বিনোদন

সিডনিতে বাংলাদেশি হিন্দু শিক্ষার্থীদের বাংলা নববর্ষ উদযাপন

  • 11:20 am - April 29, 2025
  • পঠিত হয়েছে:১০৯ বার
বাংলাদেশ হিন্দু স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ইন অস্ট্রেলিয়ার ছাত্রছাত্রীদের উদ্যোগে আয়োজিত বাংলা নববর্ষ ১৪৩২।

শতদল তালুকদার, সিডনি থেকে

মেলবোর্ন, ২৯ এপ্রিল—গত রবিবার ২৭ এপ্রিল অস্ট্রেলিয়ার প্রাণকেন্দ্র সিডনিতে বাংলাদেশ হিন্দু স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ইন অস্ট্রেলিয়ার (BHSAA) ছাত্রছাত্রীদের উদ্যোগে আয়োজিত হলো বাংলা নববর্ষ ১৪৩২, পহেলা বৈশাখের প্রাণবন্ত অনুষ্ঠান। নিজেদের দেশ থেকে হাজার হাজার মাইল দূরে থেকেও, মাটির টান আর সংস্কৃতির প্রতি অকৃত্রিম ভালোবাসায় সবাই একত্রিত হয়েছিল নতুন বছরের নতুন স্বপ্ন নিয়ে।

অনুষ্ঠানটি শুরু হয়েছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি “এসো হে বৈশাখ, এসো এসো” গান পরিবেশনার মাধ্যমে, যা নতুন জীবনের স্পন্দন এনে দেয় সকলের মনে। এরপর অনুষ্ঠানে, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা নববর্ষের প্রাসঙ্গিক কিছু জনপ্রিয় গান পরিবেশিত হয়েছে। জীবানন্দ দাসের বিখ্যাত “বনলতা সেন” পাঠ পরিবেশনার মাধ্যমে ঐতিহ্যকে স্মরণ করা হয়।

অনুষ্ঠানের শুরুতে, প্রাঙ্গনের নিকটবর্ত্তী এলাকায় প্রায় ১০০ জন অস্ট্রেলিয়ায় অধ্যয়নরত ছাত্রছাত্রীদের নিয়ে এক র‍্যালির আয়োজন করা হয়, যা এই উদযাপনের সাথে আরও একতাবদ্ধতা এবং উৎসাহ যোগ করে। বিভিন্ন আর্ট, ফেস্টুন, গান, নাচ-এর মাধ্যমে ভাবপ্রকাশ ও সৃজনশীলতার জোয়ার সৃষ্টি করা হয়।

এরপর পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয় নাচ, গান ও ফ্যাশন শো। তন্ময় দেব দীপ্ত, পার্থসারথি রায়, অন্নপূর্ণা দাস রায়, সুমন বর্ধন,অন্তর সেন, মুন্না দত্ত, রুপালি গোপ, অনয় ধর, ইমন দে, জুঁই গোস্বামী, পার্থসারথি দত্ত, অয়ন দীপ দত্ত , জয়শ্রী রায় জয়া, তন্ময় দেবনাথ দিনান্ত, পাপন সূত্রধর , পূর্বা ভট্টাচার্য্য , জয়দীপ মিশন, পারমিতা চৌধুরী, অয়ন দীপ দত্ত , অনয় ধর , নিবেদিতা , জেসি, ঐক্য অনিক, জয়া চৌধুরী , অহনা বসাক, রাসেল কৃষ্ণ দাস এবং আরও অনেকে নৃত্য, সংগীত এবং ফ্যাশন শোতে অংশগ্রহণ করে পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত ও রঙিন করে তোলেন। একইসাথে, তন্ময় দেব দীপ্ত, সুমন বর্ধন, অয়ন দীপ দত্ত ও ঐক অনিক এই অনুষ্ঠানে বাদ্যযন্ত্র পরিবাহক হিসেবে সুরের ছোঁয়া যোগ করে, যা দর্শকদের মন মোহিত করে তুলে।

অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব দক্ষতার সাথে পালন করেন অন্নপূর্ণা রায় এবং রনি দেবনাথ, যাদের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানটি ছিল অত্যন্ত ছন্দময় ও আনন্দঘন। অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের অনেক সিনিয়র সদস্য উপস্থিত ছিলেন, যারা অনুষ্ঠানটি উপভোগ করে প্রশংসা করেছেন এবং এরকম আরও সুন্দর আয়োজন করার জন্য উৎসাহ প্রদান করেছেন। বিশেষ করে, অনুষ্ঠানের একপর্যায়ে কয়েকজন সিনিয়র অতিথি, তাদের অস্ট্রেলিয়ায় জীবন সংগ্রামের অভিজ্ঞতা ও টিকে থাকার গল্প শেয়ার করেন, যা উপস্থিত সকলের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়ায়।

বাংলাদেশ হিন্দু স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ইন অস্ট্রেলিয়ার ছাত্রছাত্রীদের উদ্যোগে আয়োজিত বাংলা নববর্ষ ১৪৩২।

আয়োজনের দায়িত্বে ছিলেন তন্ময় দেব দীপ্ত, পার্থ সারথি রায়, অন্নপূর্ণা দাস রায়, শুভ্রাংশু শেখর দশ সাগর, রনি রায়, অন্তর সেন, নিলয় বণিক, অভিজিৎ মুখার্জী, শীথি সাহা , জুঁই গোস্বামী, জয়শ্রী রায় জয়া, মুন্না দত্ত , তন্ময় দেবনাথ দিনান্ত, ইমন দে, রাহুল কর, পাপন সূত্রধর, রাসেল কৃষ্ণ দাস সহ আরও অনেকে। তারা অক্লান্ত পরিশ্রম ও শেষ মুহূর্ত পর্যন্ত সর্বোচ্চ প্রচেষ্টা ও উচ্ছ্বাসের সাথে এই অনুষ্ঠানটিকে সফল্যমন্ডিত করে তোলে।

উল্লেখযোগ্য বিষয় হলো, এই বিশাল আয়োজনের সম্পূর্ণ পরিকল্পনা ও বাস্তবায়ন ছিল শিক্ষার্থীদের একক প্রচেষ্টায়। প্রবাস জীবনের ব্যস্ততা ও নানা সীমাবদ্ধতার মাঝেও নিজেদের সংস্কৃতির প্রতি অফুরন্ত ভালোবাসা, অদম্য উৎসাহ, ঐকান্তিক ইচ্ছাশক্তি ও শক্ত মানসিকতার মাধ্যমে সকল বাধা অতিক্রম করে তারা অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করেছে।

এই আয়োজন সকলের মনে নতুন করে স্মরণ করিয়ে দেয় — আমরা যেখানেই থাকি না কেন, বাংলা ভাষা ও সংস্কৃতি আমাদের অস্তিত্বের অন্তরে চিরকাল জাগ্রত থাকে। “শুভ নববর্ষ” এর মধুর শুভেচ্ছায় নতুন প্রত্যয় ও আশার আলো নিয়ে এগিয়ে চলার অঙ্গীকার করছে বাংলাদেশ হিন্দু স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ইন অস্ট্রেলিয়ার (BHSAA) সকল শিক্ষার্থী।

এই শাখার আরও খবর

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

সিডনিতে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার বর্ণাঢ্য পুনর্মিলনী অনুষ্ঠিত

মেলবোর্ন, ১৯ জুলাই: সিডনিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া (JHAAA)-এর বহুল প্রতীক্ষিত রিইউনিয়ন ২০২৬। শনিবার (১৮ জুলাই) নিউ সাউথ ওয়েলসের ওয়েন্টওয়ার্থভিলের…

ভুল প্রশ্নপত্র বিতরণে সাতক্ষীরা এইচএসসি কেন্দ্রের সচিব প্রত্যাহার

মেলবোর্ন, ১৭ জুলাই- সাতক্ষীরা সিটি কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্রে ভূগোল প্রথমপত্র পরীক্ষায় ভুলবশত দ্বিতীয়পত্রের প্রশ্নপত্র বিতরণের ঘটনায় কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। একই…

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চট্টগ্রামে শিক্ষার্থীদের ফের বিক্ষোভ

মেলবোর্ন, ১৫ জুলাই- বন্যাকবলিত এলাকায় এইচএসসি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্তের প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চট্টগ্রামে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের…

‘ফার্মের মুরগি’ বিতর্কের মধ্যেই আত্মপ্রকাশ ‘ব্রয়লার চিকেন পার্টি’

মেলবোর্ন, ১৫ জুলাই- শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের ‘ফার্মের মুরগি’ মন্তব্যকে ঘিরে দেশজুড়ে চলমান বিতর্কের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আত্মপ্রকাশ করেছে ‘ব্রয়লার চিকেন…

এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ

মেলবোর্ন, ১৫ জুলাই- চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্রের প্রশ্নপত্রে গুরুতর ত্রুটি ও অসঙ্গতির ঘটনায় প্রশ্নপত্র পরিশোধনের দায়িত্বে থাকা চার শিক্ষককে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au