বিনোদন

কনসার্ট থেকে বাদ ন্যান্সি, কারণ কী

  • 8:59 pm - May 01, 2025
  • পঠিত হয়েছে:৭৬ বার
ন্যান্সি

সম্প্রতি বিদেশ ট্যুর শেষে দেশে ফিরেছেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। রয়েছে তার গানের ব্যস্ততা, আছে স্টেজ শো। এর ম্যেধই একটি শো থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে। যা নিয়ে ফেসবুকেও দিয়েছেন একটি স্ট্যাটাস।

বুধবার (৩০ এপ্রিল) বুয়েট ক্লাবের একটি আয়োজনে গান গাওয়ার কথা ছিল ন্যান্সির। তবে অনুষ্ঠানের আগে জানতে পারেন তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তার নাম।

এরপর আজ বিকালে এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেন এই শিল্পী। যেখানে তিনি লিখেছেন, ‘আজ সন্ধ্যায় বুয়েট ক্লাব আয়োজিত একটি অনুষ্ঠানে আমার গান পরিবেশন করার কথা। গত রাতে জানতে পারি, শিল্পী তালিকা থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে। কারণ হিসেবে আয়োজক (সংগত কারণেই তার নাম বলছি না) হোয়াটসঅ্যাপ মেসেজ করে আমায় যা জানিয়েছেন, সেটা হুবহু তুলে ধরা হলো–

আজ হঠাৎ বুয়েট ক্লাবে আসতে বললেন প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ভাই। এসে শুনি, দুই গ্রুপের মধ্যে ঝামেলা হয়েছে। কালকের প্রোগ্রামে কোনো ‘রাজনৈতিক শিল্পী’ এলে বিপরীত সমর্থকরা প্রোগ্রাম বয়কট করবে। ক্যান্ডিডেট ভাই তাই এটার জন্য আপনার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন! আমিও ভীষণ দুঃখিত।’

এরপর ন্যান্সি প্রশ্ন তুলে লিখেছেন, ‘বুয়েট ক্লাবের সদস্যরা কি হঠাৎ করেই আমার রাজনৈতিক মতাদর্শ জানতে পারলেন? রাজনৈতিক পরিচয় থাকলে কি এভাবে একজন শিল্পীকে অসম্মান করা যায়? আমি কি যেচে অনুষ্ঠানটি করতে চেয়েছিলাম, নাকি আপনারা অতি আগ্রহী ছিলেন? বুয়েট পরিবার পরিচয়ে কোনো অগ্রীম সম্মানি না দিয়ে অযৌক্তিক অজুহাতে অনুষ্ঠান বাতিল কি কোনো প্রফেশনাল আচরণের মধ্যে পড়ে?’

এরপর আয়োজকদের উদ্দেশে পুরো সম্মানি তার বাসায় পাঠিয়ে দেওয়ার কথা বলেন ন্যান্সি আরও লিখেছেন,‘ যাই হোক, নিয়ম অনুযায়ী পুরো সম্মানি আমার বাসায় অতি দ্রুত পাঠিয়ে দেবেন।

সবশেষ এই শিল্পী লিখেছেন, ‘অনুষ্ঠানের একটি প্রোমো ভিডিও তারা তৈরি করেছিল, যেখানে আমার নামের আগে বিশেষণ দেওয়া হয়েছে ‘মেলোডি কুইন’। আপনারা পারেনও বটে!’

আয়োজকদের উদ্দেশ্যে ন্যান্সির এমন স্ট্যাটাস মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তবে এ বিষয়ে বুয়েট ক্লাবের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এই শাখার আরও খবর

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

রাউজানে প্রকাশ্যে খুন, ফেসবুকে হুমকিদাতা রায়হান অধরা

‘ওয়েট অ্যান্ড সি’। গত ২০ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুলিশের উদ্দেশে এমন হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের রাউজানের সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. রায়হান। চার দিন পর আরেক…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au