কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর
ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…
মেলবোর্ন ১৭ মে- বাংলাদেশ দল এখন আরব আমিরাত সফরে। আজই শুরু হবে বাংলাদেশ ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তবে সিরিজের আগে বেশ ধকল পোহাতে হলো রিশাদ হোসেন ও নাহিদ রানাকে। একসাথে দেশ ছাড়লেও আরব আমিরাতে গিয়ে দলে যোগ দেওয়ার আগে আড়াই দিন তাদের কেটেছে বিমানবন্দরে।
এই দুই ক্রিকেটার সম্প্রতি পিএসএল খেলতে গিয়েছিলেন। সেখান থেকে প্রাণের ঝুঁকি নিয়ে দেশে ফেরেন। প্রথমে পাকিস্তান থেকে বিশেষ বিমানে আরব আমিরাত, এরপর আরব আমিরাত থেকে দেশে ফেরেন। সে ঘটনার রেশ কাটতে না কাটতেই এবারের ঘটনা তাদের ওপর মানসিকভাবে প্রভাব ফেলে কিনা, প্রশ্ন উঠছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবি সূত্র ওটিএন বাংলাকে জানিয়েছে, বাংলাদেশ দল আরব আমিরাতে পৌছানোর পর আড়াই দিন তারা বিমানবন্দরেই ছিলেন। এ সময় তাদের সাথে যোগাযোগও করা যাচ্ছিল না। দুই বোর্ডের চেষ্টা আর বাংলাদেশের উচ্চ পর্যায়ের পদক্ষেপে শেষপর্যন্ত আরব আমিরাতে ঢুকতে পারেন রিশাদ ও নাহিদ। আড়াই দিন আটকে থাকার পর বিমানবন্দর ছেড়ে যান শুক্রবায় মধ্যরাতে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au