বিশ্ব

ইরানের বন্দর আব্বাসে বিস্ফোরণে নিহত ৪, আহত পাঁচ শতাধিক

  • 4:18 am - April 27, 2025
  • পঠিত হয়েছে:৭৩ বার

মেলবোর্ন, ২৬ এপ্রিল- ইরানের বন্দর শহর বন্দর আব্বাসে বিশাল এক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচ শতাধিক মানুষ। ইরানের সবচেয়ে উন্নত হিসেবে পরিচিত বন্দর আব্বাস রাজধানী তেহরান থেকে এক হাজার কিলোমিটারের বেশি দূরে অবস্থিত।

এক বিবৃতিতে ইরানের কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবারের বিস্ফোরণটি সিনা কনটেইনার ইয়ার্ডে ঘটেছে, যা পোর্টস অ্যান্ড মেরিটাইম অর্গানাইজেশনের অধিভুক্ত।

সংবাদসংস্থা তাসনিমের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

হরমোজগান প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার পরিচালক মেহরদাদ হাসানজাদেহ রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান, আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে মোট কতজন আহত হয়েছেন তিনি সেটি উল্লেখ করেননি।

এর আগে হরমোজগান পোর্টস অ্যান্ড মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তা এসমাইল মালেকিজাদেহ জানান, বিস্ফোরণটি শাহিদ রাজাই বন্দর এলাকার ডকের কাছে ঘটেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওগুলোতে বিস্ফোরণের স্থান থেকে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠতে দেখা গেছে।

অন্য কিছু ভিডিওতে ভবন ও যানবাহনের ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে। কয়েকজন মানুষকে আহতদের সাহায্য করতে এবং ক্ষয়ক্ষতির অবস্থা দেখতে ঘটনাস্থলে ছুটে যান।

শাহিদ রাজাই বন্দর মূলত কনটেইনার পরিবহনের জন্য ব্যবহৃত হয়। এখানে তেলের ট্যাংক ও অন্যান্য পেট্রোকেমিক্যাল স্থাপনাও রয়েছে।

এই শাখার আরও খবর

হ্যাটট্রিকের পর বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার কাতারে মেসি

মেলবোর্ন, ১৭ জুন- ফিফা বিশ্বকাপের মঞ্চে আবারও নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিক করে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় যৌথভাবে…

ইরান চুক্তির খবরে উদ্বিগ্ন ইসরায়েল, ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়ছে নেতানিয়াহুর

মেলবোর্ন, ১৭ জুন- ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সমঝোতা চুক্তিকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে মতপার্থক্য ক্রমেই স্পষ্ট হয়ে…

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির খবরে ইসরায়েল থেকে জ্বালানি বিমান সরাচ্ছে যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ১৭ জুন- যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি ও সমঝোতা চুক্তির অগ্রগতির খবরের মধ্যেই ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন থেকে মার্কিন সামরিক জ্বালানি…

পুতিনবিরোধী কার্টুনশিল্পী সেমিওন স্ক্রেপেতস্কিকে পোল্যান্ডে গুলি করে হত্যা

মেলবোর্ন, ১৭ জুন- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক এবং ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুনের জন্য পরিচিত রুশ শিল্পী রবার্ট কুজভকভ, যিনি ‘সেমিওন স্ক্রেপেতস্কি’ ছদ্মনামে পরিচিত ছিলেন,…

শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের পর রণক্ষেত্র: ডিসি-এসপির গাড়ি ভাংচুর, ওসি ক্লোজড

মেলবোর্ন, ১৭ জুন- লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সাত বছরের শিশু নন্দিনী কান্ত রায়ের বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত বাবা-ছেলেকে আটক করতে গিয়ে পুলিশ ও বিক্ষুব্ধ জনতার মধ্যে…

ভবানীপুরের নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে মমতা ব্যানার্জী

মেলবোর্ন, ১৭ জুন- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভবানীপুর আসনে পরাজয়ের ফলাফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au