খেলা

সিলেট টেস্টে প্রথম দিন শেষে জিম্বাবুয়ের বিপক্ষে হতাশজনক পারফরমেন্স বাংলাদেশের

  • 3:28 am - April 21, 2025
  • পঠিত হয়েছে:১৭২ বার

সিলেট টেস্টে প্রথম দিন শেষে ব্যাটারদের বাজে পারফরম্যান্সে ব্যাকফুটে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১৯১ রানেই গুটিয়ে গেছে স্বাগতিকরা। জবাবে ব্যাট করতে নেমে কোন উইকেট না হারিয়ে ৬৭ রানে প্রথম দিন শেষ করেছে জিম্বাবুয়ে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টেস্টের প্রথম দিনটাই যেন দুঃস্বপ্ন হয়ে থাকল বাংলাদেশের জন্য। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে নতুন করে পথচলার প্রত্যয়ে মাঠে নামলেও দিনের শেষ বেলায় চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। ব্যাটারদের দায়িত্বহীনতায় প্রথম দিনেই বড় বিপাকে টাইগাররা

টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে দলীয় মাত্র ৩২ রানেই দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় আউট হলে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ।

প্রথম সেশনের বাকিটা সময় পার করেন শান্ত ও মুমিনুল হক। তবে বৃষ্টির কারণে দ্বিতীয় সেশনের শুরুতে খেলা বিলম্বিত হলে মাঠে ফিরে এসে সেই ধৈর্য ধরে রাখতে পারেননি কেউই। সাজঘরে ফেরেন শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিম। এরপর মুমিনুল ৫৬ রান করে আশার আলো দেখালেও ইনিংস লম্বা করতে পারেনি তিনিও।

মেহেদী হাসান মিরাজও ব্যর্থ হয়ে ফিরে যান দ্রতই। একে একে স্বীকৃত ব্যাটাররা আউট হতে থাকলে বাংলাদেশের ইনিংসে ধস নামে। আর স্বিকৃত ব্যাটারদের মধ্যে জাকের আলীর দায়িত্বহীন শর্ট নির্বাচনে আউট পুরো ব্যাটিংয় চিত্রের সারমর্ম তুলে ধরে। তৃতীয় সেশনে বাংলাদেশ অল আউট ১৯১ রানে।

জবাবে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ের দুই ওপেনার দেখিয়ে দেন কিভাবে ধৈর্য নিয়ে ব্যাট করতে হয়। দিনের শেষ পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে ৬৭ রান সংগ্রহ করে সফরকারীরা।

এই শাখার আরও খবর

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au