Uncategorized

জিম্বাবুয়ে অনূর্ধ্ব ১৯ দলকে হারালো টাইগার যুবারা

  • 4:45 am - July 29, 2025
  • পঠিত হয়েছে:১২৮ বার
জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু তামিম, জাওয়াদদের

মেলবোর্ন ২৯ জুলাই-দুই ওপেনারের আক্রমণাত্মক ব্যাটিংয়ে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দারুণ শুরু করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এদিন রীতিমতো ঝড় তোলেন জাওয়াদ আবরার। তবে শক্ত ভিতে দাঁড়িয়েও ভালো করতে পারেননি মিডল অর্ডার ব্যাটাররা। তাতে বড় সংগ্রহ গড়া হয়নি যুবাদের। এরপর অবশ্য মাঝারি মানের পুঁজি নিয়েও বোলারদের কল্যাণে বড় জয় পেয়েছে বাংলাদেশ।

হারারেতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭৪ রান তোলে যুবারা। দলের সর্বোচ্চ ৮২ রান আসে জাওয়াদের ব্যাট থেকে। জবাবে খেলতে নেমে ৪২ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ১৮৩ রানের বেশি সংগ্রহ করতে পারেনি জিম্বাবুয়ে।

২৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৩ রান যোগ করে তারা। বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দেন আল ফাহাদ। তবে দ্বিতীয় উইকেট জুটিতে দারুণ ব্যাটিং করেন নাথানিয়েল হ্লাবানগানা ও কিয়ান ব্লিগনট। নাথানিয়েল ৫৩ রান করে সজাঘরে ফিরলে ভাঙে সেই জুটি।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় স্বাগতিকরা। ১৪০ রানে চতুর্থ উইকেট হারানো জিম্বাবুয়ে আর ৪৩ রান যোগ করতেই হারিয়েছে পরের ৬ উইকেট। তাতে দুইশর আগেই অলআউট হয় তারা।

বাংলাদেশের হয়ে ১৪ রানে ৩ উইকেট ঝুলিতে তোলেন সামিউন বশির রাতুল। এ ছাড়া দুটি করে উইকেট নেন আল ফাহাদ ও আজিজুল হাকিম তামিম।

এর আগে, ব্যাট হাতে বাংলাদেশকে ভালো শুরু এনে দিয়েছিলেন জাওয়াদ ও রিফাত। উইকেটে থিতু হলেও ইনিংস বড় করতে পারেননি রিফাত। ৩৫ বলে ৩১ রান করেন এই ওপেনার। তবে আরেক ওপেনার জাওয়াদ সেঞ্চুরির পথে হাঁটছিলেন। মাত্র ৩৯ বলে ফিফটি স্পর্শ করেন তিনি। শেষ পর্যন্ত ৬৩ বলে ৮২ রান এসেছে তার ব্যাট থেকে।

তিনে নেমে ভালোই শুরু করেছিলেন আজিজুল হাকিম তামিম। তবে ফিরেছেন ৩৪ রান করে। তামিম ফেরার পরই পথ হারায় বাংলাদেশ। ১৭৫ রানে তৃতীয় উইকেট হারানো বাংলাদেশ ১৮০ তোলে ৬ উইকেটে।

শেষদিকে মোহাম্মদ আবদুল্লাহ এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিং করেন। তাতে আড়াইশ ছাড়ানো সংগ্রহ পায় বাংলাদেশ। ৬৪ বলে অপরাজিত ৫৬ রান করেন আবদুল্লাহ।

এই শাখার আরও খবর

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি বাড়ছে

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২০২৫-২৬ অর্থবছরে আগের বছরের তুলনায় আরও বেড়েছে। বর্তমানে দুই দেশের মোট দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় পৌনে ১৩ বিলিয়ন মার্কিন ডলার।…

এবার হিন্দু শিক্ষক পরিবার হত্যার তদন্তভার ডিবিতে

মেলবোর্ন, ২৫ আগষ্ট- রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল ও তার পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের তদন্তভার কোতোয়ালি থানা পুলিশের কাছ থেকে গোয়েন্দা বিভাগে (ডিবি)…

ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনায় নেতানিয়াহুর ‘না’, ফের দীর্ঘ যুদ্ধের শঙ্কা

মেলবোর্ন, ১১ আগষ্ট- ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে প্রস্তাবিত ১৫ দফা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করায় অঞ্চলটির ভঙ্গুর শান্তিপ্রক্রিয়া নিয়ে নতুন করে…

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দিল বিদ্যালয়

মেলবোর্ন, ৮ আগষ্ট- নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক স্কুলছাত্রীকে লাথি মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ঘটনার জন্য অভিযুক্তের পরিবর্তে স্কুল…

বাংলাদেশের দর্শকদের নিরাশ করতে চাই না: ‘গুলশানের চামেলী’ নিয়ে মধুমিতা

মেলবোর্ন, ৩ আগস্ট:  ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের ‘পাখি’ চরিত্র দিয়ে দুই বাংলার দর্শকের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au