অস্ট্রেলিয়া

আজ বাংলা আর্ট সেন্টার ভিক্টোরিয়ার বর্ষবরণ উৎসব

  • 9:20 am - April 26, 2025
  • পঠিত হয়েছে:১৮২ বার
আজ বাংলা আর্ট সেন্টার ভিক্টোরিয়ার বর্ষবরণ উৎসব।

মেলবোর্ন, ২৬ এপ্রিল – বাংলা আর্ট সেন্টার ভিক্টোরিয়া এবং বাংলাদেশ পূজা এন্ড কালচারাল সোসাইটি অফ ভিক্টোরিয়ার যৌথ উদ্যোগে আয়োজিত এই মহা উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে ড্যান্ডেনঙের গ্লোরিয়া পাইক নেটবল কমপ্লেক্সে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

বাংলা নববর্ষকে কেন্দ্র করে আয়োজিত এই উৎসব সম্পর্কে অনুষ্ঠানের সভাপতি জহর ভৌমিক বলেন, “আমরা গর্বের সঙ্গে জানাচ্ছি, এই উৎসবটি মেলবোর্নের অন্যতম রঙিন, প্রাণবন্ত ও উদ্দীপনাময় ইভেন্ট হতে চলেছে!”

অনুষ্ঠানের আয়োজকরা ওটিএন বাংলাকে বলেন, এবারের উৎসবে জিভে জল আনা দেশি খাবারের সম্ভার! ইলিশ-পোলাও, লুচি-লাবরা, চটপটি, ফুচকা, বিরিয়ানি, বাহারি পিঠা আর নানা স্বাদের মিষ্টি থাকবে বাঙালিয়ানার স্বাদ আর ঘ্রাণে ভরিয়ে দিতে।

সকাল ১১টায় শুরু হবে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা—রঙিন ফেস্টুন, ঢাক-ঢোল, কাঁসি ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের ছন্দে মাতোয়ারা হবে ভিক্টোরিয়ার বাংলাদেশী কমিউনিটি সাথে প্রবাসের মাটিতে বেড়ে ওঠা নতুন প্রজন্ম।

ভিক্টোরিয়ার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু জ্ঞ হবে ১১টা ৩০ মিনিটে। দিনব্যাপী চলবে গানের, নাচের, কবিতার, ব্যান্ডের  ও নাটকের পরিবেশনা।

সারাদিনের আনন্দঘন পরিবেশে রাঙিয়ে উঠুক নতুন বছর। তাই আপনাকেও আমন্ত্রণ—চলুন আমরা একসাথে উদযাপন করি প্রাণের এই বাংলা নববর্ষ। দেখা হবে ড্যান্ডেনঙের গ্লোরিয়া পাইক নেটবল কমপ্লেক্সে!

এই শাখার আরও খবর

রাউজানে প্রকাশ্যে খুন, ফেসবুকে হুমকিদাতা রায়হান অধরা

‘ওয়েট অ্যান্ড সি’। গত ২০ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুলিশের উদ্দেশে এমন হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের রাউজানের সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. রায়হান। চার দিন পর আরেক…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au