বিশ্ব

হুথির ক্ষেপণাস্ত্র থেকে বাঁচতে গিয়ে সাগরে ডুবল ৬০ মিলিয়ন ডলারের মার্কিন যুদ্ধবিমান

  • 8:42 pm - April 29, 2025
  • পঠিত হয়েছে:১২১ বার

মেলবোর্ন, ২৯ এপ্রিল— ইয়েমেরন হুথি যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতে গিয়ে লোহিত সাগরে মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান থেকে ছিটকে পড়ে সাগরে ডুবে গেছে যুক্তরাষ্ট্রের একটি এফ/এ-১৮ সুপার হর্নেট যুদ্ধবিমান। এর মূল্য ৬০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি। বাংলাদেশি টাকায় যা প্রায় ৭২৬ কোটি। খবর ওয়াশিংটন পোস্ট ও পলিটিকো।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাত এড়াতে রণতরীটি হঠাৎ বড় একটি মোড় নেয়। এ সময় যুদ্ধবিমানটি রণতরীর ডেক থেকে সাগরে পড়ে যায়।

নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, একটি ট্রাক্টরের সাহায্যে যুদ্ধবিমানটি সরানো হচ্ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সমুদ্রে পড়ে যায়। দুর্ঘটনার সময় এক নাবিক সামান্য আহত হন। তবে বিমানে থাকা কর্মীরা দ্রুত বেরিয়ে আসতে সক্ষম হওয়ায় বড় কোনো ক্ষতি হয়নি। বিমান ও ট্রাক্টর—দুটিই সমুদ্রে তলিয়ে গেছে।

ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ।

হুথিরা সোমবার দাবি করেছে, তারা ইউএসএস ট্রুম্যানকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মার্কিন এই রণতরী লোহিত সাগরে অবস্থান করছে হুথিবিরোধী অভিযানে অংশ নিতে।

এর আগে গত ডিসেম্বরে ইউএসএস গেটিসবার্গ থেকে ভুল করে ছোড়া ক্ষেপণাস্ত্রে আরেকটি এফ/এ-১৮ যুদ্ধবিমান ভূপাতিত হয়। সে সময় দুই পাইলটই নিরাপদে বেরিয়ে আসেন।

এদিকে, হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানে মার্চের মাঝামাঝি থেকে যুক্তরাষ্ট্র সাতটি এমকিউ-৯ র‌্যাপার ড্রোন হারিয়েছে বলে জানিয়েছে এএফপি।

নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা বলেন, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সাতটি ড্রোন খোয়া গেছে। প্রতিটি ড্রোনের দাম প্রায় তিন কোটি ডলার।

এই শাখার আরও খবর

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

রাউজানে প্রকাশ্যে খুন, ফেসবুকে হুমকিদাতা রায়হান অধরা

‘ওয়েট অ্যান্ড সি’। গত ২০ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুলিশের উদ্দেশে এমন হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের রাউজানের সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. রায়হান। চার দিন পর আরেক…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au