মৃত্যুর ২০ বছর পর প্রকাশ্যে স্টিভ আরউইনের আবেগঘন শেষ বার্তা
মৃত্যুর ২০ বছর পর প্রকাশ্যে এসেছে অস্ট্রেলিয়ার জনপ্রিয় ‘ক্রোকোডাইল হান্টার’ স্টিভ আরউইনের তাঁর দলের উদ্দেশে দেওয়া শেষ আবেগঘন বার্তা। কুমির নিয়ে গবেষণার শেষ অভিযানে যাওয়ার…
মেলবোর্ন, ২৪ এপ্রিল— বাংলাদেশে কারিগরিভাবে আগামী মে মাসের মধ্যে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু হতে পারে বলে জানিয়েছেন স্পেসএক্সের গ্লোবাল এনগেজমেন্ট ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার।
স্টারলিংকের মূল প্রতিষ্ঠান স্পেসএক্সের এই শীর্ষ কর্মকর্তা বুধবার কাতারে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ তথ্য জানিয়েছেন।
দোহায় আর্থনা সম্মেলনের ফাঁকে ওই বৈঠকে ড্রেয়ার বলেন, তার প্রতিষ্ঠান বাংলাদেশে স্টারলিংকের সেবা চালুর প্রক্রিয়ার শেষ পর্যায়ে রয়েছেন। আগামী মে মাসের মধ্যে এটি কারিগরিভাবে চালু করতে তার দলবে পুরোপুরি প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এক প্রতিবেদনে বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা-বাসস জানিয়েছে, স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের সঙ্গে দুই দশক ধরে কাজ করছেন লরেন ড্রেয়ার। স্পেসএক্সের সেবা চালুর ব্যাপারে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের উন্নতি নিয়ে তিনি আশাবাদী।
বৈঠকে স্যাটেলাইট পরিষেবা শিগগিরই চালুর ব্যাপারে চূড়ান্ত পর্বের সহযোগিতা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে।
বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেট চালুর উদ্যোগের অগ্রগতির খবরে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। লরেন ড্রেয়ারকে তিনি বলেন, “বাংলাদেশে এটি বড় খবর। লোকজন এই ইন্টারনেট চালুর অপেক্ষায় দিন গুনছে। আর যখন সেই সময় আসবে, সেটি হবে বিশাল উদযাপনের বিষয়।”
বাসসের প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনা ও অংশীদারিত্বের মধ্য দিয়ে বাংলাদেশে পুরোদমে স্যাটেলাইট ইন্টারনেট চালুর আগে কারিগরিভাবে এটি চালুর প্রত্যাশা করা হচ্ছে। পুরোদমে এটি চালু করতে চূড়ান্ত কিছু বিষয় ঝুলে আছে।
এ ছাড়া স্পেসএক্সের কার্যক্রমে ডিজিটাল লেনদেনের সহায়ক হিসেবে পেপাল এর কার্যক্রমও বাংলাদেশে চালুর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। প্রধান উপদেষ্টাকে লরেন ড্রেয়ার বলেন, শুরু থেকেই এটি ছিল তাদের অন্যতম সুসংগঠিত ও কার্যকরী উদ্যোগ।
ড্রেয়ারের সঙ্গে বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।—সূত্র: বাসস।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au