Uncategorized

মিয়ানমারে জান্তার যুদ্ধবিমান ভূপাতিত করল বিদ্রোহীরা

  • 2:30 pm - July 04, 2025
  • পঠিত হয়েছে:১৫০ বার
ভূপাতিত যুদ্ধবিমান ঘিরে বিদ্রোহীরা। ছবি: ইরাবতী

মেলবোর্ন, ০৪ জুলাই— মিয়ানমারের কারেন্নি (কায়া) রাজ্যে জান্তা সরকারের একটি যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করেছে বিদ্রোহী গোষ্ঠী কারেন্নি ন্যাশনালিটিস ডিফেন্স ফোর্স (কেএনডিএফ)।

স্থানীয় সময় বৃহস্পতিবার মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতি এক প্রতিবেদনে জানিয়েছে, কারেন্নি যোদ্ধারা মঙ্গলবার রাতে হপাসাওং শহরে জান্তার পদাতিক ব্যাটালিয়ন ১৩৪ এবং ১৩৫ নম্বর সদর দপ্তরে আক্রমণ করে। সেখানে সরকারি বাহিনীকে সহায়তা করছিল ‘এফটিসি-২০০০জি’ মডেলের যুদ্ধবিমানটি।

বাগো অঞ্চলের সীমান্তবর্তী একটি গ্রামের কাছে যুদ্ধবিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে বলে মিডিয়া রিপোর্ট আসার পর কেএনডিএফ এ তথ্য নিশ্চিত করল।

কেএনডিএফের ডেপুটি কমান্ডার মাউই (মারউই) তার ফেসবুকে বিমানটির ধ্বংসাবশেষের ছবি এবং একটি ভিডিও শেয়ার করেছেন। ফুটেজে দেখা যাচ্ছে, কারেন্নি যোদ্ধারা দুর্ঘটনাস্থলে বিমানটির সামনে আনন্দ উল্লাস করছে এবং চিৎকার করে বলছে ‘এটি কারেন্নি রাজ্যে ঘটেছে, কারেন্নি যোদ্ধাদের ধন্যবাদ!’

মাউই ইরাবতীকে বলেন, তিনি বিশ্বাস করেন বিধ্বস্ত ‘এফটিসি-২০০০জি’ সম্ভবত সেই বিমান, যা নিখোঁজ বলে ঘোষণা করা হয়েছিল।

তিনি বলেন, ‘জান্তা আমাদের ওপর নানা ধরণের জেট বিমান দিয়ে আক্রমণ করছিল, এটি তাদের মধ্যে একটি।’

এদিকে জান্তা সরকারও নিশ্চিত করেছে, তাদের একটি যুদ্ধবিমান রাজধানী নেপিদো থেকে প্রায় ১৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে নিখোঁজ হয়েছে। তবে এর জন্য যান্ত্রিক ত্রুটি বা চরম আবহাওয়া দায়ী বলে দাবি করেছে তারা বলছে একটি অনুসন্ধান ও উদ্ধারকারী দল ওই এলাকায় পাঠানো হবে।

চীনে তৈরি এফটিসি-২০০০জি-এর মূল্য ৮.৫ মিলিয়ন মার্কিন ডলার। ২০২২ সালে চীন থেকে এই মডেলের ছয়টি জেট কিনেছিল জান্তা সরকার।

ইরাবতী জানায়, ২০২১ সালে জান্তা সরকার ক্ষমতা দখলের পর থেকে রাখাইন, কাচিন, শান, কারেন্নি এবং কারেন রাজ্য এবং সাগাইং অঞ্চলে বিদ্রোহী বাহিনীর সঙ্গে লড়াইয়ে কমপক্ষে ১০টি বিমান হারিয়েছে, যার মধ্যে চারটি যুদ্ধবিমান, পাঁচটি হেলিকপ্টার এবং একটি হেলিকপ্টার গানশিপও রয়েছে।

সবশেষ ১০ জুন সরকারবিরোধী পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) দাবি করে, তারা সাগাইং অঞ্চলের পালেতে কান ডাউক থানা দখলের সময় একটি জান্তা যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে।

এই শাখার আরও খবর

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি বাড়ছে

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২০২৫-২৬ অর্থবছরে আগের বছরের তুলনায় আরও বেড়েছে। বর্তমানে দুই দেশের মোট দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় পৌনে ১৩ বিলিয়ন মার্কিন ডলার।…

এবার হিন্দু শিক্ষক পরিবার হত্যার তদন্তভার ডিবিতে

মেলবোর্ন, ২৫ আগষ্ট- রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল ও তার পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের তদন্তভার কোতোয়ালি থানা পুলিশের কাছ থেকে গোয়েন্দা বিভাগে (ডিবি)…

ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনায় নেতানিয়াহুর ‘না’, ফের দীর্ঘ যুদ্ধের শঙ্কা

মেলবোর্ন, ১১ আগষ্ট- ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে প্রস্তাবিত ১৫ দফা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করায় অঞ্চলটির ভঙ্গুর শান্তিপ্রক্রিয়া নিয়ে নতুন করে…

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দিল বিদ্যালয়

মেলবোর্ন, ৮ আগষ্ট- নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক স্কুলছাত্রীকে লাথি মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ঘটনার জন্য অভিযুক্তের পরিবর্তে স্কুল…

বাংলাদেশের দর্শকদের নিরাশ করতে চাই না: ‘গুলশানের চামেলী’ নিয়ে মধুমিতা

মেলবোর্ন, ৩ আগস্ট:  ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের ‘পাখি’ চরিত্র দিয়ে দুই বাংলার দর্শকের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au