় বসবাসরত ভারতীয় তরুণী

  • 8:17 pm - April 19, 2025
  • পঠিত হয়েছে:১৬২ বার
সংগৃহীত ছবি
কানাডায় দুই গাড়িচালকের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে এক ভারতীয় তরুণীর মৃত্যু হয়েছে। নিহত ওই তরুণী নাম হারসিমরাত রান্ধওয়া। বছর একুশের ওই তরুণী অন্টারিওর হ্যামিলটনে মোহক কলেজে পড়াশুনা করতেন।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, কলেজ শেষে বাস ধরার জন্য রাস্তার ধারে অপেক্ষা করছিলেন হারসিমরাত।

স্থানীয় সময় তখন বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা। ওই রাস্তা দিয়েই গুলি চালাতে চালাতে যাচ্ছিলেন দুই গাড়িচালক। আচমকাই একটি গুলি এসে লাগে হারসিমরাতের বুকে। রাস্তায় লুটিয়ে পড়েন তিনি।

এক পথচারী বিষয়টি দেখতে পেয়েই পুলিশকে খবর দেন। পুলিশ এসে হারসিমরাতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

হারসিমরাতের মৃত্যুতে টরন্টোয় ভারতের কনসুলেট জেনারেলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।এক্স হ্যান্ডলে কনসুলেট জেনারেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘হ্যামিলটনে ভারতীয় শিক্ষার্থী হারসিমরাত রান্ধওয়ার মৃত্যুতে আমরা শোকাহত। স্থানীয় পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। তারা জানিয়েছে, দুই ব্যক্তির সংঘর্ষের মাঝে পড়ে মৃত্যু হয়েছে হারসিমরাতের। নিহত ছাত্রীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের সব রকম সহযোগিতা করা হবে।হ্যামিলটন পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা আপার জেমস এবং সাউথ বেন্ড রোডের মাঝে গুলিবিদ্ধ হয়ে এক ভারতীয় তরুণীর মৃত্যু হয়েছে। পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায় তারা ওই তরুণীকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। তার বুকে গুলি লেগেছিল। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।

এ ঘটনার পর ঘটনাস্থল এবং তার আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ

 

এই শাখার আরও খবর

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au