প্রবাস দর্পন

বেন্ডিগোতে জমকালো প্যারেড: ইস্টার সানডেতে বহু সংস্কৃতির মিলনমেলা

  • 5:18 pm - April 20, 2025
  • পঠিত হয়েছে:১৫০ বার
বেন্ডিগো ইস্টার সানডের গালা প্যারেডে অংশ নিচ্ছে বিশাল ইম্পেরিয়াল ড্রাগন ‘Dai Gum Loong’। ছবি: Bendigo Easter Festival

প্রদীপ রায়, বেন্ডিগো,  ২০ এপ্রিল, বেন্ডিগো থেকে- 

আজ ইস্টার সানডেতে আমরা এসেছি ভিক্টোরিয়ার আরেকটি সুন্দর শহর বেন্ডিগোতে। এখানে কিছুক্ষণ আগেই শেষ হয়েছে বহু প্রতীক্ষিত গালা প্যারেড, যা বেন্ডিগো ইস্টার ফেস্টিভালের অন্যতম আকর্ষণ। বিশ্বের বিভিন্ন দেশের বহু-সাংস্কৃতিক মানুষেরা এই প্যারেডে অংশ নিয়ে তাঁদের নিজ নিজ সংস্কৃতি তুলে ধরেন রাস্তায় জমায়েত হওয়া হাজার হাজার দর্শকের সামনে।

চীনা সম্প্রদায় ১৮৭৯ সাল থেকে অংশ নিচ্ছে এই উৎসবে।

এই প্যারেডের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল ড্রাগন শো। ছোট-বড়-মাঝারি নানা আকৃতির ড্রাগন রাস্তায় নাচতে নাচতে এগিয়ে যায়, আর দর্শকরা পুলকিত দৃষ্টিতে ড্রাগনের নাচ উপভোগ করেন। সকাল থেকেই বাচ্চা থেকে আবাল বৃদ্ধ—সবাই ছিল রাস্তায় সারিবদ্ধভাবে বসে প্যারেডের অপেক্ষায়।

বেন্ডিগো ইস্টার ফেস্টিভাল শুরু হয়েছে  ১৮ এপ্রিল শুক্রবার থেকে এবং চলবে ২১ এপ্রিল সোমবার পর্যন্ত। এই দীর্ঘ ইস্টার ছুটির সময়, বেন্ডিগোর রোসালিন্ড পার্ক ও আশপাশের এলাকাগুলো পরিণত  হয়েছে এক প্রাণবন্ত উৎসবের মঞ্চে।

২০২৫ সালে বেন্ডিগো ইস্টার ফেস্টিভাল শুরু হয়েছে  ১৮ এপ্রিল শুক্রবার থেকে এবং চলবে ২১ এপ্রিল সোমবার পর্যন্ত। এই দীর্ঘ ইস্টার ছুটির সময়, বেন্ডিগোর রোসালিন্ড পার্ক ও আশপাশের এলাকাগুলো পরিণত  হয়েছে এক প্রাণবন্ত উৎসবের মঞ্চে। পরিবারবান্ধব নানা বিনোদন, লাইভ মিউজিক, ট্রেজার হান্ট, ইস্টার এগস  সংগ্রহ, কার্নিভাল সেন্ট্রাল, রোটারি মার্কেট—সবকিছু  আছে সকল বয়সের মানুষের জন্য উন্মুক্ত ভাবে সাজানো।

১৮৭১ সালে প্রথমবার এই ফেয়ার অনুষ্ঠিত হয়েছিল একটি দাতব্য উদ্যোগ হিসেবে। এরপর থেকে (২০২০ ও ২০২১ সালের কোভিড বছর বাদে) এটি চলে আসছে নিয়মিতভাবে।

চীনা ঐতিহ্যকে শ্রদ্ধা জানিয়ে ‘Awakening of the Dragon’ পর্বে নাচ, ঢাক, সিংহ দলের পরিবেশনা এবং প্রায় ১ লক্ষ আতশবাজির বিস্ফোরণে আজ রবিবার মুখরিত হয় উৎসব।  গতকাল শনিবার সন্ধ্যায় ‘Torchlight Procession’-এ আলোকিত ফ্লোট গাড়িগুলোর মিছিল শহরজুড়ে বিস্ময় সৃষ্টি করে।

তবে সবচেয়ে প্রতীক্ষিত অংশ নিঃসন্দেহে ইস্টার সানডের Sherridon Homes Gala Parade। এখানে দর্শকরা দেখতে পান বিশ্বের সবচেয়ে বড় ও দীর্ঘতম ইম্পেরিয়াল ড্রাগন Dai Gum Loong-কে।  এই ড্রাগনটি প্যারেডের একেবারে শেষ দিকে হাজারো মানুষের হর্ষধ্বনির মধ্যে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যায়। ১২৫ মিটার দীর্ঘ এই ড্রাগন প্রথমবার ২০১৯ সালে প্যারেডে অংশ নেয় এবং এখন এই ড্রাগনটি এই উৎসবের প্রধান মুখ।

বেন্ডিগো ইস্টার ফেস্টিভাল প্রতিবারই বয়ে আনে আনন্দ, সংস্কৃতি ও পারিবারিক মিলনের বার্তা। বেন্ডিগো শহরে জন্ম এবং বেড়ে ওঠা ৭৯ বছর বয়স্ক টমাসের সাথে কথা বলে জানা যায়, সাম্প্রতিক বছরগুলোতে এই উৎসব এতটাই হৃদয় ছুঁয়ে যায় যে এটি এখন অনেক পরিবারেরই ইস্টার ট্র্যাডিশনের অংশ হয়ে উঠেছে।

উল্লেখ্য, ১৮৭১ সালে প্রথমবার এই ফেয়ার অনুষ্ঠিত হয়েছিল একটি দাতব্য উদ্যোগ হিসেবে। এরপর থেকে (২০২০ ও ২০২১ সালের কোভিড বছর বাদে) এটি চলে আসছে নিয়মিতভাবে—অস্ট্রেলিয়ার অন্যতম প্রাচীন চলমান কমিউনিটি উৎসব হিসেবে। চীনা সম্প্রদায় ১৮৭৯ সাল থেকে উৎসবে অংশ নিচ্ছে এবং ১৮৮২ সালে প্রথম ড্রাগন ‘Loong’-কে কেনা হয়, যিনি ১৯৭০ সাল পর্যন্ত প্যারেডে অংশ নেন। তাঁর উত্তরসূরি ‘Sun Loong’ ও পরবর্তীতে ‘Dai Gum Loong’ এই ঐতিহ্য বহন করে চলেছে। 

আজকের গালা প্যারেড কেবল একটিমাত্র অনুষ্ঠানের নয়, বরং এটি বেন্ডিগোর ইতিহাস, বৈচিত্র্য ও আন্তঃসাংস্কৃতিক বন্ধনের এক উজ্জ্বল উদাহরণ। এই উৎসব শুধু আনন্দই নয়, প্রতিটি মানুষের সংস্কৃতি, শিল্প ও সংহতির রঙিন প্রতিচ্ছবি।

এই শাখার আরও খবর

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভে উত্তেজনা

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

জাপানে তীব্র তাপপ্রবাহ, ১০৪ ডিগ্রি ফারেনহাইট ছাড়াল তাপমাত্রা, প্রথমবার ঘোষণা ‘চরম তাপদাহ দিবস’

মেলবোর্ন, ২১ জুলাই- জাপানে তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মঙ্গলবার দেশটির মধ্যাঞ্চলের তিনটি শহরে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা ১০৪ ডিগ্রি ফারেনহাইট অতিক্রম করেছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au