Uncategorized

ঐশ্বরিয়াকে সরিয়ে যে গানে নেচেছিলেন প্রিয়াঙ্কা

  • 7:19 pm - August 06, 2025
  • পঠিত হয়েছে:১৫১ বার

বলিউডের অন্যতম প্রভাবশালী অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। দীর্ঘদিন ধরেই বলিউডের বাইরে তিনি। কাজ করছেন হলিউডে। তবে আবারও বলিউডের পর্দায় ফিরতে যাচ্ছেন এ অভিনেত্রী।

সেটিও এক আইটেম গানের মাধ্যমে! এমনটাই গুঞ্জন উঠেছে সম্প্রতি। শোনা যাচ্ছে, সঞ্জয় লীলা বানসালির বহু প্রতীক্ষিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ প্রিয়াঙ্কা চোপড়া একটি আইটেম গানের মাধ্যমে ফিরতে পারেন।

বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, বানসালির আসন্ন সিনেমায় প্রিয়াঙ্কার সম্ভাব্য অন্তর্ভুক্তি ঘটছে এক দশকেরও বেশি সময় পর। ২০১৩ সালে ‘গোলিও কি রাসলীলা: রাম-লীলা’ সিনেমায় তার জনপ্রিয় আইটেম গান ‘রাম চাহে লীলা চাহে’-তে পারফরম করেন।

সে সময় এই গানটির জন্য প্রথমে ঐশ্বরিয়া রাই বচ্চনের কথা ভাবা হলেও, তিনি শেষ মুহূর্তে সরে দাঁড়ালে প্রিয়াঙ্কা চোপড়া তার জায়গা নেন। গানটি সুপারহিট হয়েছিল।

আজ হিরোশিমা দিবস, ঐতিহাসিক যে ঘটনায় তৈরি অস্কারজয়ী ‘ওপেনহাইমার’

২০১৩ সালেও প্রিয়াঙ্কার ‘রাম-লীলা’-তে অন্তর্ভুক্তি নিয়ে বেশ হইচই হয়েছিল। সেসময় ঐশ্বরিয়া দুই বছর বিরতির পর ফেরার কথা ভেবেছিলেন এই গানের মাধ্যমেই, যা বানসালির সঙ্গে তার চতুর্থ কাজ হতো।

টাইমস অব ইন্ডিয়া’র প্রতিবেদনে তখন বলা হয়, বানসালি ঐশ্বরিয়াকে নিতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। যদিও সিনেমার প্রযোজকরা প্রিয়াঙ্কার প্রতি বেশি আগ্রহী ছিলেন। শেষ পর্যন্ত ঐশ্বরিয়া সরে দাঁড়ালে সুযোগ পান প্রিয়াঙ্কা।

তবে পিটিআই-কে দেয়া এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা তখন বলেছিলেন, তিনি বানসালির কোনো সিনেমার জন্য গান করছেন না। তিনি বলেন, ‘এই ধরনের সংবাদ খুব হতাশাজনক।

মিডিয়ায় হঠাৎ করে এমন খবর ছড়ানো হয় যে কোনো অভিনেতা কোনো সিনেমায় আছেন বা কাউকে বদলে ফেলা হয়েছে। এটা ঠিক না। যদি স্পষ্ট তথ্য না থাকে, তাহলে লেখা উচিত না। এই ধরনের গুজব ছড়িয়ে কাউকে অপ্রয়োজনীয়ভাবে প্রচারের সুযোগ দেওয়া হয়।’

যদিও সেই সময় প্রিয়াঙ্কাকেই দেখা যায় সিনেমাটির আইটেম গানে। যা পরবর্তীতে গুঞ্জনকে সত্য প্রমাণ করে।

বর্তমানে যখন ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রি-প্রোডাকশনের কাজ পুরোদমে চলছে যেখানে প্রধান চরিত্রে থাকছেন আলিয়া ভাট, রণবীর কাপুর ও ভিকি কৌশল। ঠিক তখনই প্রিয়াঙ্কার আবারও একটি আইটেম গানে অংশগ্রহণের গুঞ্জন ছড়াল। যদিও ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ প্রিয়াঙ্কার অংশগ্রহণ এখনও নিশ্চিত নয়। সিনেমাটি ইতিমধ্যেই বেশ আলোচনায় রয়েছে। দীপিকা পাড়ুকোনও এতে গুরুত্বপূর্ণ কোনো চরিত্রে যুক্ত হতে পারে, সেই সম্ভাবনার গুঞ্জনের কথাও শোনা যাচ্ছে বলিউডে।

 

এই শাখার আরও খবর

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি বাড়ছে

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২০২৫-২৬ অর্থবছরে আগের বছরের তুলনায় আরও বেড়েছে। বর্তমানে দুই দেশের মোট দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় পৌনে ১৩ বিলিয়ন মার্কিন ডলার।…

এবার হিন্দু শিক্ষক পরিবার হত্যার তদন্তভার ডিবিতে

মেলবোর্ন, ২৫ আগষ্ট- রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল ও তার পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের তদন্তভার কোতোয়ালি থানা পুলিশের কাছ থেকে গোয়েন্দা বিভাগে (ডিবি)…

ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনায় নেতানিয়াহুর ‘না’, ফের দীর্ঘ যুদ্ধের শঙ্কা

মেলবোর্ন, ১১ আগষ্ট- ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে প্রস্তাবিত ১৫ দফা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করায় অঞ্চলটির ভঙ্গুর শান্তিপ্রক্রিয়া নিয়ে নতুন করে…

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দিল বিদ্যালয়

মেলবোর্ন, ৮ আগষ্ট- নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক স্কুলছাত্রীকে লাথি মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ঘটনার জন্য অভিযুক্তের পরিবর্তে স্কুল…

বাংলাদেশের দর্শকদের নিরাশ করতে চাই না: ‘গুলশানের চামেলী’ নিয়ে মধুমিতা

মেলবোর্ন, ৩ আগস্ট:  ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের ‘পাখি’ চরিত্র দিয়ে দুই বাংলার দর্শকের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au