অস্ট্রেলিয়া

থাইল্যান্ডে সিঁড়ি থেকে পড়ে অস্ট্রেলিয়ান পর্যটকের মর্মান্তিক মৃত্যু

  • 12:37 pm - May 06, 2025
  • পঠিত হয়েছে:১৬৩ বার
অস্ট্রেলিয়ান পর্যটক থাইল্যান্ডের ফুকেতের এক হোটেলে সিঁড়ি থেকে পড়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়, তবে দুঃখজনকভাবে তিনি বাঁচেননি। (ছবি : এশিয়া প্যাসিফিক প্রেস)

মেলবোর্ন, ৬ মে – থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ফুকেত দ্বীপে সিঁড়ি থেকে পড়ে এক অস্ট্রেলিয়ান পর্যটক নিহত হয়েছেন। স্থানীয় সময় ১ মে ভোররাতে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ৫৯ বছর বয়সী শন ক্রিস্টোফার কলিন্স ঘটনাস্থলেই মারাত্মকভাবে আহত হন এবং পরে হাসপাতালেই মারা যান। তার স্ত্রী কার্লা মেরি বেয়ার্ড (৫৮) এই মর্মান্তিক দৃশ্যের প্রত্যক্ষদর্শী ছিলেন।

এশিয়া প্যাসিফিক প্রেস-এর তথ্য অনুযায়ী, দম্পতি ২৯ এপ্রিল হোটেলে চেক-ইন করেছিলেন এবং ২ মে চেক-আউট করার কথা ছিল। ১ মে রাত ১টার দিকে তারা ফুকেতের পাতং এলাকা থেকে ফিরে আসেন। হোটেলে সিঁড়ি বেয়ে ওঠার সময় শন হঠাৎ পা ফসকে তিন তলা নিচে পড়ে যান। হোটেল কর্মীরা বিকট শব্দ শুনে ঘটনাস্থলে এসে দেখেন, শন রক্তাক্ত অবস্থায় মেঝেতে মুখ থুবড়ে পড়ে আছেন এবং তার মাথায় গুরুতর আঘাত রয়েছে।

পরে জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে এসে সিপিআর (CPR) প্রয়োগ করেন এবং দ্রুত পাতং হাসপাতালে নিয়ে যান, তবে হাসপাতালে নেওয়ার পরপরই তাকে মৃত ঘোষণা করা হয়।

পাতং পুলিশ স্টেশনের ডেপুটি ইনস্পেক্টর উইসানু চুমি জানান, এই ঘটনাটি তদন্তাধীন এবং তারা হোটেলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন। তিনি আরও বলেন, “ঘটনার সময় শন ও তার স্ত্রী মাতাল অবস্থায় ছিলেন বলে জানা গেছে। তার স্ত্রী জানান, শন সিঁড়ি দিয়ে ওঠার সময় হঠাৎ পিছিয়ে পড়ে নিচের তলায় পড়ে যান।”

হোটেলের রিসেপশনিস্ট আফিচাত থাম্মাচাত জানান, “তারা ২৯ এপ্রিল হোটেলে উঠেছিলেন এবং ২ মে চেক-আউট করার কথা ছিল। রাত ১টার দিকে তাদের হোটেলে ফিরতে দেখা যায় এবং পাঁচ মিনিট পরেই সিঁড়ি থেকে পড়ে যাওয়ার শব্দ পেয়ে কর্মীরা ছুটে যান।”

এই শাখার আরও খবর

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…

ফ্রান্সজুড়ে চলছে দাঙ্গা-লুটপাট, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

ফ্রান্সজুড়ে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজধানী প্যারিসের কয়েকটি এলাকা এবং দেশটির বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ৩২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের স্থানীয় বিভিন্ন…

পূজা দেখে ফেরার পথে ট্রলারডুবি, মেয়ে নিহত মা নিখোঁজ

ওটিএন বাংলা ডেস্ক :  পিরোজপুরে দুর্গাপূজা দেখে বাড়ি ফেরার পথে অতিরিক্ত যাত্রীবোঝাই ট্রলারডুবিতে প্রাণ গেছে আট বছরের শিশু অর্পিতা বেপারীর। এ ঘটনায় তার মা রিনা…

রেমিট্যান্স নেবে সরকার, প্রবাসীদের মরদেহের দায় কেন নেবে না?

সৌদি আরবে দুই চ নাগরিক নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আখতারের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা, প্রবাসীদের আইনি সুরক্ষা এবং সৌদি কর্তৃপক্ষের কাছে…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au