Uncategorized

পিছিয়ে পরেও শক্তিশালী জর্ডানকে রুখে দিয়েছে বাংলার জয়ীতারা

  • 11:23 am - June 04, 2025
  • পঠিত হয়েছে:১৪৮ বার

মেলবোর্ন ৪ জুন

পঞ্চম মিনিটে পিছিয়ে পড়ার ধাক্কা প্রথমার্ধের শেষ দিকে সামলে নিল বাংলাদেশ। শক্তিশালী জর্ডানের বিপক্ষে সমতার স্বস্তি নিয়ে বিরতিতে গেল মেয়েরা। দ্বিতীয়ার্ধে ফের পিছিয়ে পড়া দলকে পথ দেখালেন শাহেদা আক্তার রিপা। ফিফা র‌্যাঙ্কিংয়ে ৫৯ ধাপ এগিয়ে থাকা জর্ডানকে রুখে দিল বাংলাদেশ।

আম্মানের কিং আব্দুল্লাহ (২) স্টেডিয়ামে বুধবার স্বাগতিক জর্ডানের বিপক্ষে ২-২ ড্র করেছে বাংলাদেশ। দলের হয়ে জালের দেখা পেয়েছেন শামসুন্নাহার জুনিয়র ও শাহেদা আক্তার রিপা।

এই ম্যাচ দিয়ে মরুদেশটিতে সফর শেষ করল পিটার জেমস বাটলারের দল। প্রথম প্রীতি ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল মেয়েরা।

ইন্দোনেশিয়াকে রুখে দেওয়ার আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমে পঞ্চম মিনিটে তাইয়েহ ফারাহর গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ৪৩ মিনিটে সমতা ফেরান দুটি উইমেন’স সাফ জয়ী ফরোয়ার্ড শামসুন্নাহার জুনিয়র।

৫৮ মিনিটে আবারও বিতার বানার লক্ষ্যভেদে এগিয়ে যায় স্বাগতিকরা। ৮২ মিনিটে সমতা আনেন রিপা। বাকি সময় কোনো দলই পায়নি জয়সূচক গোলের দেখা।

২০২১ সালে উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে আগের দেখায় জর্ডানের কাছে ৫-০ গোলে উড়ে গিয়েছিল বাংলাদেশ।।

চলতি মাসের শেষ দিকে মিয়ানমারে হতে যাওয়া উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ের আগে নিজেদের শক্তি-দুর্বলতা যাচাই করে নিতে চেয়েছিলেন বাংলাদেশ কোচ বাটলার। সে চাওয়া পূরণের পাশাপাশি শক্তিশালী দুই প্রতিপক্ষের বিপক্ষে হার এড়িয়ে নিজেদের উন্নতির ছাপ দেখাল মেয়েরা। এর আগে সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়ে স্বাগতিকদের কাছে দুই ম্যাচেই হেরেছিল বাংলাদেশ। দুই ম্যাচে স্কোরলাইন ছিল ৩-১ করে।

এই শাখার আরও খবর

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি বাড়ছে

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২০২৫-২৬ অর্থবছরে আগের বছরের তুলনায় আরও বেড়েছে। বর্তমানে দুই দেশের মোট দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় পৌনে ১৩ বিলিয়ন মার্কিন ডলার।…

এবার হিন্দু শিক্ষক পরিবার হত্যার তদন্তভার ডিবিতে

মেলবোর্ন, ২৫ আগষ্ট- রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল ও তার পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের তদন্তভার কোতোয়ালি থানা পুলিশের কাছ থেকে গোয়েন্দা বিভাগে (ডিবি)…

ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনায় নেতানিয়াহুর ‘না’, ফের দীর্ঘ যুদ্ধের শঙ্কা

মেলবোর্ন, ১১ আগষ্ট- ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে প্রস্তাবিত ১৫ দফা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করায় অঞ্চলটির ভঙ্গুর শান্তিপ্রক্রিয়া নিয়ে নতুন করে…

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দিল বিদ্যালয়

মেলবোর্ন, ৮ আগষ্ট- নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক স্কুলছাত্রীকে লাথি মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ঘটনার জন্য অভিযুক্তের পরিবর্তে স্কুল…

বাংলাদেশের দর্শকদের নিরাশ করতে চাই না: ‘গুলশানের চামেলী’ নিয়ে মধুমিতা

মেলবোর্ন, ৩ আগস্ট:  ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের ‘পাখি’ চরিত্র দিয়ে দুই বাংলার দর্শকের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au