Uncategorized

ক্রিকেটের নতুন দিগন্ত উন্মোচনে স্বপ্নযাত্রা

  • 4:52 am - May 28, 2025
  • পঠিত হয়েছে:১০৫ বার

মেলবোর্ন ২৮ মে- বাংলাদেশের আনাচে-কানাচে লুকিয়ে থাকা ক্রিকেট প্রতিভাদের খুঁজে বের করতে এবং তাদের সামনে ক্লাব পর্যায়ে খেলার এক বাস্তব সুযোগ করে দিতে এইস স্পোর্টস নেটওয়ার্ক আয়োজন করেছে এক বিশেষ ক্রিকেট ট্রায়াল – ‘স্বপ্নযাত্রা’! ঢাকার ধানমন্ডি স্পোর্টস ক্লাব মাঠে ২৭ মে অনুষ্ঠিত হয়ে গেল বহু প্রতীক্ষিত দুই দিনব্যাপী ক্রিকেট ট্রায়ালের প্রথমদিন।

‘স্বপ্নযাত্রা’ শুধু একটি ট্রায়াল নয়, এটি দেশের হাজারো তরুণ ক্রিকেটারের স্বপ্ন পূরণের এক সেতু বন্ধন। প্রাথমিক পর্যায়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৭,০০০-এরও বেশি প্রতিযোগী তাদের খেলার ভিডিও জমা দিয়েছিলেন। দীর্ঘ যাচাই-বাছাই প্রক্রিয়ার পর অভিজ্ঞ কোচরা সেই ভিডিওগুলো থেকে বেছে নিয়েছেন ৪০০-এর বেশি প্রতিভাবান ক্রিকেটারকে, যারা সরাসরি এই ট্রায়ালে অংশ নিচ্ছেন।

‘স্বপ্নযাত্রা’র প্রথম দিনে অন্তত ৪০০ ক্রিকেটার বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে ট্রায়ালে অংশ নিয়েছেন। এইস স্পোর্টস নেটওয়ার্কের কর্ণধার ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী সহ দেশের স্বনামধন্য ক্রিকেট ব্যক্তিত্বরা ট্রায়ালে উপস্থিত থেকে তরুণ প্রতিভাদের উৎসাহ দিচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দলের তারকা ক্রিকেটার নুরুল হাসান সোহান, এছাড়াও ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফীস, হান্নান সরকার, এবং জাভেদ ওমর বেলিম। তাদের উপস্থিতি তরুণ ক্রিকেটারদের মাঝে নতুন উদ্দীপনা সঞ্চার করেছে।

এই আয়োজনে এইস স্পোর্টস নেটওয়ার্কের সহযোগী ১৩টি ক্লাবের কোচ ও অফিসিয়ালরা উপস্থিত আছেন। বিভিন্ন ধরনের ড্রিল সেশনের মাধ্যমে ক্রিকেটারদের দক্ষতা যাচাই করা হচ্ছে। প্রথম দিনের প্রাথমিক বাছাই পর্বের পর বেছে নেওয়া হবে ৯৬ জন ক্রিকেটারকে। নির্বাচিত খেলোয়াড়েরা আগামীকাল, ২৮ মে, দ্বিতীয় দিনের চূড়ান্ত ট্রায়ালে আবারও মাঠে নামবেন। সেখান থেকে সেরা খেলোয়াড়দের নিজ নিজ ক্লাবের জন্য বেছে নেবেন ক্লাব প্রতিনিধিরা। এটি ক্রিকেটারদের জন্য সরাসরি ঢাকার ক্লাব পর্যায়ে খেলার এক অসাধারণ সুযোগ।

এইস স্পোর্টস নেটওয়ার্ক বিশ্বাস করে, ‘স্বপ্নযাত্রা’ খেলোয়াড় ও ক্লাব; উভয়ের জন্যই একটি সম্ভাবনাময় প্ল্যাটফর্ম হয়ে উঠবে। এটি বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে নতুন তারকাদের আগমনী বার্তা নিয়ে এসেছে।

এই শাখার আরও খবর

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি বাড়ছে

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২০২৫-২৬ অর্থবছরে আগের বছরের তুলনায় আরও বেড়েছে। বর্তমানে দুই দেশের মোট দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় পৌনে ১৩ বিলিয়ন মার্কিন ডলার।…

এবার হিন্দু শিক্ষক পরিবার হত্যার তদন্তভার ডিবিতে

মেলবোর্ন, ২৫ আগষ্ট- রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল ও তার পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের তদন্তভার কোতোয়ালি থানা পুলিশের কাছ থেকে গোয়েন্দা বিভাগে (ডিবি)…

ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনায় নেতানিয়াহুর ‘না’, ফের দীর্ঘ যুদ্ধের শঙ্কা

মেলবোর্ন, ১১ আগষ্ট- ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে প্রস্তাবিত ১৫ দফা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করায় অঞ্চলটির ভঙ্গুর শান্তিপ্রক্রিয়া নিয়ে নতুন করে…

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দিল বিদ্যালয়

মেলবোর্ন, ৮ আগষ্ট- নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক স্কুলছাত্রীকে লাথি মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ঘটনার জন্য অভিযুক্তের পরিবর্তে স্কুল…

বাংলাদেশের দর্শকদের নিরাশ করতে চাই না: ‘গুলশানের চামেলী’ নিয়ে মধুমিতা

মেলবোর্ন, ৩ আগস্ট:  ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের ‘পাখি’ চরিত্র দিয়ে দুই বাংলার দর্শকের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au