Uncategorized

কটাক্ষের বন্যায় অনীত পড্ডা

  • 7:10 pm - October 10, 2025
  • পঠিত হয়েছে:২১ বার

মেলবোর্ন, ১o অক্টোবর- ‘সাইয়ারা’ তাকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছে। সেই সাফল্য কি তার মাথা ঘুরিয়ে দিয়েছে? উর্দু কবিতা বা ‘শায়েরি’ এ বার গান হিসাবে গেয়ে বিপাকে পড়েছেন অনীত পড্ডা। তার এই গানের আকারে গাওয়া শায়েরি নাকি ভাবাবেগে আঘাত দিয়েছে ভিন্নধর্মীদের। যার জেরে কটাক্ষের বন্যা সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেক সময়েই পুরনো ঝলক নতুন করে প্রকাশ্যে আসে। যার জেরে নতুন করে চর্চা বা বিতর্ক দানা বাঁধে। অনীতের ক্ষেত্রেও সেরকমই ঘটেছে।

তার গাওয়া পুরনো একটি ভিডিও নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ঝলকে ‘সাইয়ারা’ নায়িকাকে বিখ্যাত উর্দু কবিতা বা শায়েরি ‘লব পে আতি হ্যায় দুয়া’ গানের মতো করে বলতে শোনা গেছে। তাতেই চটেছেন ভিন্নধর্মীরা।

কারও দাবি, অভিনেত্রী পরোক্ষভাবে নির্দিষ্ট ধর্মের মানুষদের ‘উপহাস’ করেছেন। কারও মত, জনপ্রিয়তার শিখরে পৌঁছে কাণ্ড-জ্ঞান বুঝি খুঁইয়েছেন! তাকে ‘অসভ্য’ বলতেও ছাড়েননি অনেকেই। এখানেই শেষ নয়।

কেউ বার্তায় লিখেছেন, “গানের ভাঁড়ারে কি টান পড়েছে, যে শেষে উর্দু কবিতা গাইতে হচ্ছে!” কারও মতে, উর্দু কবিতা কীভাবে পাঠ করতে হয়, সেটাই সম্ভবত অনীত জানেন না। তাই এ রকম কাণ্ড ঘটালেন।

তার পুরনো ঝলক নিয়ে অবিরাম ‘কাটাছেঁড়া’ চললেও নায়িকা কিন্তু নিশ্চুপ। বদলে প্রতিবাদ জানিয়েছেন তার অনুরাগীরা। একজোটে তাদের দাবি, “উর্দু কবিতাটি মুহম্মদ ইকবালের লেখা। এটি প্রার্থনাসঙ্গীত হিসাবে বিবেচিত। সম্ভবত তাই কবিতাটি সুরে সুরে বলার চেষ্টা করেছেন তাদের প্রিয় নায়িকা।”

তারা এও অনুরোধ জানিয়েছেন, অনীতের প্রতি যেন রাগ, ক্ষোভ বা ঘৃণা পুষে রাখা না হয়।

প্রসঙ্গত: বলিউডে পা রেখেই বাজিমাত করেছেন অনীত পাড্ডা। গত ১৮ জুলাই ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অভিনেত্রীর নতুন সিনেমা ‘সাইয়ারা’। অভিনেত্রী সঙ্গে পর্দায় রোমান্স জমিয়েছেন আহান পাণ্ডে। এ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষক করেছেন তিনি।

সূত্র: আনন্দবাজার

এই শাখার আরও খবর

ইসলামাবাদের দিকে তাকিয়ে বিশ্ব, যে কারণে ভেস্তে যেতে পারে শান্তি আলোচনা

মেলবোর্ন, ১০ এপ্রিল- মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হলেও পরিস্থিতি এখনো অস্থির ও অনিশ্চিত রয়ে গেছে। যুদ্ধবিরতির ঘোষণার…

ইস্তাম্বুলে ইসরায়েলি কনস্যুলেটের সামনে বন্দুকযুদ্ধ: এক হামলাকারী নিহত, দুইজন আহত

মেলবোর্ন, ৭ এপ্রিল- ইস্তাম্বুলে ইসরায়েলি কনস্যুলেটের বাইরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক বন্দুকধারী নিহত হয়েছেন এবং আরও দুইজন আহত হয়েছেন। তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম TRT প্রথমে জানিয়েছিল,…

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক আবারও দুই হত্যা মামলায় গ্রেফতার

মেলবোর্ন, ৩০ মার্চ- সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জুলাই আন্দোলনের সময়ের আরও দুটি হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৩০…

মমতার বিরুদ্ধে গর্জে ওঠা আরেক মুখ যোগ দিলেন বিজেপিতে

মেলবোর্ন, ৩০ মার্চ- তেরো বছর আগের ঘটনা। দিনটি ছিল ২০১৩ সালের ৭ জুন। ঘটনাস্থল পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার কামদুনি। সেদিন ‘রাজারহাট ডিরোজিও কলেজে’র দ্বিতীয় বর্ষের…

সাময়িক নয়, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায় ইরান: আব্বাস আরাঘচি

মেলবোর্ন, ২৫ মার্চ- মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে সাময়িক নয়, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দাবি জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে বৈঠকে এই…

যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

মেলবোর্ন, ২০ মার্চ- রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা-তে না উঠে রাজধানীর গুলশান-এর নিজ বাসায় থাকার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au