বাংলাদেশ

প্রবাসী হত্যায় গ্রেপ্তার ২

  • 7:30 pm - May 03, 2025
  • পঠিত হয়েছে:২২২ বার
গ্রেফতার আসামিরা হলেন: পাবনা জেলার আমিনপুর থানার কোমরপুর গ্রামের মৃত আলো মৃধার ছেলে মো. আব্দুস সালাম ঠান্ডু (৩৫) এবং একই থানার চক এলাকার আব্দুস শুকুর গ্রামের মৃত নায়েব আলীর ছেলে জুয়েল রানা (৪০)। ছবি: কবির হোসেন
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর অভিযানে রাজবাড়ীতে প্রবাসী আল-আমিন (২৮) হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেফতার আসামিরা হলেন:  পাবনা জেলার আমিনপুর থানার কোমরপুর গ্রামের মৃত আলো মৃধার ছেলে মো. আব্দুস সালাম ঠান্ডু (৩৫) এবং একই থানার চক এলাকার আব্দুস শুকুর গ্রামের মৃত নায়েব আলীর ছেলে জুয়েল রানা (৪০)।

শুক্রবার (২ মে) সকালে র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

নিহত আল-আমিন পাবনার আমিনপুর থানার সিদ্দিকনগর রামনারায়ণপুর গ্রামের আবু বক্কর মণ্ডলের ছেলে। সে মালয়েশিয়ায় থাকতো।

পুলিশ সূত্রে জানাগেছে, গত ২৫ এপ্রিল সকাল ১০টার দিকে আল-আমিন তার কয়েকজন আত্মীয়ের সঙ্গে রাজবাড়ীর ঢালার চরে বিয়ের জন্য পাত্রী দেখতে যান। সেখান থেকে ফেরার পথে দুপুর দেড়টার দিকে তার ফুপাতো বোন জামাই মেঘা সরদার মোটরসাইকেলে করে আল-আমিনকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার রাখালগাছি বাজারে নিয়ে যান। এ সময় পাবনার আব্দুস সালাম ঠান্ডু ও জুয়েল রানা সহ কয়েকজন চারটি মোটরসাইকেলে সেখানে এসে আল-আমিনকে মারধর ও ছুরিকাঘাত করেন। পরে তাকে যমুনা নদীতে ফেলে দেন। পরদিন ২৬ এপ্রিল পুলিশ নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় আল-আমিনের মামা লিটন কাজী বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই রাতেই মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামি মেঘা সরদারকে দৌলতদিয়া লঞ্চঘাট এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

র‍্যাব-১০ এর সহকারী পরিচালক শামীম হাসান সরদার প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আল-আমিনকে হত্যার পর ঘাড় মটকিয়ে নদীতে ফেলে দেন আসামিরা। ১ মে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র‍্যাব -১২ এর সহযোগিতায় পাবনার ঈশ্বরদী ও সাঁথিয়া থানায় অভিযান চালিয়ে আব্দুস সালাম ঠান্ডু ও জুয়েল রানাকে গ্রেফতার করা হয়। পরে তাদের গোয়ালন্দঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে এবং সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। ‘

এই শাখার আরও খবর

রাশিয়ায় গবেষণাগার কর্মীর মৃত্যু, প্লেগের খবর নাকচ

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের ইরকুতস্কে প্লেগবিরোধী গবেষণাগারের এক কর্মী প্লেগে আক্রান্ত হয়ে মারা গেছেন, এমন খবর নাকচ করেছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত গবেষণাগার সহকারী…

২০৩০ বিশ্বকাপ ফাইনালের দৌড়ে ক্যাম্প ন্যু

২০৩০ ফুটবল বিশ্বকাপের ফাইনাল আয়োজনের দৌড়ে এবার নতুন করে আলোচনায় এসেছে স্পেনের বার্সেলোনার ঐতিহাসিক ক্যাম্প ন্যু। এতদিন স্পেনের মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু এবং মরক্কোর কাসাব্লাঙ্কায় প্রস্তাবিত…

কাশ্মীরে নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ ‘লোরা’, উন্নত প্রযুক্তি ব্যবহার করছে সন্ত্রাসীরা

ভারতের জম্মু ও কাশ্মীরের ঘন জঙ্গলে সিম কার্ড, মোবাইল টাওয়ার কিংবা ওয়াই-ফাই ছাড়াই যোগাযোগের জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে সন্ত্রাসীরা। ‘লোরা’ নামের এই প্রযুক্তিনির্ভর যোগাযোগব্যবস্থা…

আইএমএফ-এর বিষয়ে সরকার আসলে কী করতে যাচ্ছে, আপত্তি কোন শর্তে

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ কর্মসূচির শর্ত নিয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশ সরকার। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ঘোষণা দিয়েছেন, আইএমএফের সঙ্গে আগের ঋণ কর্মসূচি বাতিল…

‘গল্পের জাদুকর’ জেফরি আর্চার আর নেই

জনপ্রিয় ব্রিটিশ লেখক ও সাবেক রাজনীতিবিদ জেফরি আর্চার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। স্থানীয় সময় সোমবার (৫ অক্টোবর) নিজ বাড়িতে লেখালেখির সময়…

তিন নারীকে লাঞ্ছনার পর ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ যুবদল কর্মী ও সহযোগীরা

নাটোরের গুরুদাসপুরে তিন নারীকে প্রকাশ্যে লাঞ্ছিত করার পর একটি ঘরে আটকে রেখে ফাঁকা স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল কর্মী ও তার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au