Uncategorized

বহু বছর পর মুখোমুখি দীপিকা-রণবীর

  • 8:32 pm - October 05, 2025
  • পঠিত হয়েছে:৯৩ বার

মেলবোর্ন, ৫ অক্টোবর- ভারতের মুম্বাই বিমানবন্দরে হঠাৎ এমন দৃশ্যের সাক্ষী থাকবে, তা কেউ ভাবেনি। বহু বছর পর মুখোমুখি হলেন বলিউডের একসময়ের সবচেয়ে জনপ্রিয় জুটি দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুর। ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানির মধ্যেই দেখা গেল, একে অন্যকে উষ্ণ আলিঙ্গন করছেন তারা। মুহূর্তের মধ্যেই সেই দৃশ্য বন্দি হয় অসংখ্য মোবাইল ক্যামেরায় এবং ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, এক সময় রণবীর কাপুরের ও দীপিকার প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্ক ভেঙে গেলেও তাদের বন্ধুত্বে কোনো ছেদ পড়েনি। দুজনই এখন বিবাহিত এবং নিজ নিজ জীবনে প্রতিষ্ঠিত। রণবীর যেমন অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এবং তাদের কন্যা রাহাও এখন বেশ বড়। অন্যদিকে দীপিকা অভিনেতা রণবীর সিংয়ের স্ত্রী এবং তাদের কন্যা দুয়া।

সম্প্রতি এই দুই তারকার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় দীপিকা একটি গাড়িতে বসে আছেন এবং সেখানে রণবীর কাপুর প্রবেশ করছেন। রণবীরকে দেখে দীপিকা উঠে দাঁড়ান এবং তাকে আলিঙ্গন করেন। শুধু তাই নয়, দীপিকা নিজের পাশে রণবীরকে বসার জন্য জায়গা করে দেন।

এই দৃশ্য দেখে নেটিজেনরা ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমার জনপ্রিয় জুটি ‘নয়না’ ও ‘বানি’র কথা স্মরণ করেছেন। তাদের পুরোনো বন্ধুত্ব ও পারস্পরিক সম্মানবোধ আবারও অনুরাগীদের মুগ্ধ করেছে।

এই শাখার আরও খবর

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি বাড়ছে

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২০২৫-২৬ অর্থবছরে আগের বছরের তুলনায় আরও বেড়েছে। বর্তমানে দুই দেশের মোট দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় পৌনে ১৩ বিলিয়ন মার্কিন ডলার।…

এবার হিন্দু শিক্ষক পরিবার হত্যার তদন্তভার ডিবিতে

মেলবোর্ন, ২৫ আগষ্ট- রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল ও তার পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের তদন্তভার কোতোয়ালি থানা পুলিশের কাছ থেকে গোয়েন্দা বিভাগে (ডিবি)…

ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনায় নেতানিয়াহুর ‘না’, ফের দীর্ঘ যুদ্ধের শঙ্কা

মেলবোর্ন, ১১ আগষ্ট- ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে প্রস্তাবিত ১৫ দফা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করায় অঞ্চলটির ভঙ্গুর শান্তিপ্রক্রিয়া নিয়ে নতুন করে…

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দিল বিদ্যালয়

মেলবোর্ন, ৮ আগষ্ট- নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক স্কুলছাত্রীকে লাথি মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ঘটনার জন্য অভিযুক্তের পরিবর্তে স্কুল…

বাংলাদেশের দর্শকদের নিরাশ করতে চাই না: ‘গুলশানের চামেলী’ নিয়ে মধুমিতা

মেলবোর্ন, ৩ আগস্ট:  ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের ‘পাখি’ চরিত্র দিয়ে দুই বাংলার দর্শকের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au