সর্বশেষ

ভারতকে আবারও হুমকি ট্রাম্পের

  • 3:38 pm - January 06, 2026
  • পঠিত হয়েছে:৪০ বার
ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ৬ জানুয়ারি- রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ না করলে ভারতীয় পণ্যের ওপর শুল্ক আরও বাড়ানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করে বলেছেন, এ বিষয়ে নয়াদিল্লি সহযোগিতা না করলে বাণিজ্যিকভাবে কঠোর পদক্ষেপ নিতে পিছপা হবে না ওয়াশিংটন।

স্থানীয় সময় রোববার (৪ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, রাশিয়ার তেল ইস্যুতে ভারতের অবস্থান যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করতে পারেনি। তার ভাষায়, “যদি রাশিয়ার তেল নিয়ে ভারত সহায়তা না করে, তাহলে আমরা শুল্ক আরও বাড়াতে পারি।”

ট্রাম্প দাবি করেন, ভারত তাকে সন্তুষ্ট রাখতে আগ্রহী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তিনি ‘ভালো মানুষ’ আখ্যা দিয়ে বলেন, মোদি জানতেন যে রাশিয়ার তেল কেনার বিষয়ে তিনি অসন্তুষ্ট। “আমাকে খুশি করা তাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল,” বলেন ট্রাম্প। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, ভারতের রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের কারণেই দ্রুত সময়ের মধ্যে ভারতীয় পণ্যে শুল্ক আরও বাড়ানো হতে পারে।

এর আগে গত বছর যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করে, যা এখনো বহাল রয়েছে। নতুন করে শুল্ক বাড়ানোর হুমকিতে দুই দেশের বাণিজ্য সম্পর্কে আবারও উত্তেজনা তৈরি হলো।

ভারতের পক্ষ থেকে রাশিয়ার তেল কেনার যৌক্তিকতা তুলে ধরা হয়েছে জ্বালানি নিরাপত্তার প্রশ্নে। নয়াদিল্লির বক্তব্য, দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণে রুশ তেল তাদের জন্য প্রয়োজনীয়।

উল্লেখ্য, মাত্র দুই সপ্তাহ আগে ট্রাম্প ও মোদির মধ্যে টেলিফোনে কথা হয়। শুল্ক নিয়ে মতভেদ থাকা সত্ত্বেও সে সময় দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক ভালো রাখার বিষয়ে একমত হন। তবে তার পরপরই ট্রাম্পের এমন হুমকি নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

এই শাখার আরও খবর

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, ১৮ জনের মৃত্যু

মেলবোর্ন, ২৩ জুন- ইউরোপজুড়ে বয়ে যাওয়া ভয়াবহ তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ফ্রান্স, স্পেন, ইতালি, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে তাপমাত্রা অতীতের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে। চরম…

হোয়াইট হাউসে হামলার ষড়যন্ত্র, এফবিআইয়ের জালে আরও দুজন

মেলবোর্ন, ২৩ জুন-  যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে অনুষ্ঠিত ইউএফসি ইভেন্টে হামলার কথিত ষড়যন্ত্রের অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করেছে দেশটির ফেডারেল তদন্ত সংস্থা (এফবিআই)। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন,…

বাংলাদেশে খ্রিস্টানদের মধ্যে বাড়ছে নিরাপত্তাহীনতা, ধর্মীয় নিপীড়ন নিয়ে উদ্বেগ

মেলবোর্ন, ২৩ জুন- বাংলাদেশে খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে ক্রমশ বাড়ছে নিরাপত্তাহীনতা ও ধর্মীয় নিপীড়নের আশঙ্কা। আন্তর্জাতিক খ্রিস্টান অধিকারবিষয়ক সংগঠন ভয়েস অব দ্য মার্টার্স ইউএসএ (ভিওএম) জানিয়েছে,…

ফিলিপাইনের স্কুলে গুলিবর্ষণ, নিহত ৩ শিক্ষার্থী

মেলবোর্ন, ২৩ জুন-  ফিলিপাইনের মধ্যাঞ্চলের লেইতে প্রদেশে একটি মাধ্যমিক বিদ্যালয়ে ভয়াবহ বন্দুক হামলায় তিন শিক্ষার্থী নিহত এবং আরও সাতজন আহত হয়েছে। সোমবার (২২ জুন) সকালে…

মুসলিমদের নিয়ে পাকিস্তানের মন্তব্য, প্রত্যাখ্যান ভারতের

মেলবোর্ন, ২৩ জুন-  ভারতে মুসলিম ধর্মীয় স্থাপনা ধ্বংসের অভিযোগ তুলে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির দেওয়া বক্তব্য ঘিরে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। জারদারির…

জাগো আমার বাংলা

মেলবোর্ন, ২৩ জুন-  ওঠো রে ওঠো, আমার মাটি, ঘুমায়ো না আর ইতিহাসের পাতা ওল্টাও, ২৩ জুনের জোয়ার। সেদিন যে ডাকে জেগেছিল লাখো মানুষের মন, রক্তে-ঘামে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au