খেলা

মিরাজ জাদুতে চট্টগ্রাম টেস্টে তিন দিনে জিম্বাবুয়েকে হারালো বাংলাদেশ

  • 3:10 am - May 01, 2025
  • পঠিত হয়েছে:১২৩ বার

ক্যারিয়ারের সেরা টেস্ট ইনিংস খেলার পর বল হাতেও ছড়ালেন জাদু। তার অলরাউন্ড পারফরম্যান্সেই চট্টগ্রাম টেস্টে ইনিংস ও ১০৬ রানের বড় জয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ।

সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনেই ম্যাচ শেষ। প্রথম ইনিংসে সাদমান ইসলামের সেঞ্চুরির পর মিরাজের ১৬২ বলে ১০৪ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ তোলে ৪৪৪ রান।

তাতে প্রথম ইনিংসেই এগিয়ে যায় ২১৭ রানে। এরপর স্পিন-ত্রাসে পড়ে দ্বিতীয় ইনিংসে ১১১ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে।
এই ইনিংসে মিরাজ বল হাতে ৩২ রানে নেন ৫ উইকেট। তাইজুল ইসলাম ৩টি এবং নাঈম হাসান ১টি উইকেট নেন। ব্যাট হাতে একমাত্র লড়েছেন ওপেনার বেন কারান—১০৩ বলে ৪৬ রান করে হার কিছুটা বিলম্বিত করেন।

তবে এই ম্যাচ শুধু জয়ের গল্প নয়, মিরাজের গৌরবময় মাইলফলকেরও গল্প। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেছিলেন ১৯৬৪ রান নিয়ে। সেঞ্চুরির মধ্য দিয়ে টেস্টে ২০০০ রান পূর্ণ করেন। এর আগে সিলেট টেস্টে পূর্ণ করেন ২০০ উইকেট। অর্থাৎ, মিরাজ এখন বাংলাদেশের ইতিহাসে দ্রুততম ২০০০ রান ও ২০০ উইকেটের মালিক—৫৩ টেস্টে, যেখানে সাকিবের লেগেছিল ৫৪ ম্যাচ।

বিশ্ব ক্রিকেটে এই বিরল ডাবল অর্জন করেছেন মাত্র ২৬ জন ক্রিকেটার। তার মধ্যে মিরাজ টেস্ট ম্যাচ সংখ্যার বিচারে চতুর্থ, ভারতের রবীন্দ্র জাদেজার সঙ্গে যৌথভাবে। দ্রুততার দিক থেকে তার চেয়ে এগিয়ে কেবল ইয়ান বোথাম (৪২), ইমরান খান ও কপিল দেব (৫০) এবং রবিচন্দ্রন অশ্বিন (৫১)।

চট্টগ্রামে ব্যাটিং বিপর্যয়ের সময় যখন বাংলাদেশের বড় লিডের স্বপ্ন ভাঙার পথে, তখন লোয়ার অর্ডারের ব্যাটারদের নিয়ে মিরাজ গড়ে তোলেন সাহসী জুটি। তার ১১ চার ও ১ ছক্কায় সাজানো ইনিংসটিই ছিল ম্যাচের মোড় ঘোরানো মুহূর্ত। এর আগে প্রথম ইনিংসে সাদমান ইসলামের ১২০ রানের ইনিংসও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এর আগে দুই টেস্ট সিরিজের প্রথমটিতে ৩ উইকেটে জিতেছিল জিম্বাবুয়ে। এই হারে তীব্র সমালোচনার মুখে পড়ে বাংলাদেশ। অবশেষে চট্টগ্রাম টেস্ট জিতে সম্মান রক্ষা করল টাইগাররা।

সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে ২২৭ ও ১১১/১০ (কারান ৪৬; মিরাজ ৩২/৫, তাইজুল ৪২/৩)
বাংলাদেশ ৪৪৪ (সাদমান ১২০, মিরাজ ১০৪; ভিনসেন্ট মাসাকাদজা ১১৫/৫)
ফলাফল: বাংলাদেশ ইনিংস ও ১০৬ রানে জয়ী।
সিরিজ: ১-১

এই শাখার আরও খবর

রাউজানে প্রকাশ্যে খুন, ফেসবুকে হুমকিদাতা রায়হান অধরা

‘ওয়েট অ্যান্ড সি’। গত ২০ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুলিশের উদ্দেশে এমন হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের রাউজানের সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. রায়হান। চার দিন পর আরেক…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au