বিশ্ব

‘হুট করে’ নদীর পানি ছাড়ল ভারত, বন্যায় ডুবছে পাকিস্তান

  • 1:05 am - April 28, 2025
  • পঠিত হয়েছে:১৭৮ বার

মেলবোর্ন, ২৭ এপ্রিল— সিন্ধু নদের শাখা নদী ঝিলামের পানি ভারত হুট করে ছেড়ে দেওয়ায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের একাংশে মাঝারি ধরনের বন্যা দেখা দিয়েছে।

কাশ্মীরের রাজধানী মুজাফরাবাদের জেলা প্রশাসনের মুখপাত্রের বরাতে শনিবার এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বছরের এ সময় যতটুকু পানি ছাড়ার কথা- ভারত ঝিলাম নদীতে তার থেকে বেশি পানি ছাড়ছে। এতেই হুট করে বন্যার কবলে পড়েছে কাশ্মীরের মানুষজন। সেখানকার বাসিন্দাদের এরই মধ্যে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

তবে ইসলামাবাদের পক্ষ থেকে এই বন্যার ইস্যুতে এখনও কোনো মন্তব্য করা হয়নি।

এর আগে পাকিস্তানের সঙ্গে করা ৬৫ বছরের পুরোনো সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে ভারত। দেশটির নেতারা হুমকি দিয়েছেন এক ফোঁটা পানিও পাকিস্তানকে দেওয়া হবে না।

জবাবে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পিপিপি নেতা বিলওয়াল ভুট্টো জারদারি বলেছেন, সিন্ধু নদ পাকিস্তানের। এখান দিয়ে যদি পানি না আসে- তবে ভারতীয়দের রক্ত আসবে।

পানি চুক্তি থেকে সরে আসাকে যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করা হবে ইসলামাবাদ। সেক্ষেত্রে তারা শিমলা চুক্তি থেকে সরে আসবে। যার আওতায় ১৯৭২ সালে দুই দেশই কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা এলওসি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।

দুই দেশেরই গণমাধ্যম বলছে, এলওসি বরাবর উভয় পক্ষই যুদ্ধবিমানের টহল বাড়িয়েছে। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্ত বরাবর সেনাসংখ্যা বৃদ্ধি করছে পাকিস্তান। একই পদক্ষেপ নিয়েছে ভারতও।

পাকিস্তানের সংবাদপত্রিকা এক্সপ্রেস ট্রিবিউন বলেছে, দেশটির সেনাসদস্যদের সবধরণের ছুটি বাতিল করা হয়েছে। তাদের বিমানবাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।

এই শাখার আরও খবর

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

রাউজানে প্রকাশ্যে খুন, ফেসবুকে হুমকিদাতা রায়হান অধরা

‘ওয়েট অ্যান্ড সি’। গত ২০ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুলিশের উদ্দেশে এমন হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের রাউজানের সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. রায়হান। চার দিন পর আরেক…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au