শিক্ষা

রামগঞ্জ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের “আবু ছাইদার রহমান স্মারক বৃত্তি” প্রদান

  • 4:56 pm - April 20, 2025
  • পঠিত হয়েছে:১৯২ বার

মেলবোর্ন, ২০ এপ্রিল- নীলফামারী সদরের রামগঞ্জ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের জন্য ছাইদার-আনোয়ারা ফাউন্ডেশনের অর্থায়নে একটি নতুন বৃত্তি চালু করা হয়েছে। বিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষক আবু ছাইদার রহমানের নামে প্রবর্তিত “আবু ছাইদার রহমান স্মারক বৃত্তি” প্রতি বছর দেওয়া হবে।

শনিবার (১৯ এপ্রিল) এক অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয়ের ১২ জন মেধাবী শিক্ষার্থীকে ৪০,০০০ টাকা বৃত্তি দিয়ে এর কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রায়হান আখতার, বাণিজ্যিক অডিট অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ খাদেমুল বাশার, প্রয়াত প্রধান শিক্ষক আবু ছাইদার রহমানের ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো.আনোয়ারুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক বৃন্দ।

মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তি তুলে দিচ্ছেন অধ্যাপক আনোয়ারুল ইসলামসহ অতিথিরা।

এসময় অধ্যাপক আনোয়ারুল ইসলাম তার প্রয়াত পিতার স্মরণে এই মহৎ উদ্যোগের নেতৃত্ব দেন।

তিনি জানান, প্রতি বছর সপ্তম থেকে দশম শ্রেণির চারটি স্তরে সেরা তিনজন করে মোট ১২ জন শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হবে। বক্তারা এই উদ্যোগকে শিক্ষার অগ্রযাত্রায় একটি প্রেরণাদায়ী দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।

উল্লেখ্য যে, আবু ছাইদার রহমান ১৯৭৪ সালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করে ১৯৯১ সালে কর্মরত অবস্থায় ইহলোক ত্যাগ করেন। তাঁর শিক্ষাদর্শ ও মূল্যবোধ আজো অনুপ্রেরণা জোগায় বর্তমান প্রজন্মকে।

অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম অনুষ্ঠানে বলেন, “শিক্ষকতা ছিল বাবার জীবনের সাধনা। আজ তাঁর স্মৃতিকে বুকে নিয়ে এই বৃত্তির মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মাঝে সেই সাধনার আলো ছড়িয়ে দিতে চাই।”

এই শাখার আরও খবর

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

ভুল প্রশ্নপত্র বিতরণে সাতক্ষীরা এইচএসসি কেন্দ্রের সচিব প্রত্যাহার

মেলবোর্ন, ১৭ জুলাই- সাতক্ষীরা সিটি কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্রে ভূগোল প্রথমপত্র পরীক্ষায় ভুলবশত দ্বিতীয়পত্রের প্রশ্নপত্র বিতরণের ঘটনায় কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। একই…

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চট্টগ্রামে শিক্ষার্থীদের ফের বিক্ষোভ

মেলবোর্ন, ১৫ জুলাই- বন্যাকবলিত এলাকায় এইচএসসি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্তের প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চট্টগ্রামে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের…

‘ফার্মের মুরগি’ বিতর্কের মধ্যেই আত্মপ্রকাশ ‘ব্রয়লার চিকেন পার্টি’

মেলবোর্ন, ১৫ জুলাই- শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের ‘ফার্মের মুরগি’ মন্তব্যকে ঘিরে দেশজুড়ে চলমান বিতর্কের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আত্মপ্রকাশ করেছে ‘ব্রয়লার চিকেন…

এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ

মেলবোর্ন, ১৫ জুলাই- চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্রের প্রশ্নপত্রে গুরুতর ত্রুটি ও অসঙ্গতির ঘটনায় প্রশ্নপত্র পরিশোধনের দায়িত্বে থাকা চার শিক্ষককে…

সনাতন বিদ্যার্থী সংসদের উদ্যোগে বৃন্দাবন সরকারি কলেজের কেন্দ্রীয় মন্দির সংস্কার

মেলবোর্ন, ১৪ জুলাই- হবিগঞ্জের ঐতিহ্যবাহী বৃন্দাবন সরকারি কলেজের কেন্দ্রীয় মন্দিরের সংস্কারকাজ সম্পন্ন হয়েছে। সনাতন বিদ্যার্থী সংসদ (এসভিএস) হবিগঞ্জ জেলা শাখা ও বৃন্দাবন সরকারি কলেজ শাখার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au